image

গেঁড়িবুড়ি Geriburi

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা।  মন্দিরটি দক্ষিণমুখী
সম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্নিশ এর উপরে প্রতিষ্ঠা লিপিতে দেখা যায় -
" ষুভমস্তু / সকাব্দা ১৬৭৯ / সন ১১৬৪ "
অর্থাৎ মন্দিরটি ১৭৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের তিনদিকেই ত্রিখিলান  প্রবেশ অলিন্দ আছে।

Baliharpur is a village under Daspur police station in Paschim Medinipur district. Here, the local  goddess Geniburi is worshipped in a single Pinnacled temple at the base of a hill. This temple, which has been completely renovated, has a few terracotta flowers and the idols of Radha Krishna can be seen. At present the decorations are completely painted. The temple faces south. The inscription on the curved cornice above the three arches on the facade reads -

Ṣubhamastu/ sakābdā 1679/ sana 1164"

means the temple was established in 1757 AD. There are three-arched entrance porches on all three sides of the temple 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

একরত্ন Ek Ratna

আনন্দপুর রাধামাধব মন্দির Anandapur Radhamadhab Templer

রাধামাধব মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর,  মেদিনীপুর) চিন্ময় দাশ পূর্বে বহু প্রাচীনকালের ‘বাদশাহী সড়ক’, আর পশ্চিমে ‘অহল্যা বাই রোড’। এই দুই বিখ্যাত রাজপথের বেষ্টনীতে সেকালের একটি সমৃদ্ধ গ্রামের অবস্থান। নাম– আনন্দপুর। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল বয়নশিল্পের সুবাদে। এক সময় রেশম, তসর আর সুতি বস্ত্রের উৎপাদনে বিপুল উন্নতি ঘটেছিল আনন্দপুরের। বয়নশিল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এ রকম শত শত […]

Read More
একরত্ন Ek Ratna

দাসপুর গোপীনাথ মন্দির Daspur Gopinath Temple

গোপীনাথ মন্দির, দাসপুর (দাসপুর- ১) চিন্ময় দাশ মন্দিরের দেশ মেদিনীপুর জেলার দাসপুর থানা। এক সময় অপরূপ ভাস্কর্য আর অলঙ্করণ নিয়ে কত যে মন্দির গড়ে উঠেছিল, এই থানার গ্রামে গ্রামে, তার ইয়ত্বা নাই। মহাকালের সম্মার্জনীর আঘাত আর উদাসীন মানুষের অবহেলা সয়েও, যে ক’টি  মন্দির এখনও কোন রকমে টিকে আছে,  আজও শিল্পসুষমার টানে শিল্পরসিকরা যেসব মন্দির প্রাঙ্গণে […]

Read More
একরত্ন Ek Ratna

রানির বাজার শ্যামরাই মন্দির Ranir BazarShyamrai Temple

শ্যামরাই মন্দির, রানির বাজার (ঘাটাল) চিন্ময় দাশ   ‘নহ্যমুলা জনশ্রুতি’ — জনশ্রুতি অমূলক নয়। তেমনই এক জনশ্রুতি থেকে জানা যায়,  শ’চারেক  বছর আগে রাজস্থানের জয়পুরের গালতা গদি থেকে হাবড়া দাস নামে এক বাবাজী বগড়ী পরগনার গভীর জঙ্গলে এসে কুটির বানিয়ে বাস করতেন। তিনি ছিলেন রামানন্দী সম্প্রদায়ের সাধু। একবার ২০০ সৈনিক নিয়ে, চন্দ্রকোনার রাজা তিলকচাঁদ বেরিয়েছিলেন […]

Read More