image

আনন্দপুর (কেশপুর) দামোদর মন্দির Anandapur (Keshpur) Damodar Temple

দামোদর মন্দির, আনন্দপুর (কেশপুর)
চিন্ময় দাশ

কেশিয়াড়ি আর আনন্দপুর-- দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার দুটি বিখ্যাত বয়নকেন্দ্র। রেশম আর সুতি বস্ত্রের উৎপাদনে পারঙ্গম এই দুটি কেন্দ্র আর্থিক সমৃদ্ধির শিখরে উঠেছিল এক সময়। শত শত তন্তুবায়ের উদয় হয়েছিল এ দুটিতে। সেই সাথে অনেকগুলি বণিক পরিবারও। অনেকগুলি দেবালয় গড়ে উঠেছিল দুটি জায়গাতেই। তারই একটি আনন্দপুরের এই দামোদর মন্দিরটি।
বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে যে নতুন জমিদারগণ পুরাতন জমিদারী কিনে জমিদার হয়েছিলেন, 'মেদিনীপুরের ইতিহাস' গ্রন্থে যোগেশচন্দ্র বসু তাঁদের মধ্যে ৩ জন বিখ্যাত জমিদারের নাম বলেছেন-- মেদিনীপুর শহরের জন্মেঞ্জয় মল্লিক, পলাশী গ্রামের নন্দী-বংশ এবং আনন্দপুর গ্রামে বাগ-বংশ. যোগেশচন্দ্র বলেছেন-- " এই তিনটি বংশ জাতিতে যথাক্রমে তাম্বুলী, তিলি এবং তাঁতী। স্বর্গীয় চৌধুরী জন্মেঞ্জয় মল্লিক ও পলাশীর স্বর্গীয় নবদ্বীপচন্দ্র নন্দী ও স্বর্গীয় অধরচন্দ্র নন্দীর এবং আনন্দপুরের শ্রীযুক্ত অনন্তচন্দ্র বাগের পূর্বপুরুষগণ ব্যবসায়ের দ্বারা প্রভূত অর্থ উপার্জন করিয়াছিলেন এবং তাঁহারাই এক সময়ে এই জেলার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।"
রেশমশিল্পের সুবাদে সমৃদ্ধ গঞ্জ হিসাবে গড়ে উঠেছিল আনন্দপুর। গঞ্জটি একসময় মেদিনীপুর শহরের  চেয়েও বড় ছিল, এমন অভিমত পাওয়া যায়। বাগ ছাড়া, আরও কয়েকটি সম্পন্ন পরিবার ছিল এখানে। তাঁরাও কয়েকটি মন্দির রাসমঞ্চ, তুলসীমঞ্চ গড়েছিলেন।
আনন্দপুরে সেরা মন্দির দুটি। সরকারবংশের রঘুনাথ মন্দির আর বর্তমান আলোচ্য বাগ পরিবারের এই দামোদর মন্দির। দুটি প্রতিষ্ঠা-ফলক আছে বাগ পরিবারের এই মন্দিরে। তা থেকে জানা যায়-- ১. জনৈক পরীক্ষিৎ বাগ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ২. ১৭৯০ শকাব্দ বা ইং ১৮৬৮ সালে মন্দিরটি নির্মিত হয়েছিল।
এই মন্দির পূর্বমুখী, পঞ্চ-রত্ন এবং ইটের তৈরী। সম্পূর্ণ বর্গাকার-- দৈর্ঘ্য-প্রস্থ ১৬ ফুট ৯ ইঞ্চি, উচ্চতা প্রায় ৩২ ফুট। সামনের অলিন্দে ইমারতি থাম আর দরুণ খিলানের তিনটি দ্বারপথ। গর্ভগৃহে প্রবেশদ্বার একটি। দক্ষিণে একটি নিষ্ক্রমণ পথও আছে।
ভারী বিশিষ্ট একটি উদাহরণ আছে প্রশস্ত গর্ভগৃহের পিছনের দেওয়ালে। সেখানে একটি ' প্রতিকৃতি আট-চালা মন্দির '। দ্বারপথের দু 'পাশে দুটি দ্বারপালিকা মূর্তি। তারই কুলুঙ্গিতে দেবতার আসন পাতা।  
পাঁচটি রত্ন। সবগুলিতেই পঞ্চ-রথ বিন্যাস। এবং গন্ডী অংশে পীড় রীতির প্রয়োগ হয়েছে।
প্রচুর টেরাকোটা ফলক আছে মন্দিরে। সামনের দেওয়ালে তিনটি বড় প্যানেল। এছাড়া, জোড়া কার্নিশের নিচে সমান্তরাল দুটি সারি এবং দুই কোনাচের লাগোয়া দুটি করে চারটি সারিতে। ফলকের মোটিফ মুখ্যত কৃষ্ণলীলা-- বাল্যলীলা, গোষ্ঠলীলা, গোপিনীদের সাথে লীলা ইত্যাদি। পুতনা বধ, ধেনুর পাল, গোপবালক, নৌকাবিলাস -- কতই না ফলক! বাদ্য সহযোগে শ্রীগৌরাঙ্গ ও নিত্যানন্দের সংকীর্তন, গৌরাঙ্গের পদতলে জগাই-মাধাইয়ের পতন উল্লেখ করবার মত। নজর করবার মত একটি মূর্তি আছে-- বীণাবাদিনী সরস্বতীর।
প্রথামত গর্ভগৃহের দু'দিকে দ্বারপাল মূর্তি নাই। সেখানে রচিত হয়েছে একদিকে গরুড়, অন্যদিকে চতুর্ভুজ নটরাজ। দুটি দ্বারবর্তিনী মূর্তিও আছে মন্দিরে। মন্দিরের কারিগর-- শ্রীরাম মিস্ত্রি এবং ভক্তারাম দাস মিস্ত্রি। উভয়ের নিবাস-- রঘুনাথবাড়ি ও ইলামবাজার, চন্দ্রকোণা শহর।  
মন্দিরে আর এক নিদর্শন গর্ভগৃহের পাল্লা দুটি। দারু-তক্ষণের উৎকৃষ্ট নিদর্শন এগুলি। সূত্রধর ছিলেন-- রামধন কাঠুরা, নিবাস আনন্দপুর।
আকারে তেমন বড় নয় এই মন্দির। তবে অলংকরণ বৈভবে বেশ বড়। দর্শন করলে, হৃদয় মন তৃপ্ত হয়।

