image

পঞ্চরত্ন Pancha Ratna 

পুর্বে উল্লেখিত এক রত্ন মন্দিরের ঢালু বাঁকানো ছাদের চার কোণে , তুলনায় ছোট চারটি রত্ন বা শিখর স্থাপন করে পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে সমতল ছাদের ওপর একটি ঘর তৈরি করে কেন্দ্রে প্রধান চূড়া বা রত্ন এবং চার কোণে চারটি চূড়া বা রত্ন স্থাপন করে দোতলা পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে পঞ্চরত্ন রীতিতে নির্মিত শ্যাম রায় মন্দিরটি এই শৈলীর সবচেয়ে পুরানো নিদর্শন।

বিশিষ্ট মন্দির বিশেষজ্ঞ ডেভিড ম্যাককাচ্চন এই মন্দিরগুলিকে যে ভাবে ভাগ করেছেন সেগুলি হলো

ক
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) –  সবকটি বুরুজ ই ‘চালা’ আকৃতির

• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) –   কেন্দ্রে অষ্টভুজাকৃতির প্রধান বুরুজ বিদ্যমান

খ
• রেখা-শৈলীর খাঁজযুক্ত চূড়া ও তিনটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার

• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) –  বিষ্ণুপুর ঘরানা ও তার পরবর্তী সংস্করণসমূহ

• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) –  পশ্চিমবঙ্গীয় আদর্শ ঘরানা

• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) –  বক্ররেখাকার খাঁজযুক্ত

গ
• রেখা-শৈলীর খাঁজযুক্ত বুরুজ ও একটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – আদর্শ ঘরানা
• রেখা-শৈলীর খাঁজযুক্ত বুরুজ ও একটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির  –  ‘রথ’ (raatha) প্রক্ষেপণ যুক্ত

ঘ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – সরল কার্নিশযুক্ত বুরুজ— তিনটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরসরল কার্নিশযুক্ত বুরুজ – একটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরবক্র কার্নিশযুক্ত বুরুজ  — তিনটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরবক্র কার্নিশযুক্ত  বুরুজ- একটি প্রবেশপথ

ঙ
‘গিরি গোবর্ধন’ ঘরানার পঞ্চরত্ন মন্দির

চ
খুব বড় কেন্দ্রীয় বুরুজ  এবং তার চারপাশে ছোট ছোট কোণস্থ বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির

The Pancharatna Mandir, or Five-Pinnacled Temple, is an evolutionary design that builds upon the Ek Ratna Mandir. Four smaller gems or shikharas are strategically placed at the four corners of the sloping roof, complementing the central ratna.

In some variations, two-storied Pancharatna temples are constructed by adding a room atop a flat roof, featuring the main pinnacle or ratna at the center and four smaller pinnacles or ratnas at the corners.

A notable exemplar of this architectural style is the Shyam Roy Temple in Bishnupur, Bankura, which stands as the oldest known example of a Pancharatna temple.

Eminent expert David McCutcheon categorised these temples as

A
• Pancha ratna with Chala turrets massive  Bangladesh type – • All turrets at chala

• Pancha ratna with Chala turrets massive  Bangladesh type With octagonal central tower

B
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance Massive Bangladesh type
•Pancharatna with ridged Rekha turrets and triple entrance Bishnupur type and its latter modifications
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance Standard West Bengal type
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance With curved ridging

C
• Pancharatna with ridged Rekha turrets and single entrance Standard
• Pancharatna with ridged Rekha turrets and single entrance With raatha Projection

D
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with straight cornice  – triple entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with straight cornice  – single entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with curved cornice  – triple entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with curved cornice  – single entrance

E
Pancha ratna Giri Govardhan type

F
  Pancha ratna with vey large central Tower and small clustering corner Towers

G
• Pancharatna with straight cornice – With triple entrance
• Pancharatna with straight cornice – With single entrance

