image

রত্ন Ratna

বাংলার নিজস্ব মন্দির রীতি অর্থাৎ চালা মন্দিরের সাথে সর্বভারতীয় শিখর রীতির মিশ্রণে সৃষ্টি হল রত্নশৈলী। বাংলার পূর্ব পশ্চিম দুদিকেই এই রীতি জনপ্রিয়তা অর্জন করেছিল। এই রীতিতে চালা রীতির শৈলীতে নির্মিত মন্দিরের ওপরে আরেকটি ছোট মন্দির তৈরি করা হতো। এটি মূলত অলংকারের অংশ। চালা আচ্ছাদনটি নিচু হলেও অল্প ঢালু ছাদ এবং ধনুকাকৃতি কারনিসের মধ্যেই এর মূল বৈশিষ্ট্যটা নিহিত আছে। এর ওপরে ছোট মন্দির আকৃতির শিখরটিকেই রত্ন নামে অভিহিত করা হয়। তৈরি হতো এক রত্ন মন্দির।
পরবর্তীতে চালার সংখ্যা এবং কার্নিশের কোনায় রত্নের সংখ্যা বাড়িয়ে একরত্ন থেকে ২৫ রত্ন মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে। সব সময়ই মধ্যবর্তী চূড়া বা রত্নটি প্রধান এবং তুলনায় বড় করে তৈরি করা হয়েছে।

প্রায়শই  এই প্রশ্নটি ওঠে যে চূড়া বা রত্নের সংখ্যা ক্রমশ বাড়ানো এটি হিন্দু ঘরানার অংশ , নাকি মুসলিম ঘরানার অংশ। ছাদের বিভিন্ন তলে ছত্রী বা ডোমের পুঞ্জিভূত রূপ এটা মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য। আবার হিন্দুদের রথেও এই ঘরানার সুস্পষ্ট ছাপ আছে। বিশিষ্ট পন্ডিত ডেভিড ম্যাককাচ্চন (12-08-1930 – 12-01-1972) দেখিয়েছেন যে ইন্দো ইসলামিক সময়কালের আগে এই ঘরানার কোন অস্তিত্ব ছিল না। বিষ্ণুপুরে মল্ল রাজারাই এই ঘরানাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।

যাইহোক রত্ন রীতির তিনটি সম্ভাব্য উৎস হলো –
১) পূর্বে স্থাপিত একটি ডোম (single domed ) সম্বলিত মসজিদের সাথে এক রত্ন মন্দিরের স্থাপত্য জনিত এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
২) একরত্ন মন্দিরের চারদিকের বারান্দা , পূর্ববর্তী ঘরানায় রেখ দেউলের চারপাশে পরিক্রমা পথের সাথে সাযুজ্য যুক্ত। এই হিসাবে রেখদেউলের থেকে এক রত্ন মন্দিরের উৎপত্তি হয়েছে বলে মনে করা যেতে পারে।
৩) মধ্য এবং উত্তর ভারতে কিছু মধ্যযুগীয় মন্দির স্থাপত্যের প্রভাব এই রত্ন মন্দিরে দেখা যায়। বিশেষত মন্দিরের চারদিক দিয়ে প্রবেশদ্বার , চারপাশের পরিক্রমা পথ এবং এর আচ্ছাদিত ছাদের চার কোনায় ছত্রীর উপস্থিতি  পঞ্চরত্ন মন্দিরের সাথে তুলনীয়।

উৎস যাই হোক না কেন এই রত্ন রীতি বিশেষ করে পঞ্চরত্ন বা নবরত্ন বাংলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল।

The Ratnashaili or pinacled style emerged as a unique fusion of Bengal’s indigenous Chala temple architecture and the All-India Shikhar style. This distinctive style gained widespread popularity in both eastern and western Bengal.
Characterized by a small temple built atop a Chala-style temple, the Ratnashaili served primarily as a decorative element. Despite the low Chala cover, its sloping roof and arched cornice were notable features. The small temple-shaped peak above was referred to as a Ratna.
Initially, single-gem (Ek Ratna) temples were constructed, but later designs featured increased numbers of roofs and Ratnas at the cornice corners, ranging from one to twenty-five Ratnas. The central crest or Ratna was consistently emphasized and enlarged.
The gradual proliferation of ratnas / churas or jewels raises questions about the style’s origins, sparking debate over whether it belongs to Hindu or Muslim architectural traditions. While the stacking of chhatris or domes on multiple roof levels is characteristic of Muslim architecture, similar elements appear in Hindu chariots.
Renowned scholar David McCutcheon (1930-1972) argued that this genre did not precede the Indo-Islamic period. Instead, it was popularized by the Malla kings of Bishnupur.