 

Damodar Temple, Anandapur (Keshpur)  
Chinmoy Das

Keshiari and Anandapur are two famous weaving centers in the southwestern border region of Bengal. Skilled in the production of silk and cotton textiles, these two centers once reached the height of economic prosperity. Hundreds of weavers emerged in both places, along with many merchant families. Numerous temples were also built in both locations. One of them is this Damodar Temple in Anandapur.

In his book *History of Medinipur*, Jogesh Chandra Basu mentions three famous landlords who became zamindars by earning wealth through various means and purchasing old estates: Janmejoy Mallik of Medinipur town, the Nandi family of Palashi village, and the Bag family of Anandapur village. Jogesh Chandra writes: “These three families belonged respectively to the Tambuli, Tili, and Tanti communities. The ancestors of the late Chowdhury Janmejoy Mallik, the late Nabadwip Chandra Nandi and the late Adhar Chandra Nandi of Palashi, and Shri Ananta Chandra Bag of Anandapur earned immense wealth through trade, and at one time they were among the district’s leading merchants.”

Anandapur developed into a prosperous market town thanks to the silk industry. It is said that at one time the town was even larger than Medinipur itself. Besides the Bag family, several other affluent families lived here. They too built a number of temples, rasmanchas, and tulsi platforms.

The two finest temples in Anandapur are the Raghunath Temple of the Sarkar family and this Damodar Temple of the Bag family. There are two foundation inscriptions in the Bag family’s temple, from which it is known that: 1. A certain Parikshit Bag established the temple. 2. The temple was built in Shaka 1790, or 1868 CE.

This east-facing temple is a brick-built pancha-ratna (five-towered) structure. It is perfectly square, measuring 16 feet 9 inches on each side and about 32 feet high. The front porch has three entrances with masonry pillars and graceful arches. There is one entrance to the sanctum, and also an exit on the south side.

