Digital preservation of Terracotta heritage of Bengal

বাংলার টেরাকোটা ঐতিহ্যের বৈদ্যুতিন সংরক্ষণ

A Glimpses into the Terracotta heritage of Bengal

বাংলার টেরাকোটা ঐতিহ্যের এক ঝলক
Spotlight
নবরত্ন Nava Ratna

বাগরুই লক্ষ্মীবরাহ মন্দির Bagrui Lakshmivaraha Temple.

লক্ষ্মীবরাহ মন্দির, বাগরুই (কেশপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ   চিরপ্রবাহিনী কংসাবতী। মেদিনীপুর শহর ছাড়িয়ে এই নদী পূর্ববাহিনী। উত্তর পাড়ে মাইলের পর মাইল জুড়ে মেদিনীপুর পরগণার ভূভাগ। সেখানে মাইতি পদবীর একটি বনেদি বংশের বাস ছিল নদীর একেবার কোলে, বাগরুই গ্রামে। শ’দুই বছর আগের সময়কাল। সদ্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রচলন হয়েছে। সেই সুবাদে ছোট একটি জমিদারী প্রতিষ্ঠা […]

পঞ্চরত্ন Pancharatna

গোবিন্দনগর রাধাগোবিন্দ মন্দির Gobindanagar Radhagobinda Temple

রাধাগোবিন্দ মন্দির, গোবিন্দনগর (দাশপুর) চিন্ময় দাশ   খ্যাতনামা বৈষ্ণব গুরু প্রাণগোবিন্দ দেবগোস্বামী এসেছিলেন ওডিশার যাজপুর এলাকা থেকে । চেতুয়া পরগণার গোবিন্দনগর গ্রামে থিতু হয়ে, গুরুগিরিই করতেন তিনি। তাঁর বশধরগণও সেই পথের পথিক ছিলেন। আজও বহু দূর-দূরান্তেও তাঁদের শিষ্যকূল ছড়িয়ে আছে। অনেক শিষ্য ছিল এই বংশের নন্দনন্দন দেবগোস্বামীরও। মণ্ডলঘাট পরগণা (বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা)র […]

আটচালা Aath Chala

কর্ণেলগোলা শিব মন্দিরCornelgola Shiva Temple

শিব মন্দির, কর্ণেলগোলা (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ জীর্ণতার চিহ্নটুকুও নাই এই মন্দিরে। পলেস্তারা থেকে খসে পড়েনি বালির একটি দানাও। তবুও, এই জার্ণালে মন্দিরটির স্থান হয়েছে দুটি কারণে—১. জীর্ণতার হাত থেকে বেঁচে উঠেছে দেবালয়টি। এবং ২. তার চেয়েও গুরুত্বপূর্ণ হোল, মন্দির সৌধটির গড়ন। একটু বিরল রীতিতে গড়া হয়েছে এটিকে। একারণেই আজকের কথকতা এই মন্দির নিয়ে। মেদিনীপুর […]

নবরত্ন Nava Ratna

চন্দ্রকোণা-দক্ষিণ বাজার শান্তিনাথ শিব মন্দির Chandrakona Dakshin Bazar Shantinath Shiva Temple

শান্তিনাথ শিব মন্দির, চন্দ্রকোণা-দক্ষিণ বাজার (চন্দ্রকোণা) চিন্ময় দাশ তাম্রলিপ্তের পর, বাহান্ন বাজার আর তিপান্ন গলি-র শহর চন্দ্রকোণা হোল মেদিনীপুর জেলার প্রাচীনতম নগরী। এককালে এর প্রতিটি বাজার আবার কয়েকটি করে পট্টি বা পটিতে বিভক্ত ছিল। রেশম শিল্প, পট্টবস্ত্র, কাঁসা-পিতল, স্বর্ণ, গন্ধদ্রব্য ইত্যাদির ধনাঢ্য ব্যবসায়ীগণের বাস ছিল এখানে। বিশেষত রেশমশিল্পের সুবাদে বহু পরিবার সমৃদ্ধ হয়ে উঠেছিল। জেলা […]

দ্বিতল বিশিষ্ট Double Storied

ভোগদণ্ড পশুপতিনাথ শিব মন্দির Bhogdanda Pashupatinath Shiva Temple

পশুপতিনাথ শিব মন্দির, ভোগদণ্ড (পিংলা) চিন্ময় দাশ এক সময় মন্দিরময় গ্রাম বলা হোত ভোগদণ্ডকে। বলা হবে নাই বা কেন? ষাট-সত্তরটি দুর্গাপূজা হোত এই একটি গ্রামে। সবগুলিই পারিবারিক পূজা। সবগুলিই আয়োজিত হোত প্রতিমা গড়ে, ধুমধাম করে। সবগুলিই ব্রাহ্মণবাড়ির পূজা। … ঘর ব্রাহ্মণের বাস ছিল তখন গ্রামটিতে। জানা যায়, এই পরিবারগুলির ভিতর নিজস্ব জমিদারী ছিল বেশ কয়েকজনের। […]

আটচালা Aath Chala

পাথরা শিব ও শীতলা মন্দির Shiva and Shitala Temples, Pathra

শিব ও শীতলা মন্দির, পাথরা (সদর কোতোয়ালি, মেদিনীপুর) চিন্ময় দাশ কোনও প্রতিষ্ঠা-ফলক নাই মন্দিরে। সেবাইতবংশ থেকে জানা যায়, পাথরার জমিদার জনৈক শীতল নারায়ণ বন্দ্যোপাধ্যায় শিব এবং শীতলার দুটি মন্দির গড়েছিলেন। অষ্টাদশ শতকের কোনও এক সময়ে। শীতলার মন্দিরটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে। শিবের মন্দিরটি টিকে আছে কোনও রকমে। বন্দ্যোপাধ্যায় বংশ পাথরার আদি জমিদার নন। দৌহিত্রসূত্রে জমিদারির […]