image

মহানাদ অন্নপূর্ণা মন্দির Mahanad Annapurna Temple

হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ - জাততলা গ্রামে যে স্থাপত্যটি বর্তমান সেটি হল জটেশ্বর নাথের শিব মন্দির সংলগ্ন একটি জোড়বাংলা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি ১৯৯৮ সালে সংস্কার করা হয়। সম্ভবত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে স্থাপত্যটি তৈরি করা হয়েছিল।
মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।
জোড় বাংলা ঘরানায় পাশাপাশি দুটো দোচালা আয়তাকার মন্দির নিয়ে একটি বর্গাকার মন্দির তৈরি হয়েছে। পশ্চিমমুখী মন্দিরের সম্মুখভাগটি  ত্রিখিলান  যুক্ত এবং একটি বারান্দা আছে। ইটের তৈরি মন্দিরটিতে কোন টেরাকোটা কাজ ছিল কিনা বোঝা যায় না । মন্দিরটি সংস্কারের সময় চকচকে টালি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কেবলমাত্র জোড় বাংলা ঘরানার চূড়াটি অপরিবর্তিত আছে।

The architecture present in Mahanad-Jattala village under Polba Dadpur block of Hooghly district is a Jorabangla Annapurna temple adjacent to the Shiva temple of Jateshwar Nath.This temple was renovated in 1998. The architecture was probably built in the mid-18th century.
Mahanad is a famous historical site in Hooghly district and has a lot of archaeological material found here.Some relics of the Gupta period are preserved in the Indian Museum.

A square temple has been built in the Jod Bengali style with two side-by-side rectangular temples. The west-facing temple has a three-arched façade and a verandah.It is not clear whether there was any terracotta work in the brick temple. The temple was covered with glazed tiles during renovation. Only the pinnacle in the Jod Bengali style remains unchanged. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

জোড় বাংলা Jor Bangla

চন্দ্রকোণা জোড় বাংলা মন্দির Chandrakona Jor Bangla Temple

জোড় বাংলা মন্দির– চন্দ্রকোণা (দক্ষিণ বাজার), মেদিনীপুর জেলা  চিন্ময় দাশ আমাদের আজকের আলোচনা একটি জোড় বাংলা মন্দির নিয়ে। এই রীতির মন্দির নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন — এই রীতির উদ্গাতা বাংলার সুত্রধরগণ। কিন্তু এক পাথুরে প্রমাণ আছে এর বিপরীতে। সারনাথ আমরা যাঁরা সফর করেছি, সেখানে সংগ্রহশালাটির কথাও জানি। একটি পাথরের রেলিং সংগ্রহ […]

Read More
জোড় বাংলা Jor Bangla

পাইকপাড়ি সিংহবাহিনী মন্দির Paikpari Singhabahini Temple

সিংহবাহিনী মন্দির, পাইকপাড়ি (ডেবরা)চিন্ময় দাশ বাংলায় হিন্দু দেবমন্দিরশৈলীর মুখ্য চারটি ধারা– দালান, শিখর, রত্ন এবং চালা। চালা মন্দিরের উদ্ভব হয়েছিল বাংলারই সুত্রধরদের হাতে। সেই রীতিরই একটি হল– ‘ জোড়- বাংলা ‘ মন্দির। এই রীতির বিষ্ণুপুরের বিখ্যাত কৃষ্ণরায়জীউর মন্দিরটির কথা আমরা সকলেই জানি। পূর্ববাংলায়ও অনেকগুলি জোড়- বাংলা মন্দির নির্মিত হয়েছিল।কিন্তু মেদিনীপুর জেলাতেও যে অন্তত ছ’টি মন্দির […]

Read More
জোড় বাংলা Jor Bangla

আমাদপুর জোড় বাংলা মন্দির Amadpur Jor Bangla Temple

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় দাস পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত একটি জোড় বাংলা মন্দির আছে। অষ্টাদশ শতকের মধ্যভাগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল পাশাপাশি দুটি দোচালা মন্দির সন্নিবদ্ধ হয়ে রীতি অনুসারে জোড়বাংলা স্থাপত্যটি তৈরি হয়েছে। জোর বাংলার ভেতরের অংশটিতে দামোদরের বিগ্রহ আছে এবং বাইরের অংশটি ভক্ত সমাবেশের স্থান। ত্রিখিলান […]

Read More