image

শ্যামসুন্দর মন্দির Shyamsundar Temple

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ময়না ব্লকে ময়না গ্রামটি অবস্থিত। গড় ময়না একটি ঐতিহাসিক স্থান। ধর্মমঙ্গলে উল্লেখিত রাজা লাউসেনের রাজধানী এইখানে ছিল বলে কথিত আছে।  গড় এলাকাটি দুটি পরীখা দিয়ে সম্পূর্ণভাবে মূল ভুভাগের সাথে বিচ্ছিন্ন। এখনো নৌকা করে পরীখা পেরিয়ে তারপর গড়ে ঢুকতে হয়।
এই গড়ের মধ্যে অবস্থিত অন্যতম প্রাচীন শ্যামসুন্দর মন্দির।
পঞ্চরত্ন বিশিষ্ট এই ইটের মন্দিরটি  দক্ষিণ মুখী। মন্দির লাগোয়া নাট মন্দির টি একটা দিক সম্পূর্ণ ঢেকে থাকায় সামগ্রিক মন্দিরটি একটি একবারে দেখা দুষ্কর। মন্দিরে কোন প্রতিষ্ঠা লিপি নেই ও কোন টেরাকোটার কাজও নেই। ইটের মন্দিরের স্থাপত্য শিল্পটিই দর্শনীয়।

Moyna village is located in Mouna block of Tamluk subdivision of Purba Medinipur district. Garh Moyna is a historical place. It is said that the capital of King Lausen mentioned in Dharmamangal was here. The Garh area is completely separated from the mainland by two parikhas.

You still have to cross the Parikha by boat and then enter the fort. One of the oldest temples, Shyamsundar Temple, is located within this fort. This brick temple, which is adorned with the Pancharatna, faces south.

The temple is completely covered by the adjoining Nat temple on one side, making it difficult to see the entire temple at once. There is no foundation inscription in the temple and no terracotta work. The architecture of the brick temple is the only thing worth seeing. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

ধামতোড় শ্রীধর মন্দির Dhamtor Sridhar Temple

শ্রীধর মন্দির, ধামতোড় (ডেবরা) চিন্ময় দাশ   রাজার গল্প কার না ভালো লাগে? এই আলেখ্যে প্রথমেই এক বিস্মৃত রাজার কথা বলা যক। কলকাতা যখন ভারতের রাজধানী, তখন সুপ্রিম কোর্টও ছিল কলকাতাতেই। এক সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্প-এর দেওয়ান ছিলেন জনৈক সুখময় রায়। আজকের জার্নালের রাজা তিনিই। কলকাতার বাতাসে কান পাতলে, পুরাণো দিনের […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

গৌরা লক্ষ্মীজনার্দন মন্দির Gaura Lakshmijanardan Temple

লক্ষ্মীজনার্দন মন্দির, গৌরা (থানা– দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ মিষ্টি জলবাহী অনেকগুলি নদী-নালা-খালের সুবাদে, সমগ্র দাসপুর থানা, বহু পূর্বকালে থেকে, উর্বর কৃষিভূমি অধ্যুষিত। ধান তো ছিলই, তার সাথে আখ, পাট, তেঁতুল, সর্ষে, হলুদ, অনেক রকম ডালশষ্য ইত্যাদির উৎপাদন ছিল প্রভূত পরিমাণে। তার ফলে, এই এলাকার গ্রামীণ অর্থনীতিও ছিল বেশ সমৃদ্ধ। কয়েকটি হস্তশিল্পও  বিকশিত হয়েছিল একসময়। বয়নশিল্পী, […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

বনপাটনা রঘুনাথ মন্দির Bonpatna Raghunath Temple

রঘুনাথ মন্দির, বনপাটনা (খড়গপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ   আদি নিবাস ছিল তুষারমৌলি হিমালয়ের দেশ কাশ্মীরে। সেখান থেকে ‘ধর’ পদবীর এক কাশ্মীরি পন্ডিত জগন্নাথ দর্শনের জন্য পুরীধামে এসেছিলেন। সেই যে নেমে এসেছিলেন হিমালয়ের দেশ থেকে, পথ চলা শেষ হয়নি তাঁর। এমনকি তাঁর বংশধরদেরও। আজকের জার্নালের কথকতা সেই বংশের পথ-পরিক্রমা নিয়েই। শৈবভূমির পন্ডিত জগন্নাথক্ষেত্রে পৌঁছে মোহিত […]

Read More