
রত্ন মন্দির শৈলীতে নবরত্ন মন্দির এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে। রত্ন মন্দিরে উচ্চতা বাড়িয়ে মন্দিরে এক বিশালতা আনার প্রথম প্রচেষ্টা হল এই নবরত্ন মন্দির। মোট ৯টি রত্ন বা চূড়ার সংস্থাপন, সুতরাং স্বাভাবিকভাবেই এর আয়তন হবে আগের শৈলী গুলোর তুলনায় অনেক বেশি। নবরত্ন মন্দির সাধারণত দোতলা। ছাদসহ প্রথম তলটি স্বয়ংসম্পূর্ণ, এই ছাদের চারটি কোনায় চারটি চূড়া বা রত্ন স্থাপন করা হয় এবং গর্ভ গৃহের ঠিক মধ্যিখানে পঞ্চরত্নসহ আরেকটি ঘর তৈরি করা হয়। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় চূড়া বা রত্নটি তুলনায় বড়।
মন্দিরটি ওপরের দিকে বৃদ্ধি হওয়ার কারণে নিম্নাংশ এবং উর্ধাংশের পারস্পরিক সম্পর্ক আগের তুলনায় অন্যরকম। মন্দিরের দিকে একবার তাকালেই নটি চুড়া সহ ওপরের অংশটি প্রথমে নজরে পড়ে তাই মন্দিরের শরীর বিন্যাসে , অলঙ্করনে ওপরের অংশ নিচের অংশের তুলনায় গুরুত্বপূর্ণ হয়।
অলংকৃত নবরত্ন মন্দিরের ঘরানা বাংলায় খুবই জনপ্রিয় ছিল । ছোট বড় বিভিন্ন রকমের এই শৈলীর মন্দির বাংলায় তৈরি হয়েছে। এলাকা ভেদে মন্দির ভেদে চূড়ার বিভিন্ন ধরন দেখতে পাওয়া যায়।
বিশিষ্ট মন্দির বিশেষজ্ঞ ডেভিড ম্যাককাচ্চন এই মন্দিরগুলিকে যে ভাবে ভাগ করেছেন সেগুলি হলো
ক
নবরত্ন – বৃহদাকার, বাংলাদেশ ঘরানার
খ
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – তিনটি প্রবেশপথযুক্ত আদর্শ বুরুজ
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – বক্র খাঁজযুক্ত বুরুজ
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – তিনটি প্রবেশপথযুক্ত সরু ও ছোট বুরুজ
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – বীরভূম-বর্ধমান অঞ্চলের ‘রেখা দেউল’ সদৃশ বুরুজ
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট- স্বল্প উচ্চতাবিশিষ্ট (কম তলাবিশিষ্ট)
নবরত্ন পশ্চিমবঙ্গ ঘরানার, খাঁজযুক্ত বুরুজ বিশিষ্ট – একটি প্রবেশপথযুক্ত
গ
মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন
মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন – সরল কার্নিশযুক্ত বুরুজ
মসৃণ ‘রেখা’ আকৃতির বুরুজ বিশিষ্ট নবরত্ন – বক্র কার্নিশযুক্ত বুরুজ
ঘ
নবরত্ন – উপরের তলাবিহীন বিন্যাসে সজ্জিত বুরুজ – তিনটি প্রবেশপথযুক্ত
নবরত্ন – উপরের তলাবিহীন বিন্যাসে সজ্জিত বুরুজ – একটি প্রবেশপথযুক্ত
ঙ
খুব বড় কেন্দ্রীয় বুরুজ এবং কোণগুলোতে ঘনসন্নিবিষ্ট বুরুজ বিশিষ্ট নবরত্ন – সরল কার্নিশযুক্ত বুরুজ
খুব বড় কেন্দ্রীয় বুরুজ এবং কোণগুলোতে ঘনসন্নিবিষ্ট বুরুজ বিশিষ্ট নবরত্ন – বক্র কার্নিশযুক্ত বুরুজ
F
সরল কার্নিশযুক্ত নবরত্ন – তিনটি প্রবেশপথযুক্ত
সরল কার্নিশযুক্ত নবরত্ন – একটি প্রবেশপথযুক্ত
Within the Ratna temple tradition, the Navaratna Mandir ( nine Pinnacled temple) occupies a place of distinction. This architectural innovation sought to elevate the temple’s stature, literally and figuratively. The Navaratna’s nine pinnacles or ratnas create a larger volume, distinguishing it from earlier styles.
