Day: September 14, 2026
নেগুয়া শ্রীশ্রীগোকুলচন্দ্র জীউ মন্দির Negua Sri Sri Gokulchandra Jiu Temple
শ্রীশ্রীগোকুলচন্দ্র জীউ মন্দির, নেগুয়া (এগরা) চিন্ময় দাশ মহাপ্রভু চৈতন্যদেবের পদধুলি ধন্য মেদিনীপুর জেলা। স্বামী কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণের পর, গৌড়বঙ্গ ত্যাগ করে, রেমুনা হয়ে নীলাচলে গিয়েছিলেন মহাপ্রভু। তাঁর যাত্রাপথ ছিল এই জেলার উপর দিয়েই। পরবর্তীকালে শ্যামানন্দ প্রভুর ধর্মপ্রচারে গভীরভাবে প্রভাবিত হয়েছিল মেদিনীপুর জেলা। ধনী থেকে নির্ধন অগনিত মানুষ দীক্ষিত হয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণবধর্মে। সেই পটভূমিকায় […]
Read More
ধামতোড় রঘুনাথ মন্দির Dhamtor Raghunath Temple
রঘুনাথ মন্দির, ধামতোড় (ডেবরা) চিন্ময় দাশ খৃষ্টিয় একাদশ শতাব্দীর শেষ দিকে ওডিশার রাজা ছিলেন অনঙ্গ বর্মা চোড়গঙ্গদেব। বাংলার সীমান্তে অবস্থিত মেদিনীপুর জেলার প্রায় সমগ্র এলাকা তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বাংলায় মুসলমান বিজয়ের গোড়ার দিকে, উৎকলরাজ ছিলেন অনঙ্গ ভীমদেব। রাজ্যের সীমানা আরও বিস্তার ঘটেছিল তাঁর সময়ে। ষোড়শ শতাব্দীর প্রায় মঝামাঝি, অর্থাৎ কলিঙ্গরাজ হরিচন্দন মুকুন্দদেবের মৃত্যু পর্যন্ত, […]
Read More
কাতরাবালি দামোদর মন্দির Katrabali Damodar Temple
দামোদর মন্দির, কাতরাবালি (গড়বেতা) চিন্ময় দাশ ইং ১৭০২ সালে বর্ধমানের অধিপতি রাজা কীর্তিচন্দ্র এক ভয়ংকর যুদ্ধে, চন্দ্রকোণার তৎকালীন রাজা রঘুনাথ সিংহকে নিধন এবং বরদা-চেতুয়ার রাজা হিম্মত সিংহকে পরাজিত করে, চন্দ্রকোণা এবং বরদা দুটি রাজ্যই অধিকার করে নিয়েছিলেন। রাজকার্য পরিচালনার জন্য নতুন করে তোষাখানা, হাতিশাল, ঘোড়াশাল ইত্যাদি নির্মাণ করা হয়েছিল। সেইসাথে চন্দ্রকোণার অযোধ্যাপল্লীতে স্থাপন করা হয়েছিল […]
Read More
অমর্ষি কশবা লক্ষ্মীনারায়ণ মন্দির Amarshi Kashba Lakshminarayan Temple
লক্ষ্মীনারায়ণ মন্দির, অমর্ষি কশবা (পটাশপুর) চিন্ময় দাশ আরবি ‘কসবাহ’ শব্দ থেকে ‘কশবা’ শব্দের উদ্ভব হয়েছে, এমনটাই বলা হয়। শব্দটির অর্থ হোল—শহরের চেয়ে ছোট, আবার গ্রামের চেয়ে বড়, কোনও সমৃদ্ধ গঞ্জ বা গণ্ডগ্রাম। কোন স্থানের মূল নামটির আগে কিংবা পরে, পূর্ব-পদ বা অন্ত-পদ হিসাবে, কশবা শব্দের ব্যবহার হয়ে থাকে। মেদিনীপুর জেলায় কশবা নারায়ণগড়, কশবা এগরা ইত্যাদি […]
Read More
পশ্চিম পুরুষোত্তমপুর নারায়ণ মন্দির Paschim Purushottampur Narayan Temple
নারায়ণ মন্দির, পশ্চিম পুরুষোত্তমপুর (কাঁথি) চিন্ময় দাশ ‘তিল থেকে তাল’—এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ নিয়ে এবারের জার্ণাল। সেই ঘটনার অভিঘাতে, অনিন্দসুন্দর একটি দেবালয় কীভাবে একটু একটু করে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে, তার দৃষ্টান্তই এই নিবন্ধের প্রতিপাদ্য। বিষ্ণু উপাসক একটি পরিবারের বাস ছিল মাজনামুঠা পরগণার পশ্চিম পুরুষোত্তমপুর গ্রামে। বর্তমান কাঁথি শহরের সামান্য পূর্বদিকে, হাতের মুঠোয় ধরা যায়, […]
Read More
করকাই লক্ষ্মীবরাহ মন্দির Karkai Lakshmivaraha Temple
লক্ষ্মীবরাহ মন্দির, করকাই (পিংলা) চিন্ময় দাশ ১০০ বছরের বেশী আয়ু হয়েছে, এবং নির্মিত হয়েছে একেবারে স্থাপত্য-রীতি মেনেই, মেদিনীপুর জেলায় এমন মন্দিরের সংখ্যা আটশ’ থেকে হাজার হওয়ারই সম্ভাবনা। তার ভিতর বহু মন্দির গড়ে তোলা হয়েছিল বেশ অলংকৃত করেই। পরিতাপের কথা, সেসকল মন্দিরের সিংহভাগই প্রতিদিন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে। আমাদের কাউকে নাড়া দিয়ে […]
Read More