মন্দির Temple
বাগরুই লক্ষ্মীবরাহ মন্দির Bagrui Lakshmivaraha Temple.
লক্ষ্মীবরাহ মন্দির, বাগরুই (কেশপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ চিরপ্রবাহিনী কংসাবতী। মেদিনীপুর শহর ছাড়িয়ে এই নদী পূর্ববাহিনী। উত্তর পাড়ে মাইলের পর মাইল জুড়ে মেদিনীপুর পরগণার ভূভাগ। সেখানে মাইতি পদবীর একটি বনেদি বংশের বাস ছিল নদীর একেবার কোলে, বাগরুই গ্রামে। শ’দুই বছর আগের সময়কাল। সদ্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রচলন হয়েছে। সেই সুবাদে ছোট একটি জমিদারী প্রতিষ্ঠা […]
Read More
কর্ণেলগোলা শিব মন্দিরCornelgola Shiva Temple
শিব মন্দির, কর্ণেলগোলা (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ জীর্ণতার চিহ্নটুকুও নাই এই মন্দিরে। পলেস্তারা থেকে খসে পড়েনি বালির একটি দানাও। তবুও, এই জার্ণালে মন্দিরটির স্থান হয়েছে দুটি কারণে—১. জীর্ণতার হাত থেকে বেঁচে উঠেছে দেবালয়টি। এবং ২. তার চেয়েও গুরুত্বপূর্ণ হোল, মন্দির সৌধটির গড়ন। একটু বিরল রীতিতে গড়া হয়েছে এটিকে। একারণেই আজকের কথকতা এই মন্দির নিয়ে। মেদিনীপুর […]
Read More
চন্দ্রকোণা-দক্ষিণ বাজার শান্তিনাথ শিব মন্দির Chandrakona Dakshin Bazar Shantinath Shiva Temple
শান্তিনাথ শিব মন্দির, চন্দ্রকোণা-দক্ষিণ বাজার (চন্দ্রকোণা) চিন্ময় দাশ তাম্রলিপ্তের পর, বাহান্ন বাজার আর তিপান্ন গলি-র শহর চন্দ্রকোণা হোল মেদিনীপুর জেলার প্রাচীনতম নগরী। এককালে এর প্রতিটি বাজার আবার কয়েকটি করে পট্টি বা পটিতে বিভক্ত ছিল। রেশম শিল্প, পট্টবস্ত্র, কাঁসা-পিতল, স্বর্ণ, গন্ধদ্রব্য ইত্যাদির ধনাঢ্য ব্যবসায়ীগণের বাস ছিল এখানে। বিশেষত রেশমশিল্পের সুবাদে বহু পরিবার সমৃদ্ধ হয়ে উঠেছিল। জেলা […]
Read More
পাথরা শিব ও শীতলা মন্দির Shiva and Shitala Temples, Pathra
শিব ও শীতলা মন্দির, পাথরা (সদর কোতোয়ালি, মেদিনীপুর) চিন্ময় দাশ কোনও প্রতিষ্ঠা-ফলক নাই মন্দিরে। সেবাইতবংশ থেকে জানা যায়, পাথরার জমিদার জনৈক শীতল নারায়ণ বন্দ্যোপাধ্যায় শিব এবং শীতলার দুটি মন্দির গড়েছিলেন। অষ্টাদশ শতকের কোনও এক সময়ে। শীতলার মন্দিরটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে। শিবের মন্দিরটি টিকে আছে কোনও রকমে। বন্দ্যোপাধ্যায় বংশ পাথরার আদি জমিদার নন। দৌহিত্রসূত্রে জমিদারির […]
Read More
আমোদপুর সীতারাম মন্দির Amodpur Sitaram Temple
সীতারাম মন্দির, আমোদপুর (ডেবরা) চিন্ময় দাশ অষ্টাদশ শতকের শেষ পর্বে নিম্নবাংলায় বৃহত্তম জমিদারীটি ছিল বর্ধমান রাজংশের। বর্ধমান জেলার খণ্ডঘোষের পাল পদবীর একটি বনেদিবংশ ছিল বর্ধমানের একজন পত্তনিদার। সেই বংশের জনৈক বাঞ্ছারাম পাল মেদিনীপুর জেলার সাহাপুর পরগণায় চলে এসেছিলেন। সাহাপুর পরগণার আমোদপুর গ্রামে স্থায়ী বসত গড়েছিলেন বাঞ্ছারাম। এখানে একটি জমিদারী গড়ে উঠেছিল তাঁর হাতে। তিন ভাবে […]