পঞ্চরত্ন Pancha Ratna

নবগ্রাম গোপাল ও সিংহবাহিনী মন্দির Nabagram Gopal& Singhabahini Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় নবগ্রাম গ্রামে মেদিনীপুর শহরের অতি প্রাচীন এক পুরাকীর্তি আছে। পূর্বমুখী সিংহ বাহিনীর এই পঞ্চরত্ন মন্দিরটি অত্যন্ত সুন্দর একটি স্থাপত্য। বর্তমানে ধ্বংসের মুখে পড়ে আছে। ত্রিখিলান যুক্ত প্রবেশপথের ওপর দিকে কার্নিশের নিচে এবং দুপাশের থাম জুড়ে প্রচুর টেরাকোটা সম্বলিত ফলক অবস্থান করছে। প্রচুর ফলক নষ্ট হয়ে যাওয়ার পরেও যা এখানে আছে […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

দন্দিপুর রঘুনাথজীউ মন্দির Dandipur RaghunathJiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দীপুর গ্রামে একটি খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটা ফলক চিত্রিত মন্দির আছে। দক্ষিণ মুখী এই পঞ্চরত্ন মন্দিরটি এলাকার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। মন্দিরের উপাস্য দেবতা রঘুনাথজীউ। এছাড়াও শ্রীদাম এবং গোপালের মূর্তি এখানে আছে। মন্দিরের সম্মুখভাগ প্রায় সবটাই টেরাকোটা ফলকে আচ্ছাদিত। ত্রিখিলান মন্দিরের শীর্ষে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণ লীলা, বিভিন্ন পৌরাণিক কাহিনী উৎকীর্ণ […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

দলপতিপুর শ্রীধরজীউ Dalapatipur Sridhar Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত খড়ার পৌরসভার দলপতিপুর গ্রামে একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। পূর্বমুখী এই মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। এখানে বিষ্ণু শ্রীধরজীউ রূপে পূজিত হন। ত্রিখিলান যুক্ত মন্দিরের ধনুকাকৃতি উপরের অংশে বেশ কিছু টেরাকোটা ফলক এখনো আছে। রাম রাবণের যুদ্ধ , কৃষ্ণ লীলা এর মূল প্রতিপাদ্য বিষয়। খিলান গুলির ধারে স্তম্ভের মধ্যেও কিছু টেরাকোটা […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

রাজরাজেশ্বরী দধিমাধব Rajrajeswari Dadhimadhab

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের বোস পাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির অবস্থান করছে। রাজরাজেশ্বরী এবং দধিমাধব এই বিগ্রহ এখানে পূজিত হন। ইটের তৈরি এই মন্দিরটির সামনে একটি চার চালা পলকাটা তুলসী মঞ্চ আছে। Pancharatna temple is located at Bose Para in Kishore Nagar Gram Panchayat under Daspur police station of Paschim […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

রঘুনাথ মন্দির Raghunath Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের অন্তর্গত কিসমত রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মন্ডলপাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির আছে। মন্দিরটি একসময় উৎকৃষ্ট টেরাকোটা ফলক দ্বারা সজ্জিত ছিল অনুমান করা যায় বর্তমানে তার প্রায় কিছুই অবশিষ্ট নেই। পঞ্চরত্ন মন্দিরটি জীর্ণ অবস্থায় বিরাজ করছে। অনুমান রঘুনাথ জিউর এই মন্দিরটি উনবিংশ শতাব্দীর শেষভাগে তৈরি হয়েছিল। There is a Pancharatna temple in […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

শ্যামসুন্দর মন্দির Shyamsundar Temple

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ময়না ব্লকে ময়না গ্রামটি অবস্থিত। গড় ময়না একটি ঐতিহাসিক স্থান। ধর্মমঙ্গলে উল্লেখিত রাজা লাউসেনের রাজধানী এইখানে ছিল বলে কথিত আছে।  গড় এলাকাটি দুটি পরীখা দিয়ে সম্পূর্ণভাবে মূল ভুভাগের সাথে বিচ্ছিন্ন। এখনো নৌকা করে পরীখা পেরিয়ে তারপর গড়ে ঢুকতে হয়।এই গড়ের মধ্যে অবস্থিত অন্যতম প্রাচীন শ্যামসুন্দর মন্দির। পঞ্চরত্ন বিশিষ্ট এই ইটের […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *