image

পঞ্চানন শিব Panchanan Shib

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীনে সোনাখালি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় কোনাখালী বাজারের কাছে অতি প্রাচীন একটি শিব মন্দির আছে। পশ্চিমমুখি আটচালা এই শিব মন্দিরটি ১৭৭২ / ৭৩ সালে তৈরি হয়েছিল।

একসময় পোড়ামাটির ফলকে যে সুন্দর আঙ্গিকে মন্দিরটি কারুকার্যময় হয়ে উঠেছিল , বর্তমানে রং করার ফলে তার গরিমা অনেকটাই নষ্ট হয়েছে। বিশেষত পোড়ামাটি ফলক গুলি সোনালী রঙের আস্তরণ দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
মন্দিরের কারুকার্য গুলি দেখলে অনুমান করা যায়, টেরাকোটা ভাস্কর্যে কি অপরূপ নিদর্শন এখানে ছিল। খোদিত মূর্তি গুলির মধ্যে কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য, নরনারীর মিথুন সম্বলিত ফলক এখনও দেখতে পাওয়া যায়।
মন্দিরের প্রতিষ্ঠা লিপি থেকে দেখা যায় ১৬৯৫ শকাব্দ / সন ১১৭৯ সালে সিঙ্গিবান্ধা গ্রামের কৃপারাম সেন মন্দিরটি নির্মাণ করে দেন।

Sonakhali Gram Panchayat is under Daspur Thana of Paschim Medinipur district. There is a very old Shiva temple near Konakhali Bazar in this panchayat area. This west-facing Atchala Shiva temple was built in 1772 / 73.
The temple, which was once beautifully crafted with terracotta panels, has now lost much of its glory due to painting. In particular, the terracotta panels have been covered with a golden coating.
Looking at the temple's artwork, one can guess what wonderful terracotta sculptures were here. Among the carved statues, various scenes of Krishna's play, and tablets with male and female twins can still be seen.
The foundation inscription of the temple shows that Kriparam Sen of Singibandha village built the temple in 1695 Shakabda / 1179 bangabda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

কদমকুণ্ডু খড়গেশ্বর শিব মন্দির Kadamkundu Kharageshwar Shiva Temple

খড়গেশ্বর শিব মন্দির, কদমকুণ্ডু (ক্ষীরপাই শহর, মেদিনীপুর ) চিন্ময় দাশ    শীলাবতি, রূপনারায়ণ, কেঠিয়া, কুবাই, বুড়িগাং, আমোদর ইত্যাদি ছোট-বড় অনেকগুলি নদীর জলধারায় পুষ্ট ঘাটাল মহকুমা। নদীগুলির অববাহিকা এলাকা জুড়ে উর্বর কৃষিভূমি। সারা মহকুমার অর্থনীতি পুষ্ট হয়েছিল তাতে। এগুলি ছাড়াও, নীল চাষ, লোহা-কাঁসা-পিতলের ধাতু শিল্প, পটশিল্প, শঙ্খশিল্প ছিল এই এলাকায়। সোনায় সোহাগা হয়েছিল   বয়নশিল্প। পাট, বিশেষ […]

Read More
আটচালা Aath Chala

ক্ষেপুত ক্ষেপুতেশ্বরী মন্দির Kheput Kheputeshwari Temple

ক্ষেপুতেশ্বরী মন্দির, ক্ষেপুত (থানা- দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ ধীর প্রবাহী নদ রূপনারায়ণ। এর পশ্চিম পাড়ের একাংশ জুড়ে মেদিনীপুর জেলার দাসপুর থানা। সেখানে উত্তরবাড় আর দক্ষিণবাড় দুই মৌজা মিলে একটি গ্রাম গড়ে উঠেছে– ক্ষেপুত। গ্রামের হঠাৎ এমন নাম হোল কেন? হবে নাই বা কেন? সেই কোন সুদূর কাল থেকে  ক্ষিপ্তেশ্বরী নামের এক দেবী বিরাজ করেন এখানে। […]

Read More
আটচালা Aath Chala

কাশীপুর-ঔরঙ্গাবাদ কাশীশ্বর শিব মন্দির Kashipur–Aurangabad Kashishwar Shiva Temple

কাশীশ্বর শিব মন্দির, কাশীপুর-ঔরঙ্গাবাদ (থানা– কেশিয়াড়ি। মেদিনীপুর) চিন্ময় দাশ শ’-তিনেক বছর আগের কথা। তখন কেশিয়াড়ি বলতে একটি মৌজাকেই বোঝাতে না। ৩৬টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল সেদিনের কেশিয়াড়ির পরিচিতি। রেশমশিল্পের সুবাদে, তখন কেশিয়াড়ি এলাকার অর্থনীতি পুষ্ট হয়েছিল বিপুলভাবে। ৩৬টি গ্রাম ভাগ করা ছিল ১২টি ভাগে। প্রত্যেক ভাগের কেন্দ্রস্থলে ছিল ১টি করে শিবমন্দির। সেই ১২টি মন্দির বা […]

Read More