image

চন্দ্রকোণা-দক্ষিণ বাজার শান্তিনাথ শিব মন্দির Chandrakona Dakshin Bazar Shantinath Shiva Temple

শান্তিনাথ শিব মন্দির, চন্দ্রকোণা-দক্ষিণ বাজার (চন্দ্রকোণা)

চিন্ময় দাশ

তাম্রলিপ্তের পর, বাহান্ন বাজার আর তিপান্ন গলি-র শহর চন্দ্রকোণা হোল মেদিনীপুর জেলার প্রাচীনতম নগরী। এককালে এর প্রতিটি বাজার আবার কয়েকটি করে পট্টি বা পটিতে বিভক্ত ছিল। রেশম শিল্প, পট্টবস্ত্র, কাঁসা-পিতল, স্বর্ণ, গন্ধদ্রব্য ইত্যাদির ধনাঢ্য ব্যবসায়ীগণের বাস ছিল এখানে।

বিশেষত রেশমশিল্পের সুবাদে বহু পরিবার সমৃদ্ধ হয়ে উঠেছিল। জেলা গেজেটিয়ারেও উল্লেখ আছে চন্দ্রকোণা, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর, রাধানগর ইত্যাদি এলাকার সমৃদ্ধ রেশমশিল্পের কথা। রেশম ব্যবসার সাথে যুক্তহয়ে, এখানে এসে কুঠি গড়েছিল, আর্মেনীয়, ফরাসি, ইংরেজ বণিকেরাও।

বিদেশীদের কথা থাক। উনিশ শতকের গোড়ার দিকে, চন্দ্রকোণার ব্যবসায়ীদের  অনেকে জমিদারীও প্রতিষ্ঠা করেছিলেন ব্যবসার অর্থে। অনেকগুলি মন্দির গড়ে উঠেছিল তাঁদের  হাতে। বিষ্ণু বা কৃষ্ণ মন্দির ছাড়াও, শিবের মন্দিরও ছিল বহু সংখ্যায়। এই এক নগরী, যেখানে ‘শান্তিনাথ’ নামেরই ছ’-ছ’টি শিব মন্দির নির্মিত হয়েছিল। তার ভিতর দুটি মন্দির আবার নব-রত্ন রীতির।

একটি মন্দির নির্মিত হয়েছিল শহরের মিত্রসেনপুর এলাকায়। দক্ষিণ বাজারে নির্মিত দ্বিতীয় মন্দিরটি নিয়েই আমাদের আলোচনা এবারের জার্নালে।

এই মন্দিরের দেবতার প্রচলিত নাম— শান্তিনাথ শিব। তবে, লোকমুখে আরও দুটি নাম শোনা যায়—বুড়ো শিব এবং দেশ ষোল আনার শিব। এই শেষের নামটি থেকে অনুমান করা যায়, মন্দিরটি কোন নির্দিষ্ট পরিবার বা ব্যক্তিবিশেষের হাতে নির্মিত হয়নি। হয়তবা, যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল দেবালয়টি।

সেকালে চন্দ্রকোণার এক পট্টির ধনী ব্যক্তিরা অন্য পট্টির ধনীদের সাথে টেক্কা দিতে, একই নামে পৃথক আর একটি মন্দির প্রতিষ্ঠা করতেন। এমনই রেওয়াজ প্রচলিত ছিল চন্দ্রকোণায়। অনুমান করা হয়, হয়তো সেই ধারাতেই, কয়েকজন ধনী ব্যক্তির মিলিত উদ্যোগে, শান্তিনাথ শিবের এই মন্দিরতি নির্মিত হয়েছিল। মন্দির ছিল এলাকার সকলের। এবং তা থেকেই দেবতা এবং মন্দিরের নাম হয়েছিল—‘দেশ ষোল আনা’র শিব এবং মন্দির।

পূর্বমুখী ইটের মন্দিরটি নব-রত্ন রীতির। সামনে খিলানের তিন-দুয়ারী অলিন্দ। দ্বিতলের অলিন্দে একটি উন্মুক্ত দ্বার এবং দুটি প্রতিকৃতি দ্বার রচিত। গর্ভগৃহটি এক-দ্বারী।

