image

শ্রীবাটি পঞ্চরত্ন মন্দির Sribati Pancharatna Temple

বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ পরিবারের মন্দির প্রাঙ্গণে একইসঙ্গে অবস্থিত তিনটি মন্দিরের একটি হলো পঞ্চরত্ন রীতির শিব মন্দির।
মন্দিরটি ১৮০২ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চরত্ন মন্দিরটি বাঁকানো কার্নিশ যুক্ত। এর ছাদের চার কোনে চারটি এবং একটি কেন্দ্রীয় চূড়া সহ মোট পাঁচটি চূড়া নির্মিত হয়েছে।। মন্দিরটি দক্ষিন মুখী। সামনের অংশটি টেরাকোটা কারুকার্য খচিত।

 Shribati, a village under Katwa police station in Burdwan, was once a very traditional village. In the book Pura Kirti of Burdwan district, Yajneshwar Chowdhury  has discussed something about this village.In the past, a man named Shovaram Chand built a house in the Sribati area and started living there. The Chand family built several terracotta decorated temples in the area.
Pancharatna ( five pinnacled) style is one of them.
The temple was established in 1802 AD. The Pancharatna temple has a curved cornice. Its roof has a total of five spires, including four at the four corners and a central spire. The temple faces south. The front part is decorated with terracotta carvings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

আমোদপুর সীতারাম মন্দির Amodpur Sitaram Temple

সীতারাম মন্দির, আমোদপুর (ডেবরা) চিন্ময় দাশ অষ্টাদশ শতকের শেষ পর্বে নিম্নবাংলায় বৃহত্তম জমিদারীটি ছিল বর্ধমান রাজংশের। বর্ধমান জেলার খণ্ডঘোষের পাল পদবীর একটি বনেদিবংশ ছিল বর্ধমানের একজন পত্তনিদার। সেই বংশের জনৈক বাঞ্ছারাম পাল মেদিনীপুর জেলার সাহাপুর পরগণায় চলে এসেছিলেন।  সাহাপুর পরগণার আমোদপুর গ্রামে স্থায়ী বসত গড়েছিলেন বাঞ্ছারাম। এখানে একটি জমিদারী গড়ে উঠেছিল তাঁর হাতে। তিন ভাবে […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

মীরগোদা রাধাকৃষ্ণ মন্দির Mirgoda Radhakrishna Temple

রাধাকৃষ্ণ মন্দির, মীরগোদা (থানা—রামনগর, মেদিনীপুর) চিন্ময় দাশ বর্তমানে বাংলায় হিন্দুধর্ম, বিশেষত বৈষ্ণব ধর্ম চর্চায় ‘ইস্কন’ (ISCON—International Society for Krishna Conciousness) একটি বেশ অগ্রণী নাম। প্রতিষ্ঠা করেছিলেন টালিগঞ্জের এক বনেদি পরিবারের সন্তান। সেকালের নৈতিক শিক্ষার পীঠস্থান, কলকাতার স্কটিশ চার্চ কলেজের কৃতিছাত্র ছিলেন অভয় চরণ দে। ‘গৌড়ীয় মঠ’-এর প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর কাছে দীক্ষিত হয়ে, ‘অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

পশ্চিম পুরুষোত্তমপুর নারায়ণ মন্দির Paschim Purushottampur Narayan Temple

নারায়ণ মন্দির, পশ্চিম পুরুষোত্তমপুর (কাঁথি) চিন্ময় দাশ ‘তিল থেকে তাল’—এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ নিয়ে এবারের জার্ণাল। সেই ঘটনার অভিঘাতে, অনিন্দসুন্দর একটি দেবালয় কীভাবে একটু একটু করে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে, তার দৃষ্টান্তই এই নিবন্ধের প্রতিপাদ্য। বিষ্ণু উপাসক একটি পরিবারের বাস ছিল মাজনামুঠা পরগণার পশ্চিম পুরুষোত্তমপুর গ্রামে। বর্তমান কাঁথি শহরের সামান্য পূর্বদিকে, হাতের মুঠোয় ধরা যায়, […]

Read More