
ছায়া সুনিবিড় শান্তির নীড় , ছোট ছোট গ্রামগুলি বলতে প্রাচীন গ্রামগুলির যে চিত্র মানস পটে ভেসে ওঠে ,সেই গ্রামীণ কুটির গুলির প্রাথমিক স্থাপত্য শৈলী দিয়ে তৎকালীন শিল্পীরা মন্দির গড়ে তোলেন। এক বাংলা দোচালা , জোড় বাংলা , এক বাংলা চার চালার সমন্বয়ে তৈরি হওয়া বাংলা মন্দিরগুলি সে সময়ের গ্রামীণ সমাজকে প্রভাবিত করেছিল।
During that era, artists drew inspiration from rustic rural cottages to build temples that evoke the quaint charm of ancient villages, serene havens, and idyllic hamlets. The traditional Bengali temples, characterized by Ek Bangla Dochala, Jor Bangla, and Ek Bangla Char Chala designs, profoundly influenced the rural society of the time.
মহানাদ অন্নপূর্ণা মন্দির Mahanad Annapurna Temple
হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ – জাততলা গ্রামে যে স্থাপত্যটি বর্তমান সেটি হল জটেশ্বর নাথের শিব মন্দির সংলগ্ন একটি জোড়বাংলা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি ১৯৯৮ সালে সংস্কার করা হয়। সম্ভবত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে স্থাপত্যটি তৈরি করা হয়েছিল।মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের […]
Read More
আমাদপুর জোড় বাংলা মন্দির Amadpur Jor Bangla Temple
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় দাস পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত একটি জোড় বাংলা মন্দির আছে। অষ্টাদশ শতকের মধ্যভাগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল পাশাপাশি দুটি দোচালা মন্দির সন্নিবদ্ধ হয়ে রীতি অনুসারে জোড়বাংলা স্থাপত্যটি তৈরি হয়েছে। জোর বাংলার ভেতরের অংশটিতে দামোদরের বিগ্রহ আছে এবং বাইরের অংশটি ভক্ত সমাবেশের স্থান। ত্রিখিলান […]
Read More
লক্ষীপারি রাধাগোবিন্দ Lakshmipari Radhagobonda
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ভেতরে বাস রাস্তা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার কংক্রিটের পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে লক্ষীপারি গ্রাম। বৈষ্ণব প্রভাব যুক্ত এই গ্রামে রাধাগোবিন্দ মন্দির টি অভিনব। জোড় বাংলা রীতিতে তৈরি এই ঘরানার মন্দির পশ্চিমবঙ্গে আর আছে কিনা জানা নেই। দুটি চারচালা মন্দির সামনে এবং পেছনে জুড়ে জোড় বাংলা ঘরানায় এই […]
Read More
সিনেট বিশালাক্ষী মন্দির Senet Bisalakhshi Temple
হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত সিনেট গ্রামে একটি জোড় বাংলা ধরনের মন্দির আছে। বিশালাক্ষী দেবীর মন্দিরটি এলাকায় খুবই প্রসিদ্ধ। ১৮২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্দিরটি তে প্রচুর টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল। বর্তমানে ২০১৯ সালে সংস্কারের ফলে তাঁর কোন চিহ্ন মাত্র নেই। কেবলমাত্র প্রাচীন জোড় বাংলা মন্দিরের অবয়বটি রয়েছে এবং বিগ্রহ রয়েছে। আশ্বিন মাসে এখানে বিরাট উৎসব হয় […]
Read More
ইটান্ডা জোড় বাংলা মন্দির Itanda Jorbangla Temple
বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে একটি জোড় বাংলা ঘরানার মন্দির আছে। মন্দিরের বিগ্রহ কালী। একসময় এই ভেঙ্গে পড়া মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসন মন্দিরটি সংরক্ষণের কাজ করেছেন। দক্ষিণ মুখী এই মন্দিরে টেরাকোটা অলংকৃত অনেক ফলক রয়েছে। বেশ কিছু ফলক নষ্ট […]
Read More
চারবাংলা মন্দির Char Bangla Temple
মুর্শিদাবাদের আজিমগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে বড়নগর গ্রাম। এই গ্রামে চার বাংলা রীতির যে মন্দিরগুলি অবস্থান করছে তা বাংলার টেরাকোটা শিল্প ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। তৎকালীন সময় নাটোরের রাজার রাজশাহী – জমিদারীর কেন্দ্র ছিল বড়নগর। এখানে রানী ভবানী যে মন্দিরগুলি তৈরি করেছিলেন তার মধ্যে চার বাংলা মন্দিরগুলি উল্লেখযোগ্য। একটি চৌকো প্রাঙ্গণের চারদিকে চারটি এক […]
Read More