A particularly distinctive feature appears on the rear wall of the spacious sanctum: a miniature replica of an at-chala temple. On either side of its doorway are two female doorkeeper figures, and within its niche is the deity’s seat.

The temple has five towers, all laid out in the pancha-ratha style, with the *gandi* section employing the *pida* architectural form.

The temple contains a large number of terracotta panels. There are three large panels on the front wall, along with two parallel rows beneath the paired cornices and four additional rows, two beside each corner recess. The motifs mainly depict episodes from Krishna’s life—his childhood exploits, pastoral scenes, and his pastimes with the gopis. There are panels showing the slaying of Putana, herds of cattle, cowherd boys, and Krishna’s boat pastime, among many others. Particularly noteworthy are the kirtan of Shri Gauranga and Nityananda accompanied by musicians, and the depiction of Jagai and Madhai falling at Gauranga’s feet. Another striking figure is Saraswati playing the veena.

Contrary to convention, there are no doorkeeper figures on either side of the sanctum entrance. Instead, Garuda is depicted on one side and a four-armed Nataraja on the other. The temple also has two female doorway guardian figures. The temple’s craftsmen were Shriram Mistri and Bhaktaram Das Mistri, both residents of Raghunathbari and Ilambazar in Chandrakona town.

Another notable feature of the temple is the pair of wooden doors to the sanctum. They are excellent examples of wood carving. The carpenter was Ramdhan Kathura, a resident of Anandapur.

This temple is not especially large in size, but it is magnificent in its decorative richness. Visiting it leaves the heart and mind deeply satisfied.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

ধামতোড় শ্রীধর মন্দির Dhamtor Sridhar Temple

শ্রীধর মন্দির, ধামতোড় (ডেবরা) চিন্ময় দাশ   রাজার গল্প কার না ভালো লাগে? এই আলেখ্যে প্রথমেই এক বিস্মৃত রাজার কথা বলা যক। কলকাতা যখন ভারতের রাজধানী, তখন সুপ্রিম কোর্টও ছিল কলকাতাতেই। এক সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্প-এর দেওয়ান ছিলেন জনৈক সুখময় রায়। আজকের জার্নালের রাজা তিনিই। কলকাতার বাতাসে কান পাতলে, পুরাণো দিনের […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

গৌরা লক্ষ্মীজনার্দন মন্দির Gaura Lakshmijanardan Temple

লক্ষ্মীজনার্দন মন্দির, গৌরা (থানা– দাসপুর, মেদিনীপুর) চিন্ময় দাশ মিষ্টি জলবাহী অনেকগুলি নদী-নালা-খালের সুবাদে, সমগ্র দাসপুর থানা, বহু পূর্বকালে থেকে, উর্বর কৃষিভূমি অধ্যুষিত। ধান তো ছিলই, তার সাথে আখ, পাট, তেঁতুল, সর্ষে, হলুদ, অনেক রকম ডালশষ্য ইত্যাদির উৎপাদন ছিল প্রভূত পরিমাণে। তার ফলে, এই এলাকার গ্রামীণ অর্থনীতিও ছিল বেশ সমৃদ্ধ। কয়েকটি হস্তশিল্পও  বিকশিত হয়েছিল একসময়। বয়নশিল্পী, […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

বনপাটনা রঘুনাথ মন্দির Bonpatna Raghunath Temple

রঘুনাথ মন্দির, বনপাটনা (খড়গপুর থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ   আদি নিবাস ছিল তুষারমৌলি হিমালয়ের দেশ কাশ্মীরে। সেখান থেকে ‘ধর’ পদবীর এক কাশ্মীরি পন্ডিত জগন্নাথ দর্শনের জন্য পুরীধামে এসেছিলেন। সেই যে নেমে এসেছিলেন হিমালয়ের দেশ থেকে, পথ চলা শেষ হয়নি তাঁর। এমনকি তাঁর বংশধরদেরও। আজকের জার্নালের কথকতা সেই বংশের পথ-পরিক্রমা নিয়েই। শৈবভূমির পন্ডিত জগন্নাথক্ষেত্রে পৌঁছে মোহিত […]

Read More