image

শঙ্করআড়া রঘুনাথ মন্দির Shankarara Raghunath Temple

রঘুনাথ মন্দির, শঙ্করআড়া (তমলুক শহর )

চিন্ময় দাশ

 

ভিতর বাড়ির বারান্দা। শালে বসে কাজ করছেন রামকুমার। কাঁসা-পিতলের কাজ তাঁদের বংশের ধারা। বাবা তিতুচরণ এই কাজ করতেন।করতেন তাঁর বাবাও। তারই ঠুক-ঠাক শব্দ উঠছে হাতুড়ির।

হঠাৎই হুম-না হুম-না শব্দ কানে এল রামচরণের। আওয়াজটা একসময় সদরে এসে থামল যেন। এখন পালকি হাঁকিয়ে এলোটা কে?

বাইরে তখন সত্যিই একটা পালকি এসে থেমেছে কর্মকারবাড়ির দোরগোড়ায়। একটি কুমারী কন্যা নামল পালকির ডালা ঠেলে। বেহারাদের বলল-- আমার বাবা কাজ করছে ভিতরে। তার কাছে গিয়ে টাকা নিয়ে নাও।

কী মিষ্টি গলাখানি কন্যার। যেন সুরের ঝর্ণা বয়ে গেল। আর কী রূপ? পালকি থেকে বেরুলো যখন সে মেয়ে, আলোর বন্যা বয়ে গেল যেন নিমেষে। পায়ের নুপুর বাজাতে বাজাতে ঘরে ঢুকে গেল মেয়েটি ।

সর্দার বেহারা ভিতরে এসে টাকা চাইল রামকুমারের কাছে। রামকুমার তো আকাশ থেকে পড়লেন। মেয়েই নাই তার, পালকি চেপে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু বেহারা তা মানবে কেন? নদীর ঘাট থেকে এতটা পথ বয়ে এনেছে তারা। মেয়ে নাই বললেই হল?

অগত্যা রামকুমার বললেন-- চলো তো দেখি, কে এলো ঘরে।

কিন্তু কোথায় কে? ভিতরে খোঁজ করা হল। না, বাইরে থেকে কেউ আসেনি বাড়িতে। অথচ পালকি আছে সদর উঠোনে। এখনো গায়ের ঘাম শুকোয়নি বেহারাদের। কেউ তো অবশ্যই এসেছে। এদিকে, একটা মিষ্টি সুবাস ভাসছে বাতাসে।

বিচক্ষণ রামকুমারের বুঝতে বাকি রইল না। দোরগোড়ায় আছাড় খেয়ে পড়লেন মাটিতে। আর, সে কী আকুল কান্না তাঁর-- মা, কৃপা করে ছেলের ঘরে এসেছিস। এ যে আমি সাত জন্মে স্বপ্নেও ভাবতে পারি না। কী সৌভাগ্য আমার। এলি যিদি, এখানেই থিতু হয়ে থাক, মা। অচল অটল হয়ে থাক চিরকাল।

এমন কাহিনীই প্রচলিত আছে কর্মকার বাড়ির সমৃদ্ধির উৎস হিসাবে। মা লক্ষ্মীর বিগ্রহ বসিয়ে, পূজা শুরু করলেন রামকুমার। তখন থেকে সেই বাড়িতে মা লক্ষ্মীর অটল আসন পাতা হয়েছিল। দেবীর কৃপায় প্রচুর উপার্জন হতে লাগল রামকুমারের । 

সেই অর্থে সুতাহাটা আর ময়না থানায় কয়েকটা মৌজা নিয়ে ছোট খাটো একটা জমিদারি গড়ে তুললেন। বড়সড় একটা অট্টালিকা গড়লেন পরিবারের জন্য। তখন সারা জেলা জুড়ে বৈষ্ণব ধর্মের বন্যা বয়ে যাচ্ছে। তমলুক শহরেই বেশ কয়েকটি বিষ্ণু মন্দির গড়ে উঠেছে। তিনিও বৈষ্ণবধর্মকে আশ্রয় করলেন।

রামকুমার কর্মকার যখন প্রথম তমলুকে আসেন, প্রথম আশ্রয় পেয়েছিলেন  "শ্যামা কামারীনি" নামক এক বৃদ্ধার কাছে । কামারীনির বাসস্থান ছিল বর্তমান কালিকা আশ্রমের কাছে। সেই বৃদ্ধা নিত্য ‘রঘুনাথ’ নামে একটি শাল্গ্রামের পূজা করতেন।

মা লক্ষ্মীর কৃপায়, রামকুমারের শ্রীবৃদ্ধি হয়েছে। নিজের জমিদারী গড়েছেন তিনি। নিজের অট্টালিকার সামনে, একটি নব-রত্ন মন্দির গড়লেন রামকুমার। এবার বৃদ্ধার পূজিত "রঘুনাথ" নামের নারায়ণ শিলাটিকে কুলদেবতা হিসাবে গ্রহণ করে, মন্দিরে প্রতিষ্ঠা করলেন। ‘কর্মকার’ পদবি ত্যাগ করে, ‘দাস’ পদবি গ্রহণ করল পরিবারটি।