উপরের পাঁচটি রত্ন চতুষ্কোণ। বাঢ় এবং গণ্ডী অংশ জুড়ে রথবিন্যাস এবং গণ্ডীতে পীঢ়ভাগ করা। কার্ণিশগুলি সরলরৈখিক। কিন্তু প্রথম তলের মাথার চারটি রত্ন বেদী, বাঢ় এবং গণ্ডী সহ আট-কোণা (অক্টাগোনাল) হিসাবে নির্মিত। রথবিন্যাস নাই। কার্ণিশগুলি বক্রাকার।

নটি রত্নেরই শীর্ষক অংশ বেশ সুরচিত। মন্দিরের ত্রিতল পর্যন্ত একটি সিঁড়ি রচিত আছে। টিনের ছাউনি দেওয়া, ষোড়শ-দ্বারী একটি নাট্মন্দিরও আছে মন্দিরের সামনে।

অলঙ্করণের কয়েকটি বিষয় জানানো যেতে পারে। ১. অলিন্দের সামনের দেওয়ালে তিন সারি কার্ণিশ এবং দু’দিকের কোণাচের গায়ে—মোট পাঁচটি সারিতে অনেকগুলি পূর্ণাঙ্গ মূর্তি রচিত হয়েছে। তবে, বারংবার রঙের প্রলেপে, সেগুলির শিল্পকাজের সুক্ষ্মতা আর অবশিষ্ট নাই। ২. গর্ভগৃহের দু’দিকে দুটি দ্বারপাল মূর্তি—রচিত হয়েছে জটাজুট ও কৌপীনধারী সন্ন্যাসীর বেশে। দুটির হাতেই দুটি সাপ ধরা আছে। প্রথম দর্শনেই শিব বলে বিভ্রম সৃষ্টি হয়। ৩. দ্বিতলের অলিন্দের দুটি প্রতিকৃতি-দ্বারের কথা আমরা বলেছি। সেখানে ভিনিশীয় রীতির আধখোলা পালার পাশে দণ্ডায়মান দুটি নারীমূর্তি। দূরগত প্রিয়জনের আগমনের প্রতীক্ষারত—দ্বারবর্তিনী। ৪. সামনের দেওয়ালে প্রথম প্রথম কার্ণিশের উপর দুটি সিংহমূর্তি। ৫. প্রথম তলের ছাউনির জোড়মুখলিতে চার কোণে চারটি মকরমুখ রচিত হয়েছে।

এক কথায় মন্দিরটি বেশ সুরচিত এবং সেবাইতগণের হাতে বেশ সযত্ন রক্ষিতও।

Shantinath Shiva Temple, Dakshin Bazar (Chandrakona)

Chinmoy Das

After Tamralipta, Chandrakona—the town of fifty-two markets and fifty-three lanes—is the oldest urban settlement in the Medinipur district. In earlier times, each of its markets was further divided into several pattis (commercial quarters). Wealthy merchants dealing in silk, fine textiles, bell-metal, brass, gold, perfumes, and other commodities resided here.

The silk industry, in particular, brought prosperity to many families. The District Gazetteer also mentions the flourishing silk trade of Chandrakona, Kshirpai, Kharar, Ramjibanpur, Radhanagar, and surrounding areas. Drawn by this thriving industry, Armenian, French, and English merchants established trading factories here.

Leaving aside the foreigners, by the beginning of the nineteenth century many Chandrakona merchants had amassed sufficient wealth through trade to establish zamindaris. Numerous temples were built under their patronage. Besides Vishnu and Krishna temples, Shiva temples were also constructed in large numbers. Remarkably, this single town once had as many as six Shiva temples dedicated to Shantinath, two of which were built in the Navaratna (nine-towered) style.

One of these temples was built in the Mitrasenpur area of the town. This journal, however, discusses the second temple, located in Dakshin Bazar.

The presiding deity of this temple is popularly known as Shantinath Shiva. However, two other names are also heard in local tradition—Buro Shiva (“Old Shiva”) and Desh Sol Ana'r Shiva (“Shiva of the Entire Community”). The latter name suggests that the temple was not built by any single family or individual. Rather, it was probably constructed through a collective effort.

In those days, wealthy residents of one patti often sought to rival the affluent people of another patti by establishing a separate temple bearing the same name. Such a custom was prevalent in Chandrakona. It is therefore assumed that this Shantinath Shiva temple was similarly built through the joint initiative of several prosperous individuals. The temple belonged to the entire community, and from this arose the name “Desh Sol Ana'r Shiva” and the corresponding temple.

