
ছায়া সুনিবিড় শান্তির নীড় , ছোট ছোট গ্রামগুলি বলতে প্রাচীন গ্রামগুলির যে চিত্র মানস পটে ভেসে ওঠে ,সেই গ্রামীণ কুটির গুলির প্রাথমিক স্থাপত্য শৈলী দিয়ে তৎকালীন শিল্পীরা মন্দির গড়ে তোলেন। এক বাংলা দোচালা , জোড় বাংলা , এক বাংলা চার চালার সমন্বয়ে তৈরি হওয়া বাংলা মন্দিরগুলি সে সময়ের গ্রামীণ সমাজকে প্রভাবিত করেছিল।
During that era, artists drew inspiration from rustic rural cottages to build temples that evoke the quaint charm of ancient villages, serene havens, and idyllic hamlets. The traditional Bengali temples, characterized by Ek Bangla Dochala, Jor Bangla, and Ek Bangla Char Chala designs, profoundly influenced the rural society of the time.
কেষ্টরয়ের মন্দির Kestorai Temple
জোড়বাংলা ঘরানার শিল্প মাধুর্যে সমৃদ্ধ বাঁকুড়া জেলার কেষ্ট রায় মন্দিরটি এক কথায় অতুলনীয়। টেরাকোটা অলংকরণের বৈচিত্র এবং প্রাচুর্য এই মন্দিরটির এক বৈশিষ্ট্য। দক্ষিণ মুখী এই মন্দিরটি রাজা বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠালিপিতে এর উল্লেখ আছে – ” শ্রী রাধিকাকৃষ্ণমুদে সুধাংশুরসাঙ্কগে সৌধগৃহং শকাব্দিশ্রী বীর হাম্বির নরেশ সূনুদদৌ নৃপঃ শ্রী রঘুনাথ সিংহঃ । […]
Read More