Month: July 2026
সত্যপুর শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ (ডেবরা) Satyapur Shitalananda Krishna Temple, Rasmancha (Debra)
শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ সত্যপুর (ডেবরা)চিন্ময় দাশ শীতলানন্দ কৃষ্ণ মন্দির অংশে বিবৃত মন্দির সংলগ্ন একটি নব-রত্ন রাসমঞ্চ আছে দেবতার। আটটি দ্বারপথ, প্রতিটির দু ‘দিকে একটি করে মোট ১৬টি পূর্ণাবয়ব গোপিনী মূর্তি রচিত আছে। এছাড়া, অনেকগুলি ফলক আছে ৮টি কার্নিশের প্রত্যেকটির নীচ বরাবর একটি করে সরলরৈখিক প্যানেলে। এবং আটটি স্তম্ভের কোনাচ অংশে একটি করে খাড়া সারিতে। […]
Read More
সত্যপুর শীতলানন্দ কৃষ্ণ মন্দির (ডেবরা) Satyapur Shitalananda Krishna Temple (Debra)
শীতলানন্দ কৃষ্ণ মন্দির, সত্যপুর (ডেবরা)চিন্ময় দাশ সাধারণভাবে মন্দির গড়া হয় স্থানীয় উপাদান ব্যবহার করে। হয় ইট, না হয় পাথর। অবশ্য ইট আর পাথর দুই-ই ব্যবহার করা হয়েছে, এমন মন্দিরও আছে কয়েকটি। কিন্তু মন্দির গড়া হয়েছে, পলেস্তারা করা হয়নি, ইটের মন্দিরে এমনটা দেখা যায় না। অন্তত ১০০ বছর আয়ু পার হয়েছে, মেদিনীপুর জেলায় এমন মন্দির ৮০০-এর […]
Read More
জামনা (পিংলা) শ্রীধর মন্দির, Jamna (Pingla) Shridhar Temple,
শ্রীধর মন্দির, জামনা (পিংলা) চিন্ময় দাশ সওয়া দু’শ বছর আগের কথা। পিংলা থানার জামনা গ্রাম। সেখানে বাস ছিল দিন্ডা পদবীর এক পত্তনীদার জমিদারের। কুলদেবতার জন্য পঞ্চ-রত্ন রীতির সুদর্শন একটি মন্দির গড়েছিলেন জমিদাররা। এঁদের অতীত কথা বেশি জানা যায়নি। লোকশ্রুতি হিসাবে, এক শোলাঙ্কি বীরপুরুষ বীরসিংহের কথা জানিয়েছেন সেবাইতগণ। দিল্লী অধিকারের পর, সম্রাট আলাউদ্দিন খিলজী যখন বারংবার […]
Read More
বড়িষা (পিংলা) রাধাবিনোদ মন্দির
রাধাবিনোদ মন্দির, বড়িষা (পিংলা) চিন্ময় দাশ চন্দ্রকোনার রাজা আস্ত একটা জমিদারি অধিকার করে, কুলগুরুকে প্রণামী দিয়েছিলেন। জমিদারিটি প্রতিষ্ঠিত হয়েছিল কেশপুর থানার আঢ়রাগড়ে। যে আঢ়রাগড়ে বসে চন্ডীমঙ্গল লিখেছিলেন কবিকঙ্কণ মুকুন্দরাম। আমরা এখানে বলব আর এক কাহিনী। সেই রাজা তাঁর পুরো একটি পরগনার রাজস্ব তুলে দিতেন কুলগুরুর হাতে, প্রণামী হিসেবে। একটি মন্দিরও গড়ে দেওয়া হয়েছিল গুরুদেবের জন্য। […]
Read More
তিলন্তপাড়া জানকীবল্লভ মন্দির, (সবং) Tilantapara Janakiballabh Temple (Sabang
