image

Day: October 1, 2026

নবরত্ন Nava Ratna

চন্দ্রকোণা-দক্ষিণ বাজার শান্তিনাথ শিব মন্দির Chandrakona Dakshin Bazar Shantinath Shiva Temple

শান্তিনাথ শিব মন্দির, চন্দ্রকোণা-দক্ষিণ বাজার (চন্দ্রকোণা) চিন্ময় দাশ তাম্রলিপ্তের পর, বাহান্ন বাজার আর তিপান্ন গলি-র শহর চন্দ্রকোণা হোল মেদিনীপুর জেলার প্রাচীনতম নগরী। এককালে এর প্রতিটি বাজার আবার কয়েকটি করে পট্টি বা পটিতে বিভক্ত ছিল। রেশম শিল্প, পট্টবস্ত্র, কাঁসা-পিতল, স্বর্ণ, গন্ধদ্রব্য ইত্যাদির ধনাঢ্য ব্যবসায়ীগণের বাস ছিল এখানে। বিশেষত রেশমশিল্পের সুবাদে বহু পরিবার সমৃদ্ধ হয়ে উঠেছিল। জেলা […]

Read More
দ্বিতল বিশিষ্ট Double Storied

ভোগদণ্ড পশুপতিনাথ শিব মন্দির Bhogdanda Pashupatinath Shiva Temple

পশুপতিনাথ শিব মন্দির, ভোগদণ্ড (পিংলা) চিন্ময় দাশ এক সময় মন্দিরময় গ্রাম বলা হোত ভোগদণ্ডকে। বলা হবে নাই বা কেন? ষাট-সত্তরটি দুর্গাপূজা হোত এই একটি গ্রামে। সবগুলিই পারিবারিক পূজা। সবগুলিই আয়োজিত হোত প্রতিমা গড়ে, ধুমধাম করে। সবগুলিই ব্রাহ্মণবাড়ির পূজা। … ঘর ব্রাহ্মণের বাস ছিল তখন গ্রামটিতে। জানা যায়, এই পরিবারগুলির ভিতর নিজস্ব জমিদারী ছিল বেশ কয়েকজনের। […]

Read More
আটচালা Aath Chala

পাথরা শিব ও শীতলা মন্দির Shiva and Shitala Temples, Pathra

শিব ও শীতলা মন্দির, পাথরা (সদর কোতোয়ালি, মেদিনীপুর) চিন্ময় দাশ কোনও প্রতিষ্ঠা-ফলক নাই মন্দিরে। সেবাইতবংশ থেকে জানা যায়, পাথরার জমিদার জনৈক শীতল নারায়ণ বন্দ্যোপাধ্যায় শিব এবং শীতলার দুটি মন্দির গড়েছিলেন। অষ্টাদশ শতকের কোনও এক সময়ে। শীতলার মন্দিরটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে। শিবের মন্দিরটি টিকে আছে কোনও রকমে। বন্দ্যোপাধ্যায় বংশ পাথরার আদি জমিদার নন। দৌহিত্রসূত্রে জমিদারির […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

আমোদপুর সীতারাম মন্দির Amodpur Sitaram Temple

সীতারাম মন্দির, আমোদপুর (ডেবরা) চিন্ময় দাশ অষ্টাদশ শতকের শেষ পর্বে নিম্নবাংলায় বৃহত্তম জমিদারীটি ছিল বর্ধমান রাজংশের। বর্ধমান জেলার খণ্ডঘোষের পাল পদবীর একটি বনেদিবংশ ছিল বর্ধমানের একজন পত্তনিদার। সেই বংশের জনৈক বাঞ্ছারাম পাল মেদিনীপুর জেলার সাহাপুর পরগণায় চলে এসেছিলেন।  সাহাপুর পরগণার আমোদপুর গ্রামে স্থায়ী বসত গড়েছিলেন বাঞ্ছারাম। এখানে একটি জমিদারী গড়ে উঠেছিল তাঁর হাতে। তিন ভাবে […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

মীরগোদা রাধাকৃষ্ণ মন্দির Mirgoda Radhakrishna Temple

রাধাকৃষ্ণ মন্দির, মীরগোদা (থানা—রামনগর, মেদিনীপুর) চিন্ময় দাশ বর্তমানে বাংলায় হিন্দুধর্ম, বিশেষত বৈষ্ণব ধর্ম চর্চায় ‘ইস্কন’ (ISCON—International Society for Krishna Conciousness) একটি বেশ অগ্রণী নাম। প্রতিষ্ঠা করেছিলেন টালিগঞ্জের এক বনেদি পরিবারের সন্তান। সেকালের নৈতিক শিক্ষার পীঠস্থান, কলকাতার স্কটিশ চার্চ কলেজের কৃতিছাত্র ছিলেন অভয় চরণ দে। ‘গৌড়ীয় মঠ’-এর প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর কাছে দীক্ষিত হয়ে, ‘অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত […]

Read More