Three possible sources have been identified for the Ratna style:
1. Architectural similarities with single-domed mosques.
2. The veranda surrounding Ekaratna temples, reminiscent of the circumambulation path around Rekh Deul temples.
3. Influences from medieval temple architecture in Central and North India, evident in features like multiple entrances, circumambulatory paths, and corner canopies.

Regardless of its origins, the Ratna style, particularly the Pancharatna (5 ratnas) and Navaratna (9 ratnas )  variations, became immensely popular in Bengal.

পঞ্চরত্ন Pancha Ratna

বৈদ্যপুর পঞ্চরত্ন মন্দির Baidyapur Pancharatna Temple

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর জুড়ে বিভিন্ন টেরাকোটা অলংকৃত মন্দিরের সমাবেশ ঘটেছে। রাজরাজেশ্বর মন্দিরের কাছে বৈদ্যপুর বাজার নন্দীপাড়া এলাকায় একটি প্রাচীন শিব মন্দির আছে। ছোট ভিত্তি ভূমির উপরে তিন দিকে খোলা বারান্দা সহ মন্দিরটি প্রতিষ্ঠিত। দৈর্ঘ্য প্রস্থে ন ফুট হিসাবে প্রায় কুড়ি ফুট উচ্চতার এই পঞ্চরত্ন মন্দিরটি একসময় টেরাকোটা ফলকে অত্যন্ত সমৃদ্ধ ছিল। […]

Read More
নবরত্ন Nava Ratna

বৈদ্যপুর বৃন্দাবনচন্দ্র মন্দির Baidyapur Bridabanchandra Temple

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামটি একাধিক স্থাপত্যের জন্য বৈশিষ্ট্যময়। রাসতলায় নবরত্ন রীতির মন্দিরটি বর্তমানে সম্পূর্ণভাবে সাদা রং করা। মন্দিরের ছাদের তল গুলি বাঁকানো কার্নিশের পরিবর্তে সোজা আকৃতিতে তৈরি করা হয়েছে। প্রথম তলে চার কোণে চারটি চূড়া দ্বিতীয় তলের চারটি চূড়ার চাইতে তুলনায় একটু বড় এবং কেন্দ্রীয় চূড়াটি সর্ববৃহৎ। মন্দিরটির সামনে একটি বৃহৎ […]

Read More
নবরত্ন Nava Ratna

বৈদ্যপুর নবরত্ন মন্দির Baidyapur Nabaratna Temple

একরত্ন Ek Ratna

দাসপুর গোপিনাথজিউ Daspur Gopinath Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় সিংহ পাড়ায় একটি পূর্বমুখী এক রত্ন মন্দির আছে। এটি সিংহ পরিবার কর্তৃক স্থাপিত গোপীনাথের মন্দির। সামনের দিকে একটি অস্পষ্ট ফলক দেখে বোঝা যায় যে মন্দিরটি ১৬৩৮ শকাব্দ অর্থাৎ ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের চুড়াটি ছাদের মাঝখানে এমন ভাবে বসানো যে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এটি আলগোছে বসানো হয়েছে। […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

গোবিন্দ নগর রাধাগোবিন্দজিউ ও রাধারমনজিউ মন্দির Govinda Nagar Radha Govindajiu and Radharmanjiu Temple

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গোবিন্দ নগর গ্রামে একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দির অবস্থান করছে। মন্দিরটি সরকার কর্তৃক সংরক্ষিত। রাধাগোবিন্দ ও রাধারমন মন্দির নামে এটি খ্যাত। দুটি আলাদা আলাদা যুগল মূর্তি এখানে অবস্থান করছে। সরকারি ঘোষণা অনুসারে দেখা যায় মন্দিরটি ১৮৭১ খ্রিস্টাব্দে নির্মিত। বর্তমানে কোন প্রতিষ্ঠা লিপি লক্ষ্য করতে পারিনি। তারাপদ সাঁতরা এবং প্রণব রায় […]

Read More
নবরত্ন Nava Ratna

ঘাটাল বৃন্দাবনচন্দ্র মন্দির Ghatal Brindavanchandra Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার অন্তর্গত গোস্বামী পাড়ায় শিলাবতী নদীর কাছে বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি প্রতিষ্ঠিত। নবরত্ন মন্দিরটি দক্ষিণমুখী। তারাপদ সাঁতরা লিখিত গ্রন্থ অনুযায়ী মন্দিরটির প্রতিষ্ঠাকাল ১৭১৬ শকাব্দ অর্থাৎ ১৭৯৪ খ্রিস্টাব্দ এবং প্রণব রায় লিখিত গ্রন্থে পাওয়া যায় মন্দিরটি ১৭১৩ শকাব্দ অর্থাৎ ১৭৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। সম্ভবত জীর্ণ লিপি পাঠে ১৭১৩ এবং ১৭১৬ দৃষ্টি বিভ্রম ঘটেছে। তারাপদ […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *