পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর জুড়ে বিভিন্ন টেরাকোটা অলংকৃত মন্দিরের সমাবেশ ঘটেছে। রাজরাজেশ্বর মন্দিরের কাছে বৈদ্যপুর বাজার নন্দীপাড়া এলাকায় একটি প্রাচীন শিব মন্দির আছে। ছোট ভিত্তি ভূমির উপরে তিন দিকে খোলা বারান্দা সহ মন্দিরটি প্রতিষ্ঠিত। দৈর্ঘ্য প্রস্থে ন ফুট হিসাবে প্রায় কুড়ি ফুট উচ্চতার এই পঞ্চরত্ন মন্দিরটি একসময় টেরাকোটা ফলকে অত্যন্ত সমৃদ্ধ ছিল। বাঁকানো কার্নিশের প্রথম তলে চারকোণে চারটি রত্ন এবং একটি কেন্দ্রীয় রত্ন সহযোগে পঞ্চরত্ন রীতিতে মন্দিরটি গড়ে উঠেছে। কেবলমাত্র মন্দিরের সামনের দিকে বেশ কিছু লতাপাতা ফুলকারীর নকশা আছে।
There is a cluster of various terracotta decorated temples across Baidyapur under Kalna police station in East Burdwan district. There is an ancient Shiva temple in Baidyapur Bazar Nandipara area near Rajarajeshwar Temple. The temple is built on a small foundation with a porch open on three sides. This five pinnacled temple, measuring nine feet in length and width and about twenty feet in height, was once very rich in terracotta panels. The temple is built in the 5 Pinnacled style with four spiers at the corners and a central spire on the first floor of the curved cornice. Only the front of the temple has several designs of creepers and flowers.


