
বাংলায় তেরো শতকের শুরুতে মুসলিম রাজত্ব কায়েম হওয়ার পর পরবর্তী প্রায় দুশো আড়াইশো বছর মন্দির স্থাপনে ভাঁটা পরে। ১৫০০ শতকের মাঝামাঝি আবার এই স্থাপত্যের পুনঃআবির্ভাব হয়। এই সময়কালে বহু মন্দির ভেঙে ফেলা হয় এবং মসজিদ নির্মাণ করা হয়। ফলে যে সমস্ত শিল্পী সূত্রধরেরা মন্দির নির্মাণে রপ্ত হয়েছিলেন তাদের অনেকে মুসলমান ঘরানার স্থাপত্যের সাথে যুক্ত হয়ে যান এবং এই রীতিটি আয়ত্ব করেন।
ফলে মুসলিম স্থাপত্যে তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেন পরবর্তীকালে মন্দির স্থাপত্যে তার প্রয়োগ ঘটে। মুসলিম আমলের আগে যে রেখ দেউল বা পিড়া দেউল প্রচলিত ছিল মুসলিম আমলে উন্নত প্রযুক্তি ও পরিকল্পনার প্রয়োগ মাধ্যমে তার মধ্যেও বৈচিত্র সৃষ্টি করা হয়। মন্দির স্থাপত্যে চালা মন্দিরের ভেতরেও মুসলমান স্থাপত্য থেকে নেওয়া গম্বুজ ও ভল্ট প্রয়োগ করা হয়। জনপ্রিয়তার বিচারে চালার পরেই রত্নের স্থান। এক্ষেত্রে পার্থক্য শুধু আচ্ছাদনের বাইরের আকারে। উপরের চালা আকারের পরিবর্তে ছোট ছোট নাগর মন্দির বসিয়ে রত্ন মন্দির তৈরি করা হয়। পঞ্চরত্ন মন্দিরেও মন্দিরের চারপাশে মুসলিম স্থাপত্য ঘরানার মিনার তৈরি করা হয়নি। বরঞ্চ চালার ওপরে চারদিকে মিনার ঘরানার বা নাগর ঘরানার চূড়া আকৃতি নির্মাণ করা হয়েছে।
শুধু মন্দিরের আকারের প্রশ্নেই নয় মন্দিরের গায়ে অলংকার সজ্জাও শুরু হয়েছে মুসলমান স্থাপত্যের উত্তরাধিকার নিয়ে।
ধর্মীয় কারণেই মুসলিম স্থাপত্যে ফুলকারী নকশা বিভিন্ন জ্যামিতিক নকশা এইসব বিষয়ই প্রাধান্য পেত। তাদের শিল্পচর্চার মধ্যে জীবন্ত কোন কিছুর প্রতিচ্ছবি ব্যবহৃত হতো না। প্রথমদিকে মন্দির স্থাপত্যে এই সব বিষয়গুলিই প্রাধান্য পেত। পরবর্তীকালে বিভিন্ন কাহিনী এবং চরিত্র চিত্রণের প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পায়, এবং মন্দিরগুলি অনন্য রূপে সজ্জিত হতে থাকে। তৎকালীন সমাজে হিন্দু-মুসলিম স্থাপত্যের এই যৌথ প্রয়োগ সবাই সাধু মনে মেনে নিয়েছিলেন।
“Following the establishment of Muslim rule in Bengal in the early 13th century, temple construction ceased nearly 250 years. When temple architecture reemerged in the mid-1500s, many temples had been demolished and replaced with mosques. As a result, skilled artisans (Sutradharas) who previously worked on temples adapted to Muslim architectural styles and later applied their expertise to temple construction.
This blending of styles led to innovations in temple architecture, including the incorporation of domes, vaults, and advanced technology. The Rekh Deul or Pira Deul style, prevalent before the Muslim period, evolved with Muslim influences.
The Pancharatna temple deviates from traditional Muslim architecture by not having minarets encircling the temple. Instead, it features pinnacles in the minar gharana or nagar gharana style atop the chala structure. This blending of styles extends beyond the temple’s size to its ornamentation, which reflects the lasting impact of Muslim architectural influences.
The fusion of Hindu and Muslim architectural styles is evident in the use of minarets, floral designs, and geometric patterns. Initially, temple ornamentation was minimal, but later, the depiction of stories and characters became more prominent, resulting in uniquely decorated temples. This synthesis of styles was widely accepted and revered by the society of that time.