বাড়িতে দুর্গাপূজাও হয়। কথিত আছে, বৃদ্ধা শ্যামা কামারীনির ‘দূর্গা’ নামে একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি খুব অল্প বয়সেই মারা যায়। পরবর্তীকালে, রামকুমার তাঁর পরিবারে দুর্গাপূজার প্রচলন করেছিলেন। কিন্তু অকালমৃতা ছোট্টমেয়ে দুর্গার স্মৃতি মাথায় রেখে, আজও এই বংশের দুর্গাপূজায় ‘কুমারী পূজা’র আয়োজন হয় না।

যাইহক, ইটের তৈরী রঘুনাথের এই মন্দিরটি পশ্চিমমূখী। তবে উত্তরেও একটি দ্বারপথ আছে। মন্দিরের পাদপীঠ বেশ উঁচু। গর্ভগৃহের চারদিকেই অলিন্দ রচিত। প্রতিটিতেই খিলান-রীতির তিনটি করে দ্বারপথ। গর্ভগৃহের দেওয়াল বেশ উঁচু, সেকারণে মন্দিরে একটা ঋজু চেহারা গড়ে উঠেছে।

পঞ্চ-রত্ন রীতির মন্দির। রত্নগুলি শিখর রীতিতে নির্মিত। প্রতিটি রত্নে ত্রি-রথ বিন্যাস। মাথায় পীড় রীতির থাক ভাগ করা। ভারী সুদর্শন হিসাবে গড়ে উঠেছিল দেবালয়টি। একদিন তমলুক নগরীর অলংকার হিসাবে মর্যাদা পেত এই সৌধ.সৌধ। পরে সেবাইত পরিবারের সংখ্যা বৃদ্ধি আর পৃথকান্ন হওয়া থেকে অবহেলার সূচনা হয়। জীর্ণতার সূচনাও তখন থেকে।

উনিশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল মন্দিরটি। কালে কালে সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। শহরের গর্ব আজ ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। কারও নজর নাই সেদিকে।

জানা যায়, পরিবারে লক্ষ্মীর আবির্ভাবের সেই পূণ্য ঘটনাকে স্মরণীয় করে রাখতে, ময়না সুতানুটি এলাকায় একটি মন্দির তৈরি করে, "রাধাগোবিন্দ" নামে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। । সেই মন্দির বর্তমানে স্থানীয় গ্রামবাসীগ্ণ পরিচালনা করেন।

Raghunath Temple, Shankarara (Tamluk Town)
Chinmoy Das

The Inner Courtyard Veranda. Ramkumar sat working on the veranda of the inner house. Crafting brass and bell-metal utensils was a tradition passed down through generations in his family. His father, Titucharan, had practiced the craft, as had his grandfather before him. The rhythmic clang of hammer strikes echoed through the air.

Suddenly, Ramkumar heard a strange sound—"hum-na, hum-na"—approaching from a distance. The noise seemed to stop at the front entrance of the house. Who could be arriving in a palanquin at this hour?

Indeed, a palanquin had come to a halt at the doorstep of the Karmakar household. A young maiden stepped out, pushing aside the palanquin curtain. Turning to the bearers, she said, “My father is working inside. Go to him and collect your payment.”

What a sweet voice the girl had! It was like a cascade of music flowing through the air. And her beauty—when she emerged from the palanquin, it was as if a flood of light spread all around in an instant. Her anklets tinkling melodiously, she walked into the house.

The chief palanquin bearer entered and asked Ramkumar for the fare. Ramkumar was astonished. He had no daughter—so where had this girl come from? But why would the bearers believe him? They had carried her all the way from the riverbank. Could he simply claim that no such girl existed?

At last, Ramkumar said, “Come, let us see who has entered my house.”

But where was she? A thorough search was made inside, yet no stranger had entered the house. The palanquin still stood in the courtyard, and the bearers were still sweating from their journey. Someone had certainly arrived. Meanwhile, a sweet fragrance lingered in the air.

The wise Ramkumar needed no further clues. He fell prostrate at the threshold and cried out in deep emotion:

“Mother, you have graciously come to your son’s home. Such a blessing I could never have imagined, not even in my dreams through seven lifetimes. How fortunate I am! Since you have come, stay here forever, Mother. Remain here eternally, unmoving and steadfast.”

This is the legend traditionally told as the source of the Karmakar family’s prosperity. Ramkumar installed an idol of Goddess Lakshmi and began worshipping her. From that time onward, Lakshmi was believed to have established her permanent seat in the household. Through the Goddess’s blessings, Ramkumar’s earnings increased greatly.