Read More
মীরগোদা রাধাকৃষ্ণ মন্দির Mirgoda Radhakrishna Temple
রাধাকৃষ্ণ মন্দির, মীরগোদা (থানা—রামনগর, মেদিনীপুর) চিন্ময় দাশ বর্তমানে বাংলায় হিন্দুধর্ম, বিশেষত বৈষ্ণব ধর্ম চর্চায় ‘ইস্কন’ (ISCON—International Society for Krishna Conciousness) একটি বেশ অগ্রণী নাম। প্রতিষ্ঠা করেছিলেন টালিগঞ্জের এক বনেদি পরিবারের সন্তান। সেকালের নৈতিক শিক্ষার পীঠস্থান, কলকাতার স্কটিশ চার্চ কলেজের কৃতিছাত্র ছিলেন অভয় চরণ দে। ‘গৌড়ীয় মঠ’-এর প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর কাছে দীক্ষিত হয়ে, ‘অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত […]
Read More
কাতরাবালি দামোদর মন্দির Katrabali Damodar Temple
দামোদর মন্দির, কাতরাবালি (গড়বেতা) চিন্ময় দাশ ইং ১৭০২ সালে বর্ধমানের অধিপতি রাজা কীর্তিচন্দ্র এক ভয়ংকর যুদ্ধে, চন্দ্রকোণার তৎকালীন রাজা রঘুনাথ সিংহকে নিধন এবং বরদা-চেতুয়ার রাজা হিম্মত সিংহকে পরাজিত করে, চন্দ্রকোণা এবং বরদা দুটি রাজ্যই অধিকার করে নিয়েছিলেন। রাজকার্য পরিচালনার জন্য নতুন করে তোষাখানা, হাতিশাল, ঘোড়াশাল ইত্যাদি নির্মাণ করা হয়েছিল। সেইসাথে চন্দ্রকোণার অযোধ্যাপল্লীতে স্থাপন করা হয়েছিল […]
Read More
অমর্ষি কশবা লক্ষ্মীনারায়ণ মন্দির Amarshi Kashba Lakshminarayan Temple
লক্ষ্মীনারায়ণ মন্দির, অমর্ষি কশবা (পটাশপুর) চিন্ময় দাশ আরবি ‘কসবাহ’ শব্দ থেকে ‘কশবা’ শব্দের উদ্ভব হয়েছে, এমনটাই বলা হয়। শব্দটির অর্থ হোল—শহরের চেয়ে ছোট, আবার গ্রামের চেয়ে বড়, কোনও সমৃদ্ধ গঞ্জ বা গণ্ডগ্রাম। কোন স্থানের মূল নামটির আগে কিংবা পরে, পূর্ব-পদ বা অন্ত-পদ হিসাবে, কশবা শব্দের ব্যবহার হয়ে থাকে। মেদিনীপুর জেলায় কশবা নারায়ণগড়, কশবা এগরা ইত্যাদি […]
Read More
পশ্চিম পুরুষোত্তমপুর নারায়ণ মন্দির Paschim Purushottampur Narayan Temple
নারায়ণ মন্দির, পশ্চিম পুরুষোত্তমপুর (কাঁথি) চিন্ময় দাশ ‘তিল থেকে তাল’—এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ নিয়ে এবারের জার্ণাল। সেই ঘটনার অভিঘাতে, অনিন্দসুন্দর একটি দেবালয় কীভাবে একটু একটু করে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে, তার দৃষ্টান্তই এই নিবন্ধের প্রতিপাদ্য। বিষ্ণু উপাসক একটি পরিবারের বাস ছিল মাজনামুঠা পরগণার পশ্চিম পুরুষোত্তমপুর গ্রামে। বর্তমান কাঁথি শহরের সামান্য পূর্বদিকে, হাতের মুঠোয় ধরা যায়, […]
Read More