image

বাশুলি মন্দির Basuli TEmple

বীরভূমে নানুর থানার মধ্যে চন্ডীদাসের জন্ম ভিটা। আমরা ইতিহাসে অনেক চন্ডীদাসের সন্ধান পাই । পন্ডিতেরা একমত হয়েছেন যে শ্রীকৃষ্ণকীর্তন রচয়িতা বড়ু চন্ডীদাস বাঁকুড়া জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। আবার দ্বিজ চন্ডীদাস এককালে নানুরে বসবাস করেছিলেন এ বিষয়ে পণ্ডিতরা একমত হয়েছেন। এই চন্ডীদাসের ভিটা নিয়ে এবং কোন চন্ডীদাস এখানে বসবাস করতেন তা নিয়ে প্রচুর লোক কথা এবং বিতর্ক আছে। চন্ডীদাসের ভিটা ( ঢিবি ) তে অবস্থিত মন্দিরাজি  বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে।
নানুরে ঢিবির ওপর মূল বাসুলি মন্দির সহ ১৪ টি শিব মন্দির রয়েছে। বাসুলিমন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট অন্য মন্দির গুলির বেশিরভাগই সাধারণ চার চালা এবং দুটি টেরাকোটা অলংকৃত আটচালা শিব মন্দির রয়েছে। মূল বাসুলি মন্দিরটি তে দেবী সরস্বতী র মূর্তি পূজিত হচ্ছে।
আটচালা শিব মন্দির দুটি একই বারান্দার মধ্যে অবস্থিত। এটিকে জোড়া শিব মন্দিরও বলা যায়।

In the quaint village of Nanur, nestled within the Birbhum district, lies the revered abode of the illustrious poet Chandidas. However, historical accounts reveal multiple individuals bearing the name Chandidas, sparking debate among scholars regarding their respective identities. It is widely accepted that Badu Chandidas, the renowned composer of Sri Krishna Kirtan, hailed from Bankura district, whereas Dwij Chandidas is believed to have resided in Nanoor.

The temple situated around the vita or mound of Chandidas, is presently under the stewardship of the Archaeological Survey of India. This sacred site boasts an impressive array of architectural marvels.
Basuli Temple: A temple with a flat roof, dedicated to Goddess Saraswati, showcasing exquisite terracotta craftsmanship.
Shiva Temples : Fourteen Shiva temples, featuring simple four-chala and two eight-chala structures adorned with intricate terracotta decorations.
Twin Shiva TemplesTwo Atchala Shiva temples situated within the same verandah, exemplifying architectural symmetry.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

দাসপুর নাড়াজোল মৃত্যুঞ্জয় শিবমন্দির Daspur Narajole Mrityunjoy Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অঞ্চলে নাড়াজোল রাজবাড়িতে একটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। আটচালা এই মন্দিরটি মৃত্যুঞ্জয় শিবের মন্দির নামে খ্যাত । পশ্চিমমুখী এই মন্দিরটিতে এক প্রতিষ্ঠা লিপি অনুসারে জানা যায় যে এটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে বেশ কিছু টেরাকোটা অলংকরণ আছে। A Shiva temple can be found in Narajol Rajbari in the […]

Read More
আটচালা Aath Chala

খণ্ডরূই রাধাবল্লভ মন্দির Khandarui Radhaballav Temple

জীর্ণ মন্দিরের জার্নাল-

রাধাবল্লভ মন্দির, খণ্ডরূইগড় (দাঁতন– ২)

চিন্ময় দাশ

আইন-ই-আকবরী’তে যাকে ‘তরকোল মহাল’ নামে উল্লেখ পাই, সেটি হল তুর্কাচৌর পরগণা। মেদিনীপুর জেলার দক্ষিণের এলাকায় অবস্থান সেটির। ষোড়শ শতকের একেবারে প্রথম দিকের ঘটনা। দক্ষিণ দেশের তেলেঙ্গী জাতীয় এক রাজা সেখানে রাজত্ব করতেন। রাজধানী ছিল খণ্ডরূইগড়।

Read More
আটচালা Aath Chala

পঞ্চানন শিব Panchanan Shib

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীনে সোনাখালি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় কোনাখালী বাজারের কাছে অতি প্রাচীন একটি শিব মন্দির আছে। পশ্চিমমুখি আটচালা এই শিব মন্দিরটি ১৭৭২ / ৭৩ সালে তৈরি হয়েছিল। একসময় পোড়ামাটির ফলকে যে সুন্দর আঙ্গিকে মন্দিরটি কারুকার্যময় হয়ে উঠেছিল , বর্তমানে রং করার ফলে তার গরিমা অনেকটাই নষ্ট হয়েছে। বিশেষত পোড়ামাটি ফলক […]

Read More