গুচ্ছ মন্দির তৈরীরও একটা প্রবণতা বিভিন্ন সময়ে ছিল। যেমন –
দুটি মন্দিরের গুচ্ছ
চারটি মন্দিরের গুচ্ছ
নটি মন্দিরের গুচ্ছ
দ্বাদশ মন্দিরের গুচ্ছ
১০৮ মন্দিরের গুচ্ছ
Furthermore, cluster temples have been a recurring trend throughout history, featuring:
– Dual temples
– Quadruple temple clusters
– Cluster of nine temples
– cluster of twelve temples
– 108-shrine complexes
জলন্দী মন্দির গুচ্ছ Jalandi cluster of temples
বীরভূম জেলার নানুর থানায় জলন্দী বলে একটি গ্রাম রয়েছে। বিশেষজ্ঞগণের মতে ‘ ধর্মমঙ্গল কাব্যে সামন্ত শেখর রাজার রাজধানী রূপে জলন্দারগড় এর উল্লেখ আছে। জলন্দী গ্রামটি সম্ভবত এই নামের স্মৃতি বহন করছে।’এই গ্রামের পশ্চিম দিকে তিনটি পাশাপাশি মন্দির রয়েছে। মন্দিরগুলি সবকটি পশ্চিমমুখী। মন্দির গুলির বাঁদিকেরটা চারচালা এবং ডান দিকেরটা আটচালা মধ্যখানে পঞ্চরত্ন মন্দির।পঞ্চরত্ন মন্দিরটি উনবিংশ শতাব্দীতে […]
Read More
পাথরা মন্দির কমপ্লেক্স Pathra Temple Complex
পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলটি এক সময় অতি উন্নত জনপদ ইল। বাংলার নবাব আলীবর্দী খাঁর সময়কালে ১৭৪০-১৭৫৬) বিদ্যা বিনোদ ঘোষাল তৎকালীন রতনচক পরগনার ( বর্তমান পাথরা অঞ্চল) নায়েব নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি মজুমদার উপাধিতে ভূষিত হন। পারিপার্শ্বিকতার বিচারে মোঃ ইয়াসিন পাঠান তার গ্রন্থে উল্লেখ করেছেন যে অনুমান করা যায় এই বিদ্যাবিনোদ মজুমদার এবং তার পরিবার […]
Read More
আনন্দ ভৈরবী মন্দির গুচ্ছ Anandabhairabi kali temple cluster
হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে –নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা […]
Read More
দুটি আট চালা শিব মন্দির Two Aat Chalala Shib Temple
নানুর থানার অধিনে বালিগুনি গ্রামে দুটি আটচালা শিব মন্দির আছে। দক্ষিণমুখী এই মন্দির দুটি তে আগে প্রচুর টেরাকেটা অলংকৃত ফলক ছিল। রাম রাবনের যুদ্ধ , বাহন গড়ুরের পিঠে চড়ে বিষ্ণুর যুদ্ধ দৃশ্য ইত্যাদি। বর্তমানে সংস্কারের ফলে সবকিছুর অবলুপ্তি ঘটেছে।১৪০৪ বঙ্গাব্দের মাঘ মাসে সর্ব শেষ সংস্কার হয়। নতুন রঙ করার ফলে টেরাকেটা সমৃদ্ধ মন্দিরটি তার গরিমা […]
Read More