Characteristically, Navaratna temples are two-tiered, with a self-sufficient first floor featuring four corner pinnacles and a central structure with five pinnacles above the sanctum. The central pinnacle is invariably larger.
The temple’s increased verticality redefines the interplay between its upper and lower sections. The upper portion, with its nine pinnacles, becomes the focal point, overshadowing the lower section in terms of design and ornamentation.
Bengal’s rich cultural landscape is dotted with numerous Navaratna temples, ranging from modest to grand, each with unique variations in pinnacle designs reflecting regional and local influences.
Eminent expert David McCutcheon categorised these temples as
A
Nava ratna – Massive Bangladesh type
B
Nava ratna West Bengal type with ridged turrets – Standard turrets with triple entrance
Nava ratna West Bengal type with ridged turrets – turrets with curved ridging
Nava ratna West Bengal type with ridged turrets – Siender small turrets with triple entrance
Nava ratna West Bengal type with ridged turrets – turrets like Birbhum Burdwan rekha deuls
Nava ratna West Bengal type with ridged turrets – low storied
Nava ratna West Bengal type with ridged turrets – with single entrance
C
Nava ratna with Smooth Rekha turrets – turrets with straight cornice
Nava ratna with Smooth Rekha turrets – turrets with curved cornice
D
Nava ratnaTurrets arranged without an upper story – with triple entrance
Nava ratnaTurrets arranged without an upper stor – with single entrance
E
Nava ratna with very large upper towers and tightly clustering corner towers – turrets with straight cornice
Nava ratna with very large upper towers and tightly clustering corner towers – turrets with curved cornice
F
Nava ratna with straight cornice – with triple entrance
Nava ratna – with straight cornice single entrance
রাধা দামোদর নবরত্ন মন্দির Radha Damodar Nabaratna Temple
বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় দামোদরের শাখা নদী ভোদাইয়ের ধারে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম থাকলেও তাদের একসাথেই উচ্চারণ করে ডাকা হয় হদল – নারায়ণপুর । কাছাকাছি রেলস্টেশন বলতে পাঁচ কিলোমিটার দূরে ধগড়িয়া।আগের জমিদারি আমলের মন্ডল উপাধিধারি পরিবারের তিন তরফ বড় তরফ, মেজ তরফ এবং ছোট তরফ এদের প্রতিষ্ঠিত কিছু টেরাকোটা মন্দির, রাস মঞ্চ এই […]
Read More
দামোদরজিউ নবরত্ন মন্দির Damodarjiu Nabaratna Temple
হাওড়া জেলায় আমতা থানার অধীনে ঝিখিরা গ্রামে পশ্চিম পাড়ায় একটি নবরত্ন মন্দিরের অস্তিত্ব আছে। মন্দিরটি দামোদর জিউ নবরত্ন মন্দির নামে খ্যাত । ত্রিখিলান যুক্ত মন্দিরটিতে খিলানের থাম গুলি খুব সুন্দর। ভূমির থেকে ক্রমশ ওপরে উঠে যাওয়া, খিলানের সবদিকেই আগে টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল বর্তমানে তার কয়েকটি নিদর্শন মাত্র আছে। নবরত্ন মন্দিরের রত্নচূড়াগুলি পীড়া আকৃতিতে তৈরি। […]
Read More