image

সত্যপুর শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ (ডেবরা) Satyapur Shitalananda Krishna Temple, Rasmancha (Debra)

শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ  সত্যপুর (ডেবরা)
চিন্ময় দাশ

শীতলানন্দ কৃষ্ণ মন্দির অংশে বিবৃত মন্দির সংলগ্ন একটি নব-রত্ন রাসমঞ্চ আছে দেবতার। আটটি দ্বারপথ, প্রতিটির দু 'দিকে একটি করে মোট ১৬টি পূর্ণাবয়ব গোপিনী মূর্তি রচিত আছে। এছাড়া, অনেকগুলি ফলক আছে ৮টি কার্নিশের প্রত্যেকটির নীচ বরাবর একটি করে সরলরৈখিক প্যানেলে। এবং আটটি স্তম্ভের কোনাচ অংশে একটি করে খাড়া সারিতে। ছোট ছোট ব্লক, তার ভিতর ফলক বসিয়ে মঞ্চটি সাজানো। বিষয় বা মোটিফ হিসাবে রাধা-কৃষ্ণ, বিষ্ণুর দশ অবতার, গাভিদোহন ইত্যাদি দেখা যায়। দুটি ফলক দৃষ্টি আকর্ষণ করে-- চৈতন্যদেবের ' ষড়ভূজ গৌরাঙ্গ ' রূপ  এবং একটি মিথুন-মূর্তি।

Shitalananda Krishna Temple, Rasmancha, Satyapur (Debra)  
Chinmoy Das

Adjacent to the temple described in the Shitalananda Krishna Temple section is a nine-spired (Nava-ratna) Rasmancha dedicated to the deity. It has eight doorways, with a total of 16 full-length statues of gopis, one on each side of every doorway. In addition, there are many plaques: one linear panel beneath each of the eight cornices, and one vertical row on the corner section of each of the eight pillars. The platform is decorated with small blocks into which the plaques are set. The subjects or motifs include Radha-Krishna, Vishnu's ten avatars, cow milking, and others. Two plaques especially attract attention—the "Shadbhuja Gauranga" (six-armed form) of Chaitanyadeva, and a mithuna (amorous couple) sculpture. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

পলাশপাই বিষ্ণু মন্দির রাসমঞ্চ (দাসপুর) Palashpai Vishnu Temple Rasmancha (Daspur)

বিষ্ণু মন্দির রাসমঞ্চ  পলাশপাই (দাসপুর)চিন্ময় দাশ   কংসাবতী নদীর একটি শাখা এসে রূপনারায়ণের সাথে মিশেছে। পলাশপাই খাল তার নাম। সেই জলধারা ছুঁয়েই দাসপুরের এক গ্রাম পলাশপাই। এখানে মাইতি পদবীর একটি পরিবারও রেশম ব্যবসায় নেমেছিল। তা থেকে প্রভূত ধনী হয়ে উঠেছিল পরিবারটি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সুবাদে একটি জমিদারীও করেছিলেন তাঁরা। ইং ১৮৩৪ সালে তাঁরা বড় মাপের […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

মাংলই সতেরো চুড়া রাসমঞ্চ Manglai seventeen spires Rasmancha

মাংলই গ্রাম একটি বিুষ্ণমন্দির। মন্দিরের পাশেই রয়েছে দেবতার একটি রাসমঞ্চ। এত সুন্দর, সারা অঙ্গ জুডে় এত অলংকৃত রাসমঞ্চ এই জেলায় খুব কমই আছে। কিন্তু এই মন্দির ও রাসমঞ্চের বর্তমানে অতি জীর্ণদশা। রাসমঞ্চে একটি প্রতিষ্ঠালিপি আছে। সেটির হুবহু বয়ান– “শ্রীশ্রী রাধাদামুদরজীউ /শুভমস্তু সকাব্দাঃ /১৭৮০ সক সন ১২ /৬৬ সাল ইঙরাজী /সন ১৮৫৯ সাল /শ্রীঠাকুরদাস মাইতি”। অর্থাৎ […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

বৈদ্যপুর রাস মঞ্চ Baidyapur Ras Mancha

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে রাস তলায় এই রাস মঞ্চটি প্রতিষ্ঠিত আছে। বৈদ্যপুরের অনেক মন্দিরের প্রতিষ্ঠাতা নন্দী পরিবার ১৮৩৬ খ্রিস্টাব্দে এই রাস মঞ্চটি প্রতিষ্ঠা করেন।৫ ফুট ভিত্তির ওপর নবরত্ন রাস মঞ্চটি এক কথায় অতুলনীয় এক স্থাপত্য। দেখে মনে হয়েছে এক সময় এটি সম্পূর্ণভাবে পোড়ামাটি দিয়ে তৈরি ছিল পরবর্তীকালে সংস্কারের প্রলেপ পরেছে।আটকোনা বিশিষ্ট […]

Read More