
পুর্বে উল্লেখিত এক রত্ন মন্দিরের ঢালু বাঁকানো ছাদের চার কোণে , তুলনায় ছোট চারটি রত্ন বা শিখর স্থাপন করে পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে সমতল ছাদের ওপর একটি ঘর তৈরি করে কেন্দ্রে প্রধান চূড়া বা রত্ন এবং চার কোণে চারটি চূড়া বা রত্ন স্থাপন করে দোতলা পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে পঞ্চরত্ন রীতিতে নির্মিত শ্যাম রায় মন্দিরটি এই শৈলীর সবচেয়ে পুরানো নিদর্শন।
বিশিষ্ট মন্দির বিশেষজ্ঞ ডেভিড ম্যাককাচ্চন এই মন্দিরগুলিকে যে ভাবে ভাগ করেছেন সেগুলি হলো
ক
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) – সবকটি বুরুজ ই ‘চালা’ আকৃতির
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) – কেন্দ্রে অষ্টভুজাকৃতির প্রধান বুরুজ বিদ্যমান
খ
• রেখা-শৈলীর খাঁজযুক্ত চূড়া ও তিনটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) – বিষ্ণুপুর ঘরানা ও তার পরবর্তী সংস্করণসমূহ
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) – পশ্চিমবঙ্গীয় আদর্শ ঘরানা
• চালা শৈলীর বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির (বৃহদাকার, ‘বাংলাদেশ’ ঘরানার) – বক্ররেখাকার খাঁজযুক্ত
গ
• রেখা-শৈলীর খাঁজযুক্ত বুরুজ ও একটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – আদর্শ ঘরানা
• রেখা-শৈলীর খাঁজযুক্ত বুরুজ ও একটি প্রবেশপথ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – ‘রথ’ (raatha) প্রক্ষেপণ যুক্ত
ঘ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির – সরল কার্নিশযুক্ত বুরুজ— তিনটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরসরল কার্নিশযুক্ত বুরুজ – একটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরবক্র কার্নিশযুক্ত বুরুজ — তিনটি প্রবেশপথ
• মসৃণ রেখা-শৈলীর চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরবক্র কার্নিশযুক্ত বুরুজ- একটি প্রবেশপথ
ঙ
‘গিরি গোবর্ধন’ ঘরানার পঞ্চরত্ন মন্দির
চ
খুব বড় কেন্দ্রীয় বুরুজ এবং তার চারপাশে ছোট ছোট কোণস্থ বুরুজ বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির
The Pancharatna Mandir, or Five-Pinnacled Temple, is an evolutionary design that builds upon the Ek Ratna Mandir. Four smaller gems or shikharas are strategically placed at the four corners of the sloping roof, complementing the central ratna.
In some variations, two-storied Pancharatna temples are constructed by adding a room atop a flat roof, featuring the main pinnacle or ratna at the center and four smaller pinnacles or ratnas at the corners.
A notable exemplar of this architectural style is the Shyam Roy Temple in Bishnupur, Bankura, which stands as the oldest known example of a Pancharatna temple.
Eminent expert David McCutcheon categorised these temples as
A
• Pancha ratna with Chala turrets massive Bangladesh type – • All turrets at chala
• Pancha ratna with Chala turrets massive Bangladesh type With octagonal central tower
B
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance Massive Bangladesh type
•Pancharatna with ridged Rekha turrets and triple entrance Bishnupur type and its latter modifications
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance Standard West Bengal type
• Pancharatna with ridged Rekha turrets and triple entrance With curved ridging
C
• Pancharatna with ridged Rekha turrets and single entrance Standard
• Pancharatna with ridged Rekha turrets and single entrance With raatha Projection
D
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with straight cornice – triple entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with straight cornice – single entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with curved cornice – triple entrance
• Pancharatna with smooth Rekha Turrets – Turrets with curved cornice – single entrance
E
Pancha ratna Giri Govardhan type
F
Pancha ratna with vey large central Tower and small clustering corner Towers
G
• Pancharatna with straight cornice – With triple entrance
• Pancharatna with straight cornice – With single entrance
দশঘরা গোপীনাথ মন্দির Dasghara Gopinath Temple
হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয় বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। এছাড়াও তাদের নির্মিত কাছারি বাড়ি বৈঠকখানা নহবত খানা এখনো দেখা যায়। এই গ্রামের আরেক কৃতি মানুষ বিপিন কৃষ্ণ […]
Read More
শ্রীবাটি পঞ্চরত্ন মন্দির Sribati Pancharatna Temple
বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ পরিবারের […]
Read More
পাথরা পঞ্চরত্ন শিব মন্দির Pathra Pancharatna Shiv Temple
পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন শিব মন্দিরটি অন্যতম। পশ্চিমমুখী এই মন্দিরটি কালাচাঁদ মন্দিরের কাছে অবস্থিত। কেন্দেরীয় রত্নটি পঞ্চ রথ এবং বাকি চারটি রথ ত্রিরথ ঘরানা বিশিষ্ট। বাঁকানো চালাগুলির নিচে আগে টেরাকোটা ফলকের সারি ছিল,বর্তমানে তার কিছুই অবশিষ্ট নেই। কেবলমাত্র ডানদিকের দেওয়ালে একটি নকল দরজা আছে সেখানে একটি দন্ডায়মানা নারী […]
Read More
পাথরা শিব মন্দির Pathra Shib Temple
পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন মন্দিরটি অন্যতম। রাস্তার বাম পাশে মন্দিরটি সহ আরো কয়েকটি মন্দির আছে। পুর্বমুখী এই মন্দিরটি কংসাবতী নদীর ধারে অবস্থিত। ফলকলিপি আনুসারে দেখা যায় যে মন্দিরটি ১৭৪৯ শকাব্দে অর্থাৎ ১৮২৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত।১৯৯৮ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মন্দিরটির সংস্কার করেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে বিজ্ঞপ্তি […]
Read More
ইটান্ডা পঞ্চরত্ন মমন্দির Itanda Pancha Ratna Temple
বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে বাজার পাড়ায় একটি পঞ্চরত্ন ঘরানার মন্দির আছে।মন্দিরটি ১২৩৫ বঙ্গাব্দ বা ১৭৫০ শকাব্দে প্রতিষ্ঠিত ।দক্ষিনমুখী মন্দিরটি আবহেলিত হয়ে পড়ে আছে। Itanda is a village under Bolpur police station in Birbhum district. The village is located 15 kilometers away from […]
Read More
চারকল পঞ্চরত্ন শিব মন্দির Charkol Pancha Ratna Shib Temple
বিষ্ণুপুরে নানুর থানার মধ্যে চারকল গ্রাম অবস্থিত। বর্ধিষ্ণু এই গ্রামে চ্যাটার্জিপাড়ায় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। পঞ্চরত্ন এই মন্দিরটি পূর্বমুখী। মন্দিরের দেয়ালে উৎকীর্ণ একটি লিপিতে উল্লেখ রয়েছে যে এটি ১২৪৫ সালে ১১ আসাড় তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি যে কত স্বল্প খরচে তৈরি হয়েছিল তা ওই ফলকে উল্লেখিত আছে। বর্তমানে ফলকের কিয়দংশ মন্দিরের গায়ে লাগানো আছে। […]
Read More