image

নবরত্ন Nava Ratna 

রত্ন মন্দির শৈলীতে নবরত্ন মন্দির এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে। রত্ন মন্দিরে উচ্চতা বাড়িয়ে মন্দিরে এক বিশালতা আনার প্রথম প্রচেষ্টা হল এই নবরত্ন মন্দির। মোট ৯টি রত্ন বা চূড়ার সংস্থাপন, সুতরাং স্বাভাবিকভাবেই এর আয়তন হবে আগের শৈলী গুলোর তুলনায় অনেক বেশি। নবরত্ন মন্দির সাধারণত দোতলা। ছাদসহ প্রথম তলটি স্বয়ংসম্পূর্ণ, এই ছাদের চারটি কোনায় চারটি চূড়া বা রত্ন স্থাপন করা হয় এবং গর্ভ গৃহের ঠিক মধ্যিখানে পঞ্চরত্নসহ আরেকটি ঘর তৈরি করা হয়। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় চূড়া বা রত্নটি তুলনায় বড়।
মন্দিরটি ওপরের দিকে বৃদ্ধি হওয়ার কারণে নিম্নাংশ এবং উর্ধাংশের পারস্পরিক সম্পর্ক আগের তুলনায় অন্যরকম। মন্দিরের দিকে একবার তাকালেই নটি চুড়া সহ ওপরের অংশটি প্রথমে নজরে পড়ে তাই মন্দিরের শরীর বিন্যাসে , অলঙ্করনে ওপরের অংশ নিচের অংশের তুলনায় গুরুত্বপূর্ণ হয়।
অলংকৃত নবরত্ন মন্দিরের ঘরানা বাংলায় খুবই জনপ্রিয় ছিল । ছোট বড় বিভিন্ন রকমের এই শৈলীর মন্দির বাংলায় তৈরি হয়েছে। এলাকা ভেদে মন্দির ভেদে চূড়ার বিভিন্ন ধরন দেখতে পাওয়া যায়।

বিশিষ্ট মন্দির বিশেষজ্ঞ ডেভিড ম্যাককাচ্চন এই মন্দিরগুলিকে যে ভাবে ভাগ করেছেন সেগুলি হলো

ক

নবরত্ন  – বৃহদাকার, বাংলাদেশ ঘরানার 

খ

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট  – তিনটি প্রবেশপথযুক্ত আদর্শ বুরুজ

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – বক্র খাঁজযুক্ত বুরুজ

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – তিনটি প্রবেশপথযুক্ত সরু ও ছোট বুরুজ

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – বীরভূম-বর্ধমান অঞ্চলের ‘রেখা দেউল’ সদৃশ বুরুজ

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট- স্বল্প উচ্চতাবিশিষ্ট (কম তলাবিশিষ্ট)

নবরত্ন  পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – একটি প্রবেশপথযুক্ত 

গ

মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন 

মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন  – সরল কার্নিশযুক্ত বুরুজ

মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন  – বক্র কার্নিশযুক্ত বুরুজ 

ঘ

নবরত্ন – উপরের তলাবিহীন বিন্যাসে সজ্জিত বুরুজ – তিনটি প্রবেশপথযুক্ত

নবরত্ন – উপরের তলাবিহীন বিন্যাসে সজ্জিত বুরুজ – একটি প্রবেশপথযুক্ত 

ঙ

খুব বড় কেন্দ্রীয় বুরুজ  এবং কোণগুলোতে ঘনসন্নিবিষ্ট বুরুজ  বিশিষ্ট নবরত্ন – সরল কার্নিশযুক্ত বুরুজ

খুব বড় কেন্দ্রীয় বুরুজ  এবং কোণগুলোতে ঘনসন্নিবিষ্ট বুরুজ  বিশিষ্ট নবরত্ন – বক্র কার্নিশযুক্ত বুরুজ 

F

সরল কার্নিশযুক্ত নবরত্ন  – তিনটি প্রবেশপথযুক্ত

সরল কার্নিশযুক্ত নবরত্ন – একটি প্রবেশপথযুক্ত

Within the Ratna temple tradition, the Navaratna Mandir ( nine Pinnacled temple)  occupies a place of distinction. This architectural innovation sought to elevate the temple’s stature, literally and figuratively. The Navaratna’s nine pinnacles or ratnas create a larger volume, distinguishing it from earlier styles.
Characteristically, Navaratna temples are two-tiered, with a self-sufficient first floor featuring four corner pinnacles and a central structure with five pinnacles above the sanctum. The central pinnacle is invariably larger.
The temple’s increased verticality redefines the interplay between its upper and lower sections. The upper portion, with its nine pinnacles, becomes the focal point, overshadowing the lower section in terms of design and ornamentation.
Bengal’s rich cultural landscape is dotted with numerous Navaratna temples, ranging from modest to grand, each with unique variations in pinnacle designs reflecting regional and local influences.

Eminent expert David McCutcheon categorised these temples as

A

Nava ratna  – Massive Bangladesh type

B

Nava ratna  West Bengal type with ridged turrets  – Standard turrets with triple entrance 

Nava ratna  West Bengal type with ridged turrets  – turrets with curved ridging 

Nava ratna  West Bengal type with ridged turrets  – Siender small turrets with triple entrance

Nava ratna  West Bengal type with ridged turrets  – turrets like Birbhum Burdwan rekha deuls

Nava ratna  West Bengal type with ridged turrets  – low storied

Nava ratna  West Bengal type with ridged turrets  – with single entrance 

C

Nava ratna with Smooth Rekha turrets – turrets with straight cornice 

Nava ratna with Smooth Rekha turrets – turrets with curved cornice 

D

Nava ratnaTurrets arranged without an upper story – with triple entrance 

Nava ratnaTurrets arranged without an upper stor – with single entrance 

E

Nava ratna with very large upper towers and tightly clustering corner towers  – turrets with straight cornice 

