অতি অল্প ঐতিহ্যময় বৈশিষ্ট্য নিয়ে পরবর্তীকালে এই সমতল ছাদ বিশিষ্ট মন্দিরের যা দালান বা চাঁদনী মন্দির নামে পরিচিত, তার উদ্ভব হয়। উনবিংশ শতাব্দীর আগে খুব কমই এ ধরনের স্থাপত্য ছিল। কোন কোন ক্ষেত্রে স্তম্ভগুলির মধ্যে টেরাকোটা বা পাথরের অলংকরণ দেখা যায়। কোথাও কোথাও পঙ্খের কাজও দৃষ্টিগোচর হত।
আকৃতি ও আয়তন সাপেক্ষে সমতল ছাদবিশিষ্ট মন্দিরগুলি চাঁদনী বা দালান নামকরণ করা হতো। এই মর্মে শোনা যায় যে সমতল ছাদ বিশিষ্ট ছোট মন্দিরগুলি কে বলা হতো চাঁদনী এবং বড় মন্দিরগুলিকে বলা হতো দালান। কখনো কখনো দ্বিতল মন্দিরও দেখা গেছে। জমিদাররা এইরকম ভাবে দুর্গা দালান , কালি দালান নির্মাণ করতেন। এই মন্দির গুলির ক্ষেত্রে বিভিন্ন রকম আকার গত এবং পরিকাঠামগত সমন্বয় তৈরি করা হয়েছে।
The Dalan or Chandni Mandir, a flat-roofed temple style, emerged later, exhibiting minimal traditional features. This architectural style was uncommon before the 19th century. Occasionally, terracotta or stone decorations can be seen between the pillars, and in some cases, ‘pankha’ decorations are also present. Flat-roofed temples were referred to as Chandni or Dalan, depending on their shape and size. It is noted that smaller flat-roofed temples were called Chandnis, while larger ones were referred to as Dalans. Variations of this style include two-storied temples and other unique combinations. Landlords would often commission the construction of Durga Dalan and Kali Dalan temples in this style, resulting in a diverse range of shapes and structural combinations.
পলাশী লক্ষ্মীজনার্দন মন্দির Lakshmijanardan Temple, Palashi
লক্ষ্মীজনার্দন মন্দির, পলাশী (ডেবরা) চিন্ময় দাশ এক সময় ছিল, যখন মেদিনীপুর নগরীর চেয়েও আয়তনে বড় ছিল আনন্দপুর গ্রামটি। ইতিহাসে উল্লেখ আছে এ কথার। রেশমের ব্যবসা থেকে বিশেষ রকম আর্থিক সমৃদ্ধি হয়েছিল এখানকার অধিবাসীদের। রেশম উৎপাদক, রেশমশিল্পী, মহাজন, ফড়ে, ব্যবসায়ী– নানান জনের হাতে প্রচুর অর্থের যোগান আসছিল। গ্রামের অধিবাসীদের আর্থিক অবস্থার উন্নতির কারণে, অন্যান্য নানান জীবিকার […]
Read More
বারাঙ্গা রাধাবল্লভ মন্দির Baranga Radhaballabh Temple
রাধাবল্লভ মন্দির, বারাঙ্গা (থানা– রামনগর, মেদিনীপুর) চিন্ময় দাশ শ’-দুই বছর আগের কথা। ইংরেজ শাসনের প্রথম পর্ব তখন। ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কার্যকরী হয়েছে বড়লাট কর্নওয়ালিশ-এর ব্যবস্থাপনায়। বড় জমিদাররা কিছু সম্পত্তি দিয়ে, ছোট ছোট জমিদার নিয়োগ করতে পারতেন। ইজারাদার, পত্তনীদার, দর-পত্তনীদার ইত্যাদি নাম ছিল তাঁদের। মেদিনীপুর জেলার দক্ষিণ এলাকার একেবারে শেষ প্রান্ত। যেখানে দু’পা হাঁটলেই ওডিশার বালেশ্বর […]
Read More
পাইকপাড়ি লক্ষীজনার্দন মন্দির Paikpari Lakshmijanardan Temple
লক্ষীজনার্দন মন্দির, পাইকপাড়ি (থানা– ডেবরা, মেদিনীপুর) চিন্ময় দাশ পাইকপাড়ি– শ্যামল ছায়ায় ঢাকা একটি গ্রাম। পাইকদের বসতি ছিল, তাতেই এমন নাম হয়েছিল গ্রামটির। কোন রাজার পাইক, রাজ্য বা রাজধানীটাই বা ছিল কোথায়? দু’-চার কথায়, প্রথমে সে খবর জেনে নেওয়া যাক। বর্তমানে যে এলাকা ‘ডেবরা থানা’ নামে পরিচিত, পূর্বে তা ছিল সাহাপুর আর কুতুবপুর পরগণা। এছাড়া, কেদারকুণ্ড, […]
Read More
দক্ষিণ করকাই রাধাগোবিন্দ মন্দির Dakshin Korkai Radhagobinda Temple
রাধাগোবিন্দ মন্দির, দক্ষিণ করকাই (থানা– পিংলা, মেদিনীপুর) চিন্ময় দাশ ‘করকাই’ নামে তিনটি গ্রাম আছে পিংলা থানায়– করকাই (জে. এল. নং ১৩৮), করকাই বাটিটাকি (১৩৭) এবং করকাই বাটিটাকি ওরফে কড়াভাঙ্গা (৮১)। খান্দার পরগণার অধীন এই তিন গ্রামের দুটিতে দুটি দেবালয় গড়েছিলেন এক জমিদার। তারই একটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। দেবালয়, দেবতার বিগ্রহ বা প্রতিষ্ঠার কথা বলবার […]
Read More
শ্যামচাঁদপুর রামসীতা মন্দির Shyamchandpur Ramsita Temple
রামসীতা মন্দির, শ্যামচাঁদপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ একশ’ বছরের বেশি বয়স হয়েছে, এমন মন্দির এই শ্যামচাঁদপুর গ্রামে অনেকগুলিই। তারমধ্যে সবচেয়ে কনিষ্ঠ মন্দিরটি নির্মিত হয়েছে উনিশ শতকের একেবারে গোড়ার দিকে। সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা। মন্দিরের কথায় যাওয়ার আগে, গ্রামটির দিকে একবার তাকিয়ে নেওয়া যেতে পারে। উল্লেখ করবার মত অনেকগুলিই বৈশিষ্ট আছে এই গ্রামের। কয়েকটির […]
Read More
ময়নাগড় লোকেশ্বর শিব মন্দির Moynagarh Lokeshwar Shiva Temple
লোকেশ্বর শিব মন্দির, ময়নাগড় (থানা– ময়না, মেদিনীপুর) চিন্ময় দাশ পরাক্রমী রাজা লাউসেন-এর নাম জানা যায় “ধর্মমঙ্গল” কাব্যে। তাঁর রাজধানী ছিল– ময়নাগড়। যদিও আধুনিক ইতিহাসকারগণ লাউসেন-এর অস্তিত্বেই সন্দিহান। কিন্তু সাধারণের কথা বাদ দিই, স্বয়ং প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্রনাথ বসু তাঁর “বঙ্গের জাতীয় ইতিহাস” (রাজন্য কাণ্ড) গ্রন্থে জানিয়েছেন, ধর্মপূজা সম্বন্ধীয় বহু প্রাচীন গ্রন্থে লাউসেন রাজার নাম উল্লেখ আছে। ইতিহাসের […]
Read More