তিলন্তপাড়া জানকীবল্লভ মন্দির, (সবং)চিন্ময় দাশ টেরাকোটা ফলক, স্টাকোর মূর্তি আর পঙ্খের অলংকরণ– তিনটি রীতিই প্রয়োগ করা হয়েছে এই মন্দিরে। এছাড়াও, কেবল সামনের দেওয়ালই নয়, মন্দিরের চারটি দেওয়ালই সাজিয়ে তোলা হয়েছে তিনটি মাধ্যমে– যেমনটা বড় একটা দেখা যায় না। এমনই এক মন্দির আছে মেদিনীপুর জেলার পিংলা থানায়। যে মন্দিরের প্রতিষ্ঠার কাহিনীটি ভারী মনোগ্রাহী।পূর্বকালে রীতি ছিল, সাধু-সন্ন্যাসীরা দল […]
Read More
বালিসাহী গোবিন্দরায় মন্দির রাসমঞ্চ Balisahi Gobindray Temple Rasmancha
বালিসাহী গোবিন্দরায় মন্দির রাসমঞ্চ – ভূঁঞাগড় (রামনগর– ২)চিন্ময় দাশ সন তারিখের হিসাবে, সাড়ে পাঁচ শ বছরের একটি রাজবংশ। বর্তমানে ২৪/২৫ তম প্রজন্মে পৌঁছেছে বংশটি। বংশের সপ্তম জমিদার কুলদেবতার জন্য একটি মন্দির আর বিশাল আকারের রাসমঞ্চ নির্মাণ করেছিলেন। তা নিয়েই এবারের প্রতিবেদন।দ্বাদশ থেকে ষোড়শ শতকের মাঝামাঝি– দীর্ঘ সাড়ে চার শ বছর সময়কাল। মেদিনীপুর জেলার বহু এলাকাই […]
Read More
আলংগিরি রঘুনাথ মন্দির Alangiri Raghunath Temple
রঘুনাথ মন্দির– আলংগিরি (এগরা– ১) চিন্ময় দাশ ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের রাজস্ব সচিব টোডর মল্ল বাংলাকে কয়েকটি সরকারে বিভক্ত করেছিলেন। বাংলার নাজিম আজিম ওসমানের পর, মুর্শিদ কুলি খাঁ শাসক হয়ে, সরকারগুলিকে ভেঙে কয়েকটি চাকলা গঠন করেন। প্রত্যেক চাকলায় একজন ফৌজদার, তাদের অধীনে কোতোয়াল এবং থানাদাররা নিযুক্ত হয়েছিল। সেই সময় ফৌজদারি, কাজী, দেওয়ানী এবং […]
Read More
রানাপুর রঘুনাথ মন্দির Ranapur Raghunath Temple
রঘুনাথ মন্দির, রানাপুর ( দাসপুর ) চিন্ময় দাশ ৫০ মাইল দীর্ঘ নদীবেষ্টিত থানা দাসপুর। মেদিনীপুর জেলার একেবারে পূর্ব সীমানায়, রূপনারায়ণের কোল ঘেঁষে অবস্থান থানাটির। নদীবিধৌত, সেকারণে,কৃষিভূমি অতি উর্বর। বহুকাল যাবৎ কৃষিজ সম্পদে সমৃদ্ধ হয়েছে দাসপুর থানার অর্থনীতির বুনিয়াদ। এরসাথে যুক্ত হয়েছিল নীল চাষ আর রেশম উৎপাদন। বিশেষত রেশম শিল্পের সুবাদে আর্থিক উন্নতির একেবারে শিখরে উঠেছিল […]
Read More
উত্তর গোবিন্দনগর পার্বতীনাথ শিব মন্দির North Govindnagar Parvatinath Shiva Temple
পার্বতীনাথ শিব মন্দির, উত্তর গোবিন্দনগর (থানা– দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ সমগ্র ঘাটাল মহকুমা জুড়ে ছোট-বড় অনেকগুলি নদ-নদীর সমাবেশ। তার সাথে আছে প্রশস্ত কয়েকটি খালও। একসময় এই নদী আর খালগুলি ছিল পরিবহন আর সেচের গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষত নিকাশীর কাজে খালগুলির ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। দেশ স্বাধীন হওয়ার পর, কৃষির উন্নতি বিধান এবং ক্ষয়-ক্ষতি রোধের প্রয়োজনে খালগুলি […]
Read More