image

কালনা বিজয় বৈদ্যনাথ শিব মন্দির Kalna Bijoy Baidyanath TErmple

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শহরে রাজবাড়ী মন্দির কমপ্লেক্সের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দিরের পেছনে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির অবস্থান করছে।
বাঁকানো কার্নিশ যুক্ত আটচালা মন্দিরটির সম্মুখভাগে প্রচুর টেরাকোটা কাজের ফলক রয়েছে। উঁচু বেদীর ওপর অবস্থিত এই মন্দিরটি পাদদেশ থেকে কারনিস পর্যন্ত সমস্ত অংশে টেরাকোটা ফলকগুলি সুবিন্যস্ত । ফলকগুলি অনেকাংশে ক্ষয়প্রাপ্ত হলেও ফুলকারীর কাজ , নর্তকী , যুদ্ধযাত্রা , দশমহাবিদ্যা খচিত ফলক গুলি আজও ভালো লাগে। মন্দিরে শ্বেত পাথরে লিখিত প্রতিষ্ঠালিপিটি এরকম -

কুমার মিত্র সেন - ধর্মপত্নী শ্রিয়াণ্ঠিতা ।
লক্ষ্মীদেবী বৈদ্যনাথং সমাবাধ্য সুভার্থিনী ।।
ত্রিলোকচন্দ্রং তনয়ং লব্ধা দেব প্রসাদতঃ ।
নির্ন্ময় মন্দির মিদং কারুকার্য্যাসুশোভিতম্ ।।
বিজয়াদি বৈদ্যনাথনাম্নাত্র শিবলিঙ্গম ।
মহেশ্বরস্য প্রীত্যর্থং স্থাপয়ামাস ভক্তিতঃ ।।

অর্থাৎ মিত্র সেনের ধর্মপত্নী লক্ষ্মী দেবী বৈদ্যনাথকে আরাধনা করে দেবতার আশীর্বাদে ত্রিলোকচন্দ্র নামে পুত্র লাভ করেন। এই উপলক্ষে বৈদ্যনাথ শিবলিঙ্গ মন্দির স্থাপন করা হলো।

কথিত আছে ত্রিলোকচন্দ্র রাজ সিংহাসনে আরোহন করে মায়ের মানতপূরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।

Vijay Baidyanath Shiva Temple is located behind Krishna Chandra Temple in the Rajbari Temple Complex in Kalna Subdistrict town of East Burdwan district.
The Atchala temple with its curved cornice has a rich terracotta panel work on its facade. The temple, situated on a high altar, has terracotta panels arranged all over it from the foot to the cornice. Although the plaques are largely damaged, the plaques depicting flower carvings, dancers, war journeys, and the Ten Mahavidyas are still beautiful. The foundation inscription written on white stone in the temple is as follows -

Kumāra mitra sēna - dharmapatnī śriẏāṇṭhitā.
Lakṣmīdēbī baidyanāthaṁ samābādhya subhārthinī..
Trilōkacandraṁ tanaẏaṁ labdhā dēba prasādataḥ.
Nirnmaẏa mandira midaṁ kārukāryyāsuśōbhitam..
Bijaẏādi baidyanāthanāmnātra śibaliṅgama.
Mahēśbarasya prītyarthaṁ sthāpaẏāmāsa bhaktitaḥ..

That is, Lakshmi Devi, the wife of Mitra Sen, worshipped Vaidyanath and with the blessings of the god, got a son named Trilokchandra. On this occasion, the Baidyanath Shivalinga Temple was established.

It is said that Trilokchandra Raja ascended the throne and established this temple in fulfillment of his mother's vow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

বৈদ্য়পুর আটচালা মন্দির Baidyapur Aat chala Temple

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে নন্দীপাড়ায় পাশাপাশি দুটি মন্দির দেখতে পাওয়া যায়। আলোচ্য মন্দিরটি আটচালা ঘরানার মন্দির।১৭৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরটি বর্তমানে জীর্ণ দশায় রয়েছে। দৈর্ঘ্য প্রস্থে বর্গাকার ১২ ফুট মন্দির টি প্রায় ৩৫ ফুট উঁচু। মন্দিরের একদিকের দেয়ালের সংলগ্ন অঞ্চলে অন্য একটি গৃহ কাঠামো তৈরি হওয়ায় […]

Read More
আটচালা Aath Chala

দাসপুর নাড়াজোল মৃত্যুঞ্জয় শিবমন্দির Daspur Narajole Mrityunjoy Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অঞ্চলে নাড়াজোল রাজবাড়িতে একটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। আটচালা এই মন্দিরটি মৃত্যুঞ্জয় শিবের মন্দির নামে খ্যাত । পশ্চিমমুখী এই মন্দিরটিতে এক প্রতিষ্ঠা লিপি অনুসারে জানা যায় যে এটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে বেশ কিছু টেরাকোটা অলংকরণ আছে। A Shiva temple can be found in Narajol Rajbari in the […]

Read More
আটচালা Aath Chala

খণ্ডরূই রাধাবল্লভ মন্দির Khandarui Radhaballav Temple

জীর্ণ মন্দিরের জার্নাল-

রাধাবল্লভ মন্দির, খণ্ডরূইগড় (দাঁতন– ২)

চিন্ময় দাশ

আইন-ই-আকবরী’তে যাকে ‘তরকোল মহাল’ নামে উল্লেখ পাই, সেটি হল তুর্কাচৌর পরগণা। মেদিনীপুর জেলার দক্ষিণের এলাকায় অবস্থান সেটির। ষোড়শ শতকের একেবারে প্রথম দিকের ঘটনা। দক্ষিণ দেশের তেলেঙ্গী জাতীয় এক রাজা সেখানে রাজত্ব করতেন। রাজধানী ছিল খণ্ডরূইগড়।

Read More