Nava ratna with very large upper towers and tightly clustering corner towers  – turrets with curved cornice 

F

Nava ratna with straight cornice – with triple entrance 

Nava ratna – with straight cornice single entrance 

নবরত্ন Nava Ratna

আলংগিরি রঘুনাথ মন্দির Alangiri Raghunath Temple

রঘুনাথ মন্দির– আলংগিরি (এগরা– ১) চিন্ময় দাশ ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের রাজস্ব সচিব টোডর মল্ল বাংলাকে কয়েকটি সরকারে বিভক্ত করেছিলেন। বাংলার নাজিম আজিম ওসমানের পর, মুর্শিদ কুলি খাঁ শাসক হয়ে, সরকারগুলিকে ভেঙে কয়েকটি চাকলা গঠন করেন। প্রত্যেক চাকলায় একজন ফৌজদার, তাদের অধীনে কোতোয়াল এবং থানাদাররা নিযুক্ত হয়েছিল। সেই সময় ফৌজদারি, কাজী, দেওয়ানী এবং […]

Read More
নবরত্ন Nava Ratna

রানাপুর রঘুনাথ মন্দির Ranapur Raghunath Temple

রঘুনাথ মন্দির, রানাপুর ( দাসপুর ) চিন্ময় দাশ ৫০ মাইল দীর্ঘ নদীবেষ্টিত থানা দাসপুর। মেদিনীপুর জেলার একেবারে পূর্ব সীমানায়, রূপনারায়ণের কোল ঘেঁষে অবস্থান থানাটির। নদীবিধৌত, সেকারণে,কৃষিভূমি অতি উর্বর। বহুকাল যাবৎ কৃষিজ সম্পদে সমৃদ্ধ হয়েছে দাসপুর থানার অর্থনীতির বুনিয়াদ। এরসাথে যুক্ত হয়েছিল নীল চাষ আর রেশম উৎপাদন। বিশেষত রেশম শিল্পের সুবাদে আর্থিক উন্নতির একেবারে শিখরে উঠেছিল […]

Read More
নবরত্ন Nava Ratna

বালিপোতা শ্যামসুন্দর মন্দির Balipota Shyamsundar Temple

শ্যামসুন্দর মন্দির, বালিপোতা (কোতওয়ালি থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ শাস্ত্রে নাকি বলেছে, নদী কোথাও উত্তরবাহিনী হলে, সেই স্থান অতি পবিত্র। সেখানে সমস্ত পূণ্যকর্ম সারা যায়। আনন্দিত মনে বসতবাড়ি বা দেবালয় গডে় তোলা যায় সেই পূণ্যভূমিতে। মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদী পূর্ববাহিনী। শহর ছাড়িয়ে খানিক পূর্বমুখী নিম্নস্রোতে পাথরা গ্রাম। আরও সামান্য পথ পাড়ি দিয়ে, উত্তরমুখে বয়েছে নদীর […]

Read More
নবরত্ন Nava Ratna

পালপাড়া (পটাশপুর ) কিশোররায় মন্দির , Palpara (Patashpur) Kishor Ray Temple

কিশোররায় মন্দির, পালপাড়া (পটাশপুর ) চিন্ময় দাশ পালপাড়া গ্রামের রায় মহাপাত্র বংশের এই নব-রত্ন মন্দরটি একদিকে পটাশপুর থানা তথা কাঁথি মহকুমার গর্ব। অপরদিকে, মেদিনীপুর জেলার ইতিহাসের সাথে এই মন্দিরের নাড়ির যোগ। সেকারণে, প্রথমেই ইতিহাসের পাতায় একবার চোখ বুলিয়ে নিতেই হবে আমাদের। মেদিনীপুর জেলার সর্ব দক্ষিণে, বংগোপসাগরের কোলে, হিজলী নামের একটি জমিদারী ছিল। মেদিনীপুর জেলায় মুসলমানের […]

Read More
নবরত্ন Nava Ratna

সাহারা রঘুনাথ মন্দির Sahara Raghunath Temple

রঘুনাথ মন্দির, সাহারা (থানা– পিংলা, মেদিনীপুর) চিন্ময় দাশ ইংরেজ শাসন কায়েম হওয়ার তিন দশকের মধ্যেই `চিরস্থায়ী বন্দোবস্ত` প্রথা চালু করেন লর্ড কর্ণওয়ালিশ। সাল ছিল ইং ১৭৯৩। সেই আইনের সুবাদে, কত যে নতুন জমিদারের উদয় হোল বাংলা  জুড়ে, তার ঠিক নাই। বড় জমিদাররা আবার ছোট ছোট জমিদারের জন্ম দিলেন। ইজারাদার, পত্তনিদার, দর-পত্তনিদার– কত রকম নামও হয়েছিল […]

Read More
নবরত্ন Nava Ratna

চমকা শ্রীধর মন্দির Chamka Sridhar Temple

শ্রীধর মন্দির, চমকা (থানা– খড়গপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ একদিকে পুণ্যতোয়া চিরপ্রবাহিনী গঙ্গা, অন্যদিকে ভারতের অন্যতম প্রাচীন রাজপথ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই দুইয়ের মাঝখানে হুগলি জেলার প্রাচীন জনপদ বলাগড়। অযোধ্যারাম নাগ নামে এক বণিকের বাস ছিল সেখানে। ভাগ্যসন্ধানে বেরিয়ে পশ্চিমমুখে এগোতে শুরু করেছিলেন তিনি। শ’দেড়েক মাইল পথ উজিয়ে এসে থেমেছিলেন খান্দার পরগণার (মেদিনীপুর জেলার খড়গপুর নগরীর […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *