image

আমাদপুর নন্দীদের শিবমন্দির Amaqpur Nandy Family Shiv Temple

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নন্দী পাড়ায় নন্দী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত আটচালা শিব মন্দির টি অবস্থিত।
১৭৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরটি তে প্রবেশ পথের খিলানের ওপর প্রচুর সুসজ্জিত টেরাকোটা ফলক ছিল। মন্দিরের বিগ্রহ শিব বর্তমানেও নিত্য পূজিত হন। মন্দিরটি এখন ধ্বংসাবশেষে পরিণত হতে চলেছে। এর টেরাকোটা সজ্জার বিবরণ যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয় কর্তৃক লিখিত বর্ধমান জেলার পুরাকীর্তি গ্রন্থে লিপিবদ্ধ আছে। বর্তমানে এর প্রায় কিছুই অবশিষ্ট নেই।

The Atchala Shiva Temple, established by the Nandi family, is located in Nandi Para under Amad Pur Gram Panchayat in Memari Block of East Burdwan District.

This temple, founded in 1792 AD, had many ornate terracotta plaques on the arch of the entrance. The deity of the temple, Shiva, is still worshipped daily. The temple is now in ruins.
Its terracotta decoration is described in the  Book ' Burdwan jelar Purakirti ' written by Yageshwar Chowdhury Mahasaya. Almost nothing of it remains today. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

কালনা বিজয় বৈদ্যনাথ শিব মন্দির Kalna Bijoy Baidyanath TErmple

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শহরে রাজবাড়ী মন্দির কমপ্লেক্সের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দিরের পেছনে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির অবস্থান করছে।বাঁকানো কার্নিশ যুক্ত আটচালা মন্দিরটির সম্মুখভাগে প্রচুর টেরাকোটা কাজের ফলক রয়েছে। উঁচু বেদীর ওপর অবস্থিত এই মন্দিরটি পাদদেশ থেকে কারনিস পর্যন্ত সমস্ত অংশে টেরাকোটা ফলকগুলি সুবিন্যস্ত । ফলকগুলি অনেকাংশে ক্ষয়প্রাপ্ত হলেও ফুলকারীর কাজ , নর্তকী , যুদ্ধযাত্রা […]

Read More
আটচালা Aath Chala

বৈদ্য়পুর আটচালা মন্দির Baidyapur Aat chala Temple

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে নন্দীপাড়ায় পাশাপাশি দুটি মন্দির দেখতে পাওয়া যায়। আলোচ্য মন্দিরটি আটচালা ঘরানার মন্দির।১৭৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরটি বর্তমানে জীর্ণ দশায় রয়েছে। দৈর্ঘ্য প্রস্থে বর্গাকার ১২ ফুট মন্দির টি প্রায় ৩৫ ফুট উঁচু। মন্দিরের একদিকের দেয়ালের সংলগ্ন অঞ্চলে অন্য একটি গৃহ কাঠামো তৈরি হওয়ায় […]

Read More
আটচালা Aath Chala

দাসপুর নাড়াজোল মৃত্যুঞ্জয় শিবমন্দির Daspur Narajole Mrityunjoy Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অঞ্চলে নাড়াজোল রাজবাড়িতে একটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। আটচালা এই মন্দিরটি মৃত্যুঞ্জয় শিবের মন্দির নামে খ্যাত । পশ্চিমমুখী এই মন্দিরটিতে এক প্রতিষ্ঠা লিপি অনুসারে জানা যায় যে এটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে বেশ কিছু টেরাকোটা অলংকরণ আছে। A Shiva temple can be found in Narajol Rajbari in the […]

Read More