image

রাধাকান্তজিউ মন্দির মল্লিকচক শিববাজার Radhakanta Jiu Temple Mallik Chalk Shibbazar

মেদিনীপুর শহরে মল্লিক চক অঞ্চলে মল্লিক পরিবারের প্রতিষ্ঠিত রাধাকান্ত জিউ মন্দিরটি অনবদ্য। নবরত্ন মন্দির টি পূর্বমুখী এর পাশেই আরেকটি নবরত্ন মন্দির আছে সেখানে দুর্গা পূজিত হন। এই পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাদের পূর্বপুরুষ জন্মেঞ্জয় মল্লিক এই নবরত্ন রাধাকান্ত মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ঠাকুরদা ছিলেন ভিখারি রক্ষিত তিনি ব্যবসা উপলক্ষে উড়িষ্যা থেকে মেদিনীপুরে চলে আসেন এবং পরবর্তীতে জন্মেঞ্জয়ের হাতেই ব্যবসা বৃদ্ধি পায় এবং জমিদারি প্রতিষ্ঠিত হয়। জন্মেজয় , মল্লিক খেতাব লাভ করেন এবং তারা রক্ষিত পদবী থেকে মল্লিক পদবী ব্যবহার করতে শুরু করেন। পাশে আরেকটি নবরত্ন মন্দির দুর্গা পূজার জন্য তৈরি করেন তার জ্যেষ্ঠ পুত্র যজ্ঞেশ্বর।
দুটি মন্দির পাশাপাশি থাকলেও রাধাকান্ত জিউ মন্দিরে টেরাকোটার কাজ অনেক বেশি।
মন্দিরটি তে কোন প্রতিষ্ঠা লিপি নেই তবে মন্দির গবেষক তারাপদ সাঁতরা মহাশয়। উল্লেখ করেছিলেন যে সম্ভবত এটি ১৯ শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল।
বিগ্রহের কৃষ্ণমূর্তি টি কষ্টিপাথরের এবং রাধারানীর মূর্তিটি অষ্টধাতু নির্মিত।

The Radhakanta Jiu Temple, established by the Mallick family in the Mallick Chowk area of Medinapur city, is unique. The Navaratna temple faces east and there is another Navaratna temple next to it where Durga is worshipped.The history of this family tells us that their ancestor Janmenjoy Mallick founded this Nine pinackled Radhakanta temple. His grandfather Bhikari  Rakshith, who migrated from Orissa to Medinipur for business purposes and later, business grew under Janmanjoy and the zamindari was established. Janmanjoy received the title of Mallik and they started using the title of Mallik from the title Rakshit. Another Nine pinackled temple was built nearby for Durga Puja by his eldest son Yajneshwar.
Although the two temples are located side by side, the Radhakanta Jiu temple has more terracotta work.
The temple has no foundation inscription, but temple researcher Tarapada Santra Mahasaya has noted that it was probably built in the mid-19th century.
The idol of Lord Krishna is made of kastipathar and the idol of Radharani is made of ashtdhatu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

নবরত্ন Nava Ratna

মির্জাবাজার রাধাবল্লভ মন্দির Mirzabazar Radhaballabh Temple

রাধাবল্লভ মন্দির, মির্জাবাজার (মেদিনীপুর শহর) চিন্ময় দাশ বৈষ্ণব যুগের মধ্যভাগে তিনজন প্রভুর আবির্ভাব হয়েছিল– শ্যামানন্দ, শ্রীনিবাস এবং নরোত্তম। বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্য যে সম্মান লাভ করেছিলেন, পরবর্তীকালে এই তিনজন প্রভুও সেই সম্মানের অধিকারী হয়েছিলেন। বাংলার দক্ষিণ-পশ্চিম এলাকা, সংলগ্ন বিহার (অধুনা ঝাড়খন্ড) এবং ওডিশার ব্যাপক এলাকা জুড়ে ধর্মপ্রচারের কাজ করেছিলেন শ্যামানন্দ। নরহরি চক্রবর্তীর ‘ভক্তি-রত্নাকর’ […]

Read More
নবরত্ন Nava Ratna

গোপীনাথপুর জগন্নাথ মন্দির Gopinathpur Jagannath Temple

জগন্নাথ মন্দির, গোপীনাথপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ   প্রাচীন মেদিনীপুর নগরীর গা ছুঁয়ে বয়ে চলেছে চিরপ্রবাহিনী কংসাবতী। বইতে বইতে একখানে পৌঁছে, দুটি শাখায় ভাগ হয়েছে নদী। সেখানে তার ডাইনে নদীর মূল শাখার এপারে ওপারে ডেবরা থানার শালডহরি আর কমলপুর গ্রাম। আর, নদীর জলরেখা দিয়ে ঘেরা বামের গ্রামটি হোল কাপাশটিকরী। তার থানা কেশপুর। এর পর, […]

Read More
নবরত্ন Nava Ratna

নতুক–বড় বাখুল শ্রীধরজীউ মন্দির Natuk–Boro Bakhul Shridhar Jiu Temple

শ্রীধরজীউ মন্দির, নতুক–বড় বাখুল (থানা ঘাটাল, মেদিনীপুর) চিন্ময় দাশ বাদশাহী সড়ক’– বহু প্রাচীন কালের একটি রাজপথ। বলা হয়, খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ নাগাদ নির্মিত হয়েছিল প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের, মধ্য-ভারত থেকে কলিঙ্গগামী, এই গুরুত্বপূর্ণ সড়কটি। হুগলি জেলার গড় মান্দারণ হয়ে, মেদিনীপুরের ঘাটাল মহকুমায় প্রবেশ করেছে পথটি। এই পথের অদূরে নতুক নামের একটি গ্রাম। আমাদের আজকের সফর […]

Read More