
রত্ন রীতির মন্দিরে এক রত্ন মন্দির একদম প্রথম ধাপ। বর্গাকার ভিতের উপর চারটি দেয়াল তুলে যে চার চালা মন্দির রচিত হচ্ছে তার উপর ঠিক মধ্যিখানে একটি ছোট শিখর বা রত্ন স্থাপন করে তৈরি হয় এক রত্ন মন্দির। এটাই একরত্ন মন্দিরের মূল কথা। ধনুকাকৃতি নিচু ছাদের নিচের অংশটা স্বয়ংসম্পূর্ণ। এর উপর অলংকরণ হিসাবে রত্নের স্থাপন।
এক রত্ন মন্দিরের সংখ্যা খুব কম। এই রীতির চর্চা বিষ্ণুপুরে মল্ল রাজাদের আমলে খুব বেশি করে হয়েছিল। ষোড়শ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে ১৭৫৮ পর্যন্ত এই মন্দির চর্চা রাজাদের আমলে হয়েছিল। এক রত্ন মন্দিরের প্রাচীনতম নিদর্শন যেটা পাওয়া যায় সেটা হল বিষ্ণুপুরের কালাচাঁদ মন্দির ৯৬২ মল্লাব্দ (১৬৫৬ খ্রীঃ )
The Ek Ratna Mandir, or Single Pinnacled Temple, marks the inception of the Ratna style. This architectural form features a small shikhar or ratna positioned atop a Char Chala Mandir, constructed on a square foundation with four walls.
The essence of the Ekaratna Mandir lies in its simple yet elegant design, where the lower portion of the arched, low-slung roof is self-contained and adorned with ratna (gems) as decorative elements.
Notably, single-pinnacled temples are relatively rare. However, this style gained prominence in Bishnupur during the reign of the Malla kings, from the late 16th century to 1758.
The Kalachand Temple of Bishnupur, dated 962 MALLABD (1656 AD), stands as the earliest recorded example of ek Ratna temple, providing valuable insight into the origins of this distinctive architectural style.
আনন্দপুর রাধামাধব মন্দির Anandapur Radhamadhab Templer
রাধামাধব মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ পূর্বে বহু প্রাচীনকালের ‘বাদশাহী সড়ক’, আর পশ্চিমে ‘অহল্যা বাই রোড’। এই দুই বিখ্যাত রাজপথের বেষ্টনীতে সেকালের একটি সমৃদ্ধ গ্রামের অবস্থান। নাম– আনন্দপুর। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল বয়নশিল্পের সুবাদে। এক সময় রেশম, তসর আর সুতি বস্ত্রের উৎপাদনে বিপুল উন্নতি ঘটেছিল আনন্দপুরের। বয়নশিল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এ রকম শত শত […]
Read More
দাসপুর গোপীনাথ মন্দির Daspur Gopinath Temple
গোপীনাথ মন্দির, দাসপুর (দাসপুর- ১) চিন্ময় দাশ মন্দিরের দেশ মেদিনীপুর জেলার দাসপুর থানা। এক সময় অপরূপ ভাস্কর্য আর অলঙ্করণ নিয়ে কত যে মন্দির গড়ে উঠেছিল, এই থানার গ্রামে গ্রামে, তার ইয়ত্বা নাই। মহাকালের সম্মার্জনীর আঘাত আর উদাসীন মানুষের অবহেলা সয়েও, যে ক’টি মন্দির এখনও কোন রকমে টিকে আছে, আজও শিল্পসুষমার টানে শিল্পরসিকরা যেসব মন্দির প্রাঙ্গণে […]
Read More
রানির বাজার শ্যামরাই মন্দির Ranir BazarShyamrai Temple
শ্যামরাই মন্দির, রানির বাজার (ঘাটাল) চিন্ময় দাশ ‘নহ্যমুলা জনশ্রুতি’ — জনশ্রুতি অমূলক নয়। তেমনই এক জনশ্রুতি থেকে জানা যায়, শ’চারেক বছর আগে রাজস্থানের জয়পুরের গালতা গদি থেকে হাবড়া দাস নামে এক বাবাজী বগড়ী পরগনার গভীর জঙ্গলে এসে কুটির বানিয়ে বাস করতেন। তিনি ছিলেন রামানন্দী সম্প্রদায়ের সাধু। একবার ২০০ সৈনিক নিয়ে, চন্দ্রকোনার রাজা তিলকচাঁদ বেরিয়েছিলেন […]
Read More
শিরোমণি সিংহবাহিনী মন্দির Shiromoni Singhabahini Temple
সিংহবাহিনী মন্দির, শিরোমণি (মেদিনীপুর সদর)চিন্ময় দাশ এখানে গ্রামটির নাম– শিরোমণি। কিন্তু শিরোমণি শব্দটি প্রথমেই স্মরণ করিয়ে দেয় মেদিনীপুর জেলার এক রানির কথা। তিনি বিখ্যাত কর্ণগড় রাজ্যের আরও বিখ্যাত রানি শিরোমণি। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ ছিল ‘ চুয়াড় বিদ্রোহ ‘। মেদিনীপুর জেলাতেই তার উদ্ভব ও বিস্তার। সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় যাঁর নাম লেখা […]
Read More
রাধাকান্তপুর গোপীনাথ মন্দির
গোপীনাথ মন্দির, রাধাকান্তপুর (দাসপুর) চিন্ময় দাশ আজ এমন এক মন্দিরের কথা, যার দেওয়ালে সবিস্তারে লেখা আছে এক রাজার নৃশংসতার কাহিনী। দেবালয়ের দেওয়ালে কত রকমের লিপিই না দেখা যায়। কিন্তু রাজা তাঁর নিজেরই দরবারের এক কর্মীর মুনডু কেটে নিয়েছেন, সেই ইতিহাস দেবালয়ের দেওয়ালে লিখে রাখা হয়েছে, এমনটা কোথাও দেখা যায় না। সারা বাংলায় অন্তত এমন উদাহরণ […]
Read More
দাসপুর গোপিনাথজিউ Daspur Gopinath Jiu
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় সিংহ পাড়ায় একটি পূর্বমুখী এক রত্ন মন্দির আছে। এটি সিংহ পরিবার কর্তৃক স্থাপিত গোপীনাথের মন্দির। সামনের দিকে একটি অস্পষ্ট ফলক দেখে বোঝা যায় যে মন্দিরটি ১৬৩৮ শকাব্দ অর্থাৎ ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের চুড়াটি ছাদের মাঝখানে এমন ভাবে বসানো যে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এটি আলগোছে বসানো হয়েছে। […]
Read More