image

দামোদরজিউ নবরত্ন মন্দির Damodarjiu Nabaratna Temple

হাওড়া জেলায় আমতা থানার অধীনে ঝিখিরা গ্রামে পশ্চিম পাড়ায় একটি নবরত্ন মন্দিরের অস্তিত্ব আছে। মন্দিরটি দামোদর জিউ নবরত্ন মন্দির নামে খ্যাত । ত্রিখিলান যুক্ত মন্দিরটিতে খিলানের থাম গুলি খুব সুন্দর। ভূমির থেকে ক্রমশ ওপরে উঠে যাওয়া, খিলানের সবদিকেই আগে টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল বর্তমানে তার কয়েকটি নিদর্শন মাত্র আছে। নবরত্ন মন্দিরের রত্নচূড়াগুলি পীড়া আকৃতিতে তৈরি। রং করার ফলে টেরাকোটা ঐতিহ্য কিছুটা ক্ষুন্ন হয়েছে। পশ্চিম পাড়ার রায় পরিবারের পারিবারিক মন্দির এটি।

There is a Navaratna temple in Jhikira Paschim Para under Amta police station in Howrah district. The temple is known as Damodar Jiu Navaratna Temple. The pillars of the arch in the temple with three arches are very beautiful.Rising gradually above the ground, the arches were previously covered with terracotta panels, of which only a few traces remain today. The jewelled spires of the Navaratna temple are made in a pirata shape. The terracotta heritage has been somewhat damaged by painting.This is the family temple of the Roy family of Paschim Para.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

নবরত্ন Nava Ratna

মির্জাবাজার রাধাবল্লভ মন্দির Mirzabazar Radhaballabh Temple

রাধাবল্লভ মন্দির, মির্জাবাজার (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ বৈষ্ণব যুগের মধ্যভাগে তিনজন প্রভুর আবির্ভাব হয়েছিল– শ্যামানন্দ, শ্রীনিবাস এবং নরোত্তম। বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্য যে সম্মান লাভ করেছিলেন, পরবর্তীকালে এই তিনজন প্রভুও সেই সম্মানের অধিকারী হয়েছিলেন। বাংলার দক্ষিণ-পশ্চিম এলাকা, সংলগ্ন বিহার (অধুনা ঝাড়খন্ড) এবং ওডিশার ব্যাপক এলাকা জুড়ে ধর্মপ্রচারের কাজ করেছিলেন শ্যামানন্দ। নরহরি চক্রবর্তীর ‘ভক্তি-রত্নাকর’ […]

Read More
নবরত্ন Nava Ratna

গোপীনাথপুর জগন্নাথ মন্দির Gopinathpur Jagannath Temple

জগন্নাথ মন্দির, গোপীনাথপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ   প্রাচীন মেদিনীপুর নগরীর গা ছুঁয়ে বয়ে চলেছে চিরপ্রবাহিনী কংসাবতী। বইতে বইতে একখানে পৌঁছে, দুটি শাখায় ভাগ হয়েছে নদী। সেখানে তার ডাইনে নদীর মূল শাখার এপারে ওপারে ডেবরা থানার শালডহরি আর কমলপুর গ্রাম। আর, নদীর জলরেখা দিয়ে ঘেরা বামের গ্রামটি হোল কাপাশটিকরী। তার থানা কেশপুর। এর পর, […]

Read More
নবরত্ন Nava Ratna

নতুক–বড় বাখুল শ্রীধরজীউ মন্দির Natuk–Boro Bakhul Shridhar Jiu Temple

শ্রীধরজীউ মন্দির, নতুক–বড় বাখুল (থানা ঘাটাল, মেদিনীপুর) চিন্ময় দাশ বাদশাহী সড়ক’– বহু প্রাচীন কালের একটি রাজপথ। বলা হয়, খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ নাগাদ নির্মিত হয়েছিল প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের, মধ্য-ভারত থেকে কলিঙ্গগামী, এই গুরুত্বপূর্ণ সড়কটি। হুগলি জেলার গড় মান্দারণ হয়ে, মেদিনীপুরের ঘাটাল মহকুমায় প্রবেশ করেছে পথটি। এই পথের অদূরে নতুক নামের একটি গ্রাম। আমাদের আজকের সফর […]

Read More