ধামতোড় শ্রীধর মন্দির Dhamtor Sridhar Temple
শ্রীধর মন্দির, ধামতোড় (ডেবরা) চিন্ময় দাশ রাজার গল্প কার না ভালো লাগে? এই আলেখ্যে প্রথমেই এক বিস্মৃত রাজার কথা বলা যক। কলকাতা যখন ভারতের রাজধানী, তখন সুপ্রিম কোর্টও ছিল কলকাতাতেই। এক সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্প-এর দেওয়ান ছিলেন জনৈক সুখময় রায়। আজকের জার্নালের রাজা তিনিই। কলকাতার বাতাসে কান পাতলে, পুরাণো দিনের […]
Read More
গৌরা লক্ষ্মীজনার্দন মন্দির Gaura Lakshmijanardan Temple
লক্ষ্মীজনার্দন মন্দির, গৌরা (থানা– দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ মিষ্টি জলবাহী অনেকগুলি নদী-নালা-খালের সুবাদে, সমগ্র দাসপুর থানা, বহু পূর্বকালে থেকে, উর্বর কৃষিভূমি অধ্যুষিত। ধান তো ছিলই, তার সাথে আখ, পাট, তেঁতুল, সর্ষে, হলুদ, অনেক রকম ডালশষ্য ইত্যাদির উৎপাদন ছিল প্রভূত পরিমাণে। তার ফলে, এই এলাকার গ্রামীণ অর্থনীতিও ছিল বেশ সমৃদ্ধ। কয়েকটি হস্তশিল্পও বিকশিত হয়েছিল একসময়। বয়নশিল্পী, […]
Read More
মির্জাবাজার রাধাবল্লভ মন্দির Mirzabazar Radhaballabh Temple
রাধাবল্লভ মন্দির, মির্জাবাজার (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ বৈষ্ণব যুগের মধ্যভাগে তিনজন প্রভুর আবির্ভাব হয়েছিল– শ্যামানন্দ, শ্রীনিবাস এবং নরোত্তম। বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্য যে সম্মান লাভ করেছিলেন, পরবর্তীকালে এই তিনজন প্রভুও সেই সম্মানের অধিকারী হয়েছিলেন। বাংলার দক্ষিণ-পশ্চিম এলাকা, সংলগ্ন বিহার (অধুনা ঝাড়খন্ড) এবং ওডিশার ব্যাপক এলাকা জুড়ে ধর্মপ্রচারের কাজ করেছিলেন শ্যামানন্দ। নরহরি চক্রবর্তীর ‘ভক্তি-রত্নাকর’ […]
Read More
গোপীনাথপুর জগন্নাথ মন্দির Gopinathpur Jagannath Temple
জগন্নাথ মন্দির, গোপীনাথপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ প্রাচীন মেদিনীপুর নগরীর গা ছুঁয়ে বয়ে চলেছে চিরপ্রবাহিনী কংসাবতী। বইতে বইতে একখানে পৌঁছে, দুটি শাখায় ভাগ হয়েছে নদী। সেখানে তার ডাইনে নদীর মূল শাখার এপারে ওপারে ডেবরা থানার শালডহরি আর কমলপুর গ্রাম। আর, নদীর জলরেখা দিয়ে ঘেরা বামের গ্রামটি হোল কাপাশটিকরী। তার থানা কেশপুর। এর পর, […]
Read More
আনন্দপুর রাধামাধব মন্দির Anandapur Radhamadhab Templer
রাধামাধব মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ পূর্বে বহু প্রাচীনকালের ‘বাদশাহী সড়ক’, আর পশ্চিমে ‘অহল্যা বাই রোড’। এই দুই বিখ্যাত রাজপথের বেষ্টনীতে সেকালের একটি সমৃদ্ধ গ্রামের অবস্থান। নাম– আনন্দপুর। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল বয়নশিল্পের সুবাদে। এক সময় রেশম, তসর আর সুতি বস্ত্রের উৎপাদনে বিপুল উন্নতি ঘটেছিল আনন্দপুরের। বয়নশিল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এ রকম শত শত […]
Read More
বনপাটনা রঘুনাথ মন্দির Bonpatna Raghunath Temple
রঘুনাথ মন্দির, বনপাটনা (খড়গপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ আদি নিবাস ছিল তুষারমৌলি হিমালয়ের দেশ কাশ্মীরে। সেখান থেকে ‘ধর’ পদবীর এক কাশ্মীরি পন্ডিত জগন্নাথ দর্শনের জন্য পুরীধামে এসেছিলেন। সেই যে নেমে এসেছিলেন হিমালয়ের দেশ থেকে, পথ চলা শেষ হয়নি তাঁর। এমনকি তাঁর বংশধরদেরও। আজকের জার্নালের কথকতা সেই বংশের পথ-পরিক্রমা নিয়েই। শৈবভূমির পন্ডিত জগন্নাথক্ষেত্রে পৌঁছে মোহিত […]
Read More