The east-facing brick temple is built in the Navaratna style. In front is a three-arched porch with three entrances. The upper-storey porch contains one open doorway and two false (decorative) doorways. The sanctum (garbhagriha) has a single entrance.

The upper five towers are square in plan. The bara and gandi sections are articulated with ratha projections, while the gandi is divided into pidha tiers. The cornices are straight. However, the four tower bases situated at the corners of the first storey are octagonal in form, including their pedestal, bara, and gandi sections. These lack ratha projections, and their cornices are curved.

The crowning portions of all nine towers are elegantly designed. A staircase leads up to the third storey of the temple. In front of the temple stands a sixteen-doored natmandir (festival hall), roofed with corrugated metal sheets.

A few notable decorative features may be mentioned:

  1. On the front wall of the porch, across three cornice levels and on the corner projections on both sides—forming a total of five rows—numerous full-figure sculptures have been created. However, repeated coats of paint have obscured much of their artistic detail.

  2. On either side of the sanctum entrance stand two dvarapala (guardian) figures depicted as ascetics with matted locks and loincloths. Each holds two snakes in his hands. At first glance, they can easily be mistaken for representations of Shiva himself.

  3. As mentioned earlier, the upper-storey porch contains two false doorways. Beside half-open Venetian-style shutters stand two female figures, portrayed as dvaravartinis—women waiting for the return of loved ones who have gone far away.

  4. Two lion sculptures are placed above the first cornice on the front wall.

  5. At the four corners of the roof junctions of the first storey are four makara (mythical aquatic creature) heads.

In short, the temple is finely designed and has been carefully preserved by its hereditary custodians.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

নবরত্ন Nava Ratna

বাগরুই লক্ষ্মীবরাহ মন্দির Bagrui Lakshmivaraha Temple.

লক্ষ্মীবরাহ মন্দির, বাগরুই (কেশপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ   চিরপ্রবাহিনী কংসাবতী। মেদিনীপুর শহর ছাড়িয়ে এই নদী পূর্ববাহিনী। উত্তর পাড়ে মাইলের পর মাইল জুড়ে মেদিনীপুর পরগণার ভূভাগ। সেখানে মাইতি পদবীর একটি বনেদি বংশের বাস ছিল নদীর একেবার কোলে, বাগরুই গ্রামে। শ’দুই বছর আগের সময়কাল। সদ্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রচলন হয়েছে। সেই সুবাদে ছোট একটি জমিদারী প্রতিষ্ঠা […]

Read More
নবরত্ন Nava Ratna

করকাই লক্ষ্মীবরাহ মন্দির Karkai Lakshmivaraha Temple

লক্ষ্মীবরাহ মন্দির, করকাই (পিংলা) চিন্ময় দাশ ১০০ বছরের বেশী আয়ু হয়েছে, এবং নির্মিত হয়েছে একেবারে স্থাপত্য-রীতি মেনেই, মেদিনীপুর জেলায় এমন মন্দিরের সংখ্যা আটশ’ থেকে হাজার হওয়ারই সম্ভাবনা। তার ভিতর বহু মন্দির গড়ে তোলা হয়েছিল বেশ অলংকৃত করেই। পরিতাপের কথা, সেসকল মন্দিরের সিংহভাগই প্রতিদিন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে। আমাদের কাউকে নাড়া দিয়ে […]

Read More
নবরত্ন Nava Ratna

মির্জাবাজার রাধাবল্লভ মন্দির Mirzabazar Radhaballabh Temple

রাধাবল্লভ মন্দির, মির্জাবাজার (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ বৈষ্ণব যুগের মধ্যভাগে তিনজন প্রভুর আবির্ভাব হয়েছিল– শ্যামানন্দ, শ্রীনিবাস এবং নরোত্তম। বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্য যে সম্মান লাভ করেছিলেন, পরবর্তীকালে এই তিনজন প্রভুও সেই সম্মানের অধিকারী হয়েছিলেন। বাংলার দক্ষিণ-পশ্চিম এলাকা, সংলগ্ন বিহার (অধুনা ঝাড়খন্ড) এবং ওডিশার ব্যাপক এলাকা জুড়ে ধর্মপ্রচারের কাজ করেছিলেন শ্যামানন্দ। নরহরি চক্রবর্তীর ‘ভক্তি-রত্নাকর’ […]

Read More