একরত্ন Ek Ratna
আনন্দপুর রাধামাধব মন্দির Anandapur Radhamadhab Templer
রাধামাধব মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ পূর্বে বহু প্রাচীনকালের ‘বাদশাহী সড়ক’, আর পশ্চিমে ‘অহল্যা বাই রোড’। এই দুই বিখ্যাত রাজপথের বেষ্টনীতে সেকালের একটি সমৃদ্ধ গ্রামের অবস্থান। নাম– আনন্দপুর। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল বয়নশিল্পের সুবাদে। এক সময় রেশম, তসর আর সুতি বস্ত্রের উৎপাদনে বিপুল উন্নতি ঘটেছিল আনন্দপুরের। বয়নশিল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এ রকম শত শত […]
Read More
দাসপুর গোপীনাথ মন্দির Daspur Gopinath Temple
গোপীনাথ মন্দির, দাসপুর (দাসপুর- ১) চিন্ময় দাশ মন্দিরের দেশ মেদিনীপুর জেলার দাসপুর থানা। এক সময় অপরূপ ভাস্কর্য আর অলঙ্করণ নিয়ে কত যে মন্দির গড়ে উঠেছিল, এই থানার গ্রামে গ্রামে, তার ইয়ত্বা নাই। মহাকালের সম্মার্জনীর আঘাত আর উদাসীন মানুষের অবহেলা সয়েও, যে ক’টি মন্দির এখনও কোন রকমে টিকে আছে, আজও শিল্পসুষমার টানে শিল্পরসিকরা যেসব মন্দির প্রাঙ্গণে […]
Read More
রানির বাজার শ্যামরাই মন্দির Ranir BazarShyamrai Temple
শ্যামরাই মন্দির, রানির বাজার (ঘাটাল) চিন্ময় দাশ ‘নহ্যমুলা জনশ্রুতি’ — জনশ্রুতি অমূলক নয়। তেমনই এক জনশ্রুতি থেকে জানা যায়, শ’চারেক বছর আগে রাজস্থানের জয়পুরের গালতা গদি থেকে হাবড়া দাস নামে এক বাবাজী বগড়ী পরগনার গভীর জঙ্গলে এসে কুটির বানিয়ে বাস করতেন। তিনি ছিলেন রামানন্দী সম্প্রদায়ের সাধু। একবার ২০০ সৈনিক নিয়ে, চন্দ্রকোনার রাজা তিলকচাঁদ বেরিয়েছিলেন […]
Read More
শিরোমণি সিংহবাহিনী মন্দির Shiromoni Singhabahini Temple
সিংহবাহিনী মন্দির, শিরোমণি (মেদিনীপুর সদর)চিন্ময় দাশ এখানে গ্রামটির নাম– শিরোমণি। কিন্তু শিরোমণি শব্দটি প্রথমেই স্মরণ করিয়ে দেয় মেদিনীপুর জেলার এক রানির কথা। তিনি বিখ্যাত কর্ণগড় রাজ্যের আরও বিখ্যাত রানি শিরোমণি। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ ছিল ‘ চুয়াড় বিদ্রোহ ‘। মেদিনীপুর জেলাতেই তার উদ্ভব ও বিস্তার। সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় যাঁর নাম লেখা […]
Read More
রাধাকান্তপুর গোপীনাথ মন্দির
গোপীনাথ মন্দির, রাধাকান্তপুর (দাসপুর) চিন্ময় দাশ আজ এমন এক মন্দিরের কথা, যার দেওয়ালে সবিস্তারে লেখা আছে এক রাজার নৃশংসতার কাহিনী। দেবালয়ের দেওয়ালে কত রকমের লিপিই না দেখা যায়। কিন্তু রাজা তাঁর নিজেরই দরবারের এক কর্মীর মুনডু কেটে নিয়েছেন, সেই ইতিহাস দেবালয়ের দেওয়ালে লিখে রাখা হয়েছে, এমনটা কোথাও দেখা যায় না। সারা বাংলায় অন্তত এমন উদাহরণ […]
Read More
দাসপুর গোপিনাথজিউ Daspur Gopinath Jiu
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় সিংহ পাড়ায় একটি পূর্বমুখী এক রত্ন মন্দির আছে। এটি সিংহ পরিবার কর্তৃক স্থাপিত গোপীনাথের মন্দির। সামনের দিকে একটি অস্পষ্ট ফলক দেখে বোঝা যায় যে মন্দিরটি ১৬৩৮ শকাব্দ অর্থাৎ ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের চুড়াটি ছাদের মাঝখানে এমন ভাবে বসানো যে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এটি আলগোছে বসানো হয়েছে। […]
Read More
গেঁড়িবুড়ি Geriburi
পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা। মন্দিরটি দক্ষিণমুখীসম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্নিশ এর উপরে প্রতিষ্ঠা লিপিতে দেখা […]
Read More
মহানাদ জটেশ্বর মন্দির Mahanad Jateswar Temple
হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ – জাততলা গ্রামে যে অপূর্ব স্থাপত্যটি বর্তমান সেটি হল জটেশ্বর নাথের শিব মন্দির। গঠন শৈলী দেখে অনুমান করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে স্থাপত্যটি তৈরি করা হয়েছিল। মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত […]
Read More
মদনমোহন মন্দির Madanmohan Temple
বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহনের এক রত্ন মন্দিরটি এক কথায় অনবদ্য। মাকড়া পাথরের ভিত্তি ভূমির উপরে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল ১৬৯৪ খ্রিস্টাব্দে। ধনুক আকৃতি বাঁকা চালার উপরে স্থাপিত শিখরটি অনবদ্য। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি এইরকম –“শ্রী রাধাব্রজরাজনন্দন পদাম্ভজেষু তৎ প্রীতয়ে মল্লাব্দে ফনীরাজশীর্ষগনিতে মাসে শুচৌ নির্মলেসৌধং সুন্দররত্নমন্দিরমিদং সার্ধংস্বচেতোহলিনাশ্রীমদ্দুর্জন সিংহ ভুমিপতিনা দত্তং বিশুদ্ধাত্মনা ১০০০”এটি পাঠে বোঝা যায় […]
Read More