Day: September 3, 2026
আনন্দপুর রাধামাধব মন্দির Anandapur Radhamadhab Templer
রাধামাধব মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ পূর্বে বহু প্রাচীনকালের ‘বাদশাহী সড়ক’, আর পশ্চিমে ‘অহল্যা বাই রোড’। এই দুই বিখ্যাত রাজপথের বেষ্টনীতে সেকালের একটি সমৃদ্ধ গ্রামের অবস্থান। নাম– আনন্দপুর। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল বয়নশিল্পের সুবাদে। এক সময় রেশম, তসর আর সুতি বস্ত্রের উৎপাদনে বিপুল উন্নতি ঘটেছিল আনন্দপুরের। বয়নশিল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এ রকম শত শত […]
Read More
বনপাটনা রঘুনাথ মন্দির Bonpatna Raghunath Temple
রঘুনাথ মন্দির, বনপাটনা (খড়গপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ আদি নিবাস ছিল তুষারমৌলি হিমালয়ের দেশ কাশ্মীরে। সেখান থেকে ‘ধর’ পদবীর এক কাশ্মীরি পন্ডিত জগন্নাথ দর্শনের জন্য পুরীধামে এসেছিলেন। সেই যে নেমে এসেছিলেন হিমালয়ের দেশ থেকে, পথ চলা শেষ হয়নি তাঁর। এমনকি তাঁর বংশধরদেরও। আজকের জার্নালের কথকতা সেই বংশের পথ-পরিক্রমা নিয়েই। শৈবভূমির পন্ডিত জগন্নাথক্ষেত্রে পৌঁছে মোহিত […]
Read More
বারাঙ্গা রাধাবল্লভ মন্দির Baranga Radhaballabh Temple
রাধাবল্লভ মন্দির, বারাঙ্গা (থানা– রামনগর, মেদিনীপুর) চিন্ময় দাশ শ’-দুই বছর আগের কথা। ইংরেজ শাসনের প্রথম পর্ব তখন। ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কার্যকরী হয়েছে বড়লাট কর্নওয়ালিশ-এর ব্যবস্থাপনায়। বড় জমিদাররা কিছু সম্পত্তি দিয়ে, ছোট ছোট জমিদার নিয়োগ করতে পারতেন। ইজারাদার, পত্তনীদার, দর-পত্তনীদার ইত্যাদি নাম ছিল তাঁদের। মেদিনীপুর জেলার দক্ষিণ এলাকার একেবারে শেষ প্রান্ত। যেখানে দু’পা হাঁটলেই ওডিশার বালেশ্বর […]
Read More
পাইকপাড়ি লক্ষীজনার্দন মন্দির Paikpari Lakshmijanardan Temple
লক্ষীজনার্দন মন্দির, পাইকপাড়ি (থানা– ডেবরা, মেদিনীপুর) চিন্ময় দাশ পাইকপাড়ি– শ্যামল ছায়ায় ঢাকা একটি গ্রাম। পাইকদের বসতি ছিল, তাতেই এমন নাম হয়েছিল গ্রামটির। কোন রাজার পাইক, রাজ্য বা রাজধানীটাই বা ছিল কোথায়? দু’-চার কথায়, প্রথমে সে খবর জেনে নেওয়া যাক। বর্তমানে যে এলাকা ‘ডেবরা থানা’ নামে পরিচিত, পূর্বে তা ছিল সাহাপুর আর কুতুবপুর পরগণা। এছাড়া, কেদারকুণ্ড, […]
Read More