
টেরাকোটা মন্দির
মাটি পুড়িয়ে যে শিল্প তৈরি হয়েছে সেগুলি টেরাকোটা শিল্প। মন্দির স্থাপত্যে টেরাকোটার অলংকরণ বাংলার এক ব্যতিক্রমী ঐতিহ্য। বাংলায় প্রাচীনকাল থেকেই মন্দির তৈরীর ক্ষেত্রে পাথরের অভাবে ইট ব্যবহার হয়ে আসছে। মাটির তৈরি এই শিল্প আয়ুর দিক থেকে ক্ষণস্থায়ী। প্রচুর মন্দির এই কারণে ধ্বংস হয়ে গেছে এবং আরো কিছু মন্দির ধ্বংস হওয়ার পথে।
সাধারণত মন্দিরের রূপ নির্ভর করে তার আচ্ছাদন বা উপরি অংশের উপর। আচ্ছাদনের আকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাংলার মন্দিরগুলি চারটি রীতিতে বিভক্ত শিখরের রীতি, পীড়া রীতি ,চালা রীতি ও রত্ন রীতি।
এর মধ্যে শিখর ও পীড়া বা ভদ্র রীতি উড়িষ্যা র হাত ধরে বাংলায় প্রবেশ করেছে এবং চালা ও রত্ন রীতি বাংলার নিজস্ব বৈশিষ্ট্য। প্রথম দুটি ক্ষেত্রে মন্দিরের ছাদ বা আচ্ছাদন দেওয়ালের উপর থেকে ক্রমহ্রাসমান আকৃতিতে সোজা ওপরে উঠে একটা নির্দিষ্ট স্থানে মিলিত হয়।
চালা রীতি টি বাংলার নিজস্ব কুটির ধারণার থেকে গড়ে উঠেছে। চাল বা চালা মন্দিরের ছাদ। মন্দিরের তলা বাড়িয়ে অর্থাৎ একতলা দোতলা তিনতলা এইভাবে উপরের আচ্ছাদন অলংকৃত হয়েছে। এক্ষেত্রে দোচালা চারচালা আটচালা বারো চালা এইভাবে মন্দিরগুলি দেখতে পাওয়া যায়। একতলা কি ব্যবহারযোগ্য , অন্যতলাগুলি অলঙ্করন।এই চালার চারিধারে চূড়া বা রত্ন স্থাপন করে রত্ন মন্দির ধারনাটি গড়ে উঠেছে।
উপরোক্ত বিষয়টি ছাড়াও মন্দির স্থাপত্যে বিভিন্ন রকম ধারার প্রয়োগ ঘটেছে। সমস্ত মন্দিরগুলি স্থাপত্য এবং গঠন অনুসারে বর্গীকরণের জন্য আমরা ডেভিড ম্যাককাচ্চন প্রদর্শিত পথটি গ্রহণ করেছি।
বাংলার এই মন্দির স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের সম্মুখভাগের ( facade ) অসম্ভব সুন্দর অলংকরণ। এই অলংকরণগুলি সম্মকভাবে অনুধাবন করতে গেলে মন্দিরের সম্মুখভাগের উপবিভাগ গুলি জানা থাকলে ভালো হয়। উপরের রেখাচিত্রে এর একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো।
এই শিল্পের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছেন শিল্পীরা যারা এই মন্দিরগুলি নির্মান ও অলংকরণ করেছিলেন। রাজা জমিদার এবং সমাজের উঁচু অংশের মানুষের অর্থে মন্দিরগুলি নির্মিত হলেও এর অলংকরণের জন্য ডাক পড়তো এই দরিদ্র মানুষগুলির। টেরাকোটা শিল্পে মানব জীবনের যে অফুরন্ত প্রাণ রস দেখা যায় তা উঠে এসেছিল এই শিল্পীদের জীবনবোধ থেকে । মন্দির অলংকরণে সেই কারণেই দেখা যায় দেবতাদের শাস্ত্রীয় রূপের থেকে লৌকিক রূপটাই বেশি। এই শিল্পীদের সমাজে একটা অত্যন্ত সম্মানীয় স্থান ছিল। তারা নিজেদের নামের সঙ্গে মিস্ত্রী ,সূত্রধর , সুতার, কারিগর এই ধরনের পরিচয় জ্ঞাপক শব্দ গুলি ব্যবহার করতেন।
কালের বিবর্তনে এবং ভৌগোলিক সীমার বিভিন্নতায় এই শিল্পের বিভিন্ন রূপ , বিভিন্ন আঙ্গিকের ক্রমবিকাশ আমাদের আকৃষ্ট করে।
The art made by burning clay is called terracotta art. Terracotta decoration in temple architecture is an exceptional tradition of Bengal. Since ancient times in Bengal, bricks have been used in the construction of temples due to lack of stone. This art made of clay is short-lived. Many temples have been destroyed due to this and many more are on the way.