With this wealth, he acquired several revenue villages (mouzas) in the Sutahata and Moyna areas and established a modest zamindari estate. He built a grand mansion for his family. At that time, a wave of Vaishnavism was sweeping across the district, and several Vishnu temples had already been established in Tamluk. Ramkumar, too, embraced the Vaishnava faith.

When Ramkumar Karmakar first arrived in Tamluk, he had found shelter with an elderly woman known as “Shyama Kamarini.” She lived near the site of the present-day Kalika Ashram. The old woman worshipped a sacred Shaligram stone daily, referring to it as “Raghunath.”

By the grace of Goddess Lakshmi, Ramkumar prospered and established his own estate. In front of his mansion, he built a Navaratna (nine-towered) temple. He adopted the sacred Narayan stone worshipped by the old woman as “Raghunath” as the family deity and installed it in the temple. The family also abandoned the surname “Karmakar” and adopted the surname “Das.”

Durga Puja is also celebrated in the household. It is said that Shyama Kamarini had a little daughter named Durga, who died at a very young age. Later, Ramkumar introduced Durga Puja into his family tradition. However, in memory of the prematurely deceased child Durga, the family’s Durga Puja does not include the ritual of Kumari Puja (the worship of a young girl), a practice that continues to this day.

The Raghunath Temple, built of brick, faces west, although it also has an entrance on the north side. The temple stands on a high plinth. Verandas encircle the sanctum on all four sides, each featuring three arched entrances. The walls of the sanctum are quite tall, giving the temple a graceful and upright appearance.

The temple is built in the Pancha-Ratna (five-towered) style. The towers are constructed in the Shikhara style, each featuring a tri-ratha architectural arrangement. The upper portions are divided into stepped pida-style sections. The shrine was an exceptionally handsome structure and was once regarded as an ornament of the town of Tamluk.

Over time, however, the number of hereditary custodians increased, and the family became divided into separate households. Neglect gradually set in, and with it came the temple’s decline.

The temple was built in the late nineteenth century. Today, it stands on the verge of complete ruin. What was once a source of pride for the town now lies in decay, yet few seem to pay attention to its condition.

It is also said that, to commemorate the auspicious appearance of Goddess Lakshmi in the family, a temple was built in the Sutanuti area of Moyna, where deities named Radha-Govinda were installed. That temple is now maintained and managed by the local villagers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

আনন্দপুর রঘুনাথ মন্দির Anandapur Raghunath Temple

রঘুনাথ মন্দির, আনন্দপুর (থানা– কেশপুর, মেদিনীপুর ) চিন্ময় দাশ এককালে সমৃদ্ধ রেশম ও তসরশিল্পের সমৃদ্ধ জনপদ হিসাবে গডে় উঠেছিল আনন্দপুর। সেই সুবাদে কয়েকজন জমিদারের উদ্ভব হয়েছিল এই গ্রামে। বেশ কয়েকটি দেবমন্দির নির্মাণ করেছিলেন তাঁরা। এছাড়া অন্যভাবেও জমিদার হয়েছিল এখানের `সরকার’ পদবীর একটি পরিবার। কর্ণগডে়র রাজা যশোবন্ত সিংহের দেওয়া সম্পত্তিতে জমিদারী হয়েছিল তাঁদের। পরে, রানি শিরোমণিও […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

মাংলই রাধাদামোদর মন্দির Mangloi Radha Damodar Temple

রাধাদামোদর মন্দির, মাংলই (পাঁশকুড়া থানা, মেদিনীপুর) চিন্ময় দাশ শত বর্ষ আয়ু হলে, তখন পুরাবস্তুর আখ্যা জোটে কোনও মন্দিরের কপালে। সেটি তখন হেরিটেজ বা ঐতিহ্য হিসাবেও গণ্য হয়ে উঠতে পারে। এমন মন্দিরের সংখ্যা মেদিনীপুর জেলায় বোধকরি এক হাজারের কম নয়। কিন্তু কেবলমাত্র অলঙ্করণের গৌরবে জেলার যে কয়েকটি মন্দির একেবারে সামনের সারিতে আছে, মাংলই গ্রামের এই মন্দির […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

দক্ষিণ ময়নাডাল রাধাগোবিন্দ মন্দির Dakshin Mainadal Radhagovinda Temple

  রাধাগোবিন্দ মন্দির, দক্ষিণ ময়নাডাল (থানা– পাঁশকুড়া, মেদিনীপুর) চিন্ময় দাশ আড়াই শ’ তিনশ’ বছর আগের কথা। একটা সময়কাল জুড়ে অনেকগুলি সম্প্রদায়ের মঠ গড়ে উঠেছিল মেদিনীপুর জেলায়। রামানুজ সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তাদের অন্যতম। মন্দিরও নির্মাণ করেছিল এরা প্রত্যেকেই। এই তালিকায় ছিল মধ্বাচার্য্য সম্প্রদায়ও। সারা ভারতবর্ষ জুড়ে, বহু মঠ-মন্দির ছিল এদের। মেদিনীপুর জেলাতেও একটি […]

Read More