Generally the form of a temple depends on its cover or upper part. According to the shape and characteristics of the covering, the temples of Bengal are divided into four styles: Shikhar style, Peera style, Chala style and Ratna style.
Among them Shikhar and Peera or Bhadra style entered Bengal through the hands of Orissa and Chala and Ratna style are characteristic of Bengal.
In the first two cases the roof or covering of the temple rises straight up from the wall in a descending shape and meets at a fixed point.
The Chala style evolved from Bengal’s own cottage concept. Chala or Chala temple roof. By raising the storeys of the temple i.e. one storey, two storeys and three storeys, the upper cover has been decorated. In this case the temples can be seen as Dochala Fourchala Eightchala Barochala. One floor is usable, the other floors are decorative. The Ratna Mandir concept is developed by placing Chura or Ratna around this Chala.
Apart from the above, various styles have been applied in temple architecture. To classify all the temples according to architecture and structure we have adopted the path shown by David McCutcheon.
One of the characteristics of this temple architecture of Bengal is the incredibly beautiful decoration of the front portion of the temple. To properly appreciate these decorations, it is better to know the subdivisions of the temple facade. The above diagram tries to give an idea of this.
Inextricably linked with this art are the artists who built and decorated these temples. Although the temples were built with the money of the kings , zamindars and people from the upper part of the society, these poor people were called upon to decorate them. The endless vitality of human life that can be seen in the terracotta art emerged from the sense of life of these artists. That is why the secular forms of the deities are seen more than the classical forms in the temple decoration. These artists had a very respectable place in society. They used identifying words such as mistri, sutradhar, sutar, karigar along with their names.
In the evolution of time and different geographical boundaries, the different forms of this art, the development of different aspects attract us.
আনন্দ ভৈরবী মন্দির Anada Bhairabi Temple
হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে –নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা […]
Read More
Sitaramjiu Temple
হাওড়া জেলা আমতা থানায় রাউতারা গ্রাম । এখানে ঘোষপাড়ায় উল্লেখযোগ্য সীতারাম জীউ মন্দির। মন্দিরটি দক্ষিণ মুখী । বারান্দা যুক্ত আটচালা মন্দিরটি টেরাকোটা কারুকার্যে সমৃদ্ধ। টেরাকোটার কাজগুলি উচ্চাঙ্গের হলেও রং করার ফলে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। Rautara village in Amta police station of Howrah district. Here in Ghoshpara, there is a notable Sitaram Jeeu Temple. The temple […]
Read More
দামোদরজিউ নবরত্ন মন্দির Damodarjiu Nabaratna Temple
হাওড়া জেলায় আমতা থানার অধীনে ঝিখিরা গ্রামে পশ্চিম পাড়ায় একটি নবরত্ন মন্দিরের অস্তিত্ব আছে। মন্দিরটি দামোদর জিউ নবরত্ন মন্দির নামে খ্যাত । ত্রিখিলান যুক্ত মন্দিরটিতে খিলানের থাম গুলি খুব সুন্দর। ভূমির থেকে ক্রমশ ওপরে উঠে যাওয়া, খিলানের সবদিকেই আগে টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল বর্তমানে তার কয়েকটি নিদর্শন মাত্র আছে। নবরত্ন মন্দিরের রত্নচূড়াগুলি পীড়া আকৃতিতে তৈরি। […]
Read More
চারবাংলা মন্দির Char Bangla Temple
মুর্শিদাবাদের আজিমগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে বড়নগর গ্রাম। এই গ্রামে চার বাংলা রীতির যে মন্দিরগুলি অবস্থান করছে তা বাংলার টেরাকোটা শিল্প ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। তৎকালীন সময় নাটোরের রাজার রাজশাহী – জমিদারীর কেন্দ্র ছিল বড়নগর। এখানে রানী ভবানী যে মন্দিরগুলি তৈরি করেছিলেন তার মধ্যে চার বাংলা মন্দিরগুলি উল্লেখযোগ্য। একটি চৌকো প্রাঙ্গণের চারদিকে চারটি এক […]
Read More
গজলক্ষী মন্দির Gajalaxmi Temple
হাওড়া জেলার আমতা থানায় অমরাগড়ি গ্রামে অন্যতম প্রাচীন টেরাকোটা অলংকরণ সমৃদ্ধ যে স্থাপত্যটি রয়েছে সেটি হল গজলক্ষী মন্দির। আটচালা মন্দিরটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। খিলানের ওপরে একসময় পদ্ম এবং কল্পলতা উৎকীর্ণ ছিল। এটি স্থানীয় রায় পরিবারের পারিবারিক মন্দির। The Gajalaxmii Temple, situated in the quaint village of Amargarhi within the jurisdiction of Amta police station in […]
Read More