গুচ্ছ মন্দির তৈরীরও একটা প্রবণতা বিভিন্ন সময়ে ছিল। যেমন –
দুটি মন্দিরের গুচ্ছ
চারটি মন্দিরের গুচ্ছ
নটি মন্দিরের গুচ্ছ
দ্বাদশ মন্দিরের গুচ্ছ
১০৮ মন্দিরের গুচ্ছ
Furthermore, cluster temples have been a recurring trend throughout history, featuring:
– Dual temples
– Quadruple temple clusters
– Cluster of nine temples
– cluster of twelve temples
– 108-shrine complexes
খড়ার জোড়া শিবমন্দির Kharar Twin Shib Temple
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার মধ্যে মাঝি পাড়ায় যে মন্দিরগুলি গড়ে উঠেছে তার মধ্যে সীতা রামের ১৩ রত্ন মন্দিরটি উল্লেখযোগ্য। এই মন্দিরের পাশেই দুটি শিব মন্দির আছে। শশীশেখর এবং মৃত্যুঞ্জয় শিবের মন্দির দুটি আটচালা। মন্দির দুটির বিশেষ বৈশিষ্ট্য এর প্রতিষ্ঠা লিপি গুলি থেকে কবে কে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার কারিগর কারা ছিলেন […]
Read More
হরিপাল শিব মন্দির গুচ্ছ Haripal Shiv Temple Cluster
হুগলি জেলার হরিপাল থানার মধ্যে রায় পাড়াতে সর্ব প্রাচীন যে মন্দিরটি আছে সেটি হল ১৬৫৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাধাগোবিন্দ মন্দির। এই মন্দির এবং দুর্গা দালান সংলগ্ন “সাতবাড়ি রায়বংশীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ” প্রবেশ তোরণের সামনে পাঁচটি শিব মন্দির আছে। রায় বংশ প্রতিষ্ঠিত মোট বারোটি শিব মন্দির এই গ্রামে আছে। প্রাঙ্গনের সামনে একটি অতি প্রাচীন আটচালা […]
Read More
আমাদপুর দোল মঞ্চ সংলগ্ন একগুচ্ছ মন্দির A group of temples adjacent to the Amadpur Dol Mancha
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় চৌধুরী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত দোল মঞ্চ সংলগ্ন একগুচ্ছ মন্দির আছে। পাশাপাশি দুটি আটচালা শিব মন্দির প্রত্যেকটি ১০ ফুট দৈর্ঘ্য এবং ১0 ফুট প্রস্থ বিশিষ্ট , উচ্চতা ২০ ফুট। মন্দির গুলির সামনের দিকে কিছু টেরাকোটার লতাপাতার ফলক আছে।এই পরিবার প্রতিষ্ঠিত আরেকটি শিব মন্দির […]
Read More
জোড়া শিব বামাকালি মন্দির Jora Shib & Bamakali Temple
বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। এই মন্দিরে যাবার পথে গ্রামের ঢোকার সময় বাঁ হাতে একই ভিত্তি ভূমির উপরে তিনটি মন্দির নিয়ে একটি পুরা কীর্তি আছে। দুপাশে দুটি আটচালা শিব মন্দিরের মাঝখানে বামা কালীর মন্দির রয়েছে। বামা কালীর মন্দিরটি […]
Read More
যাদবেশ্বর মাধবেশ্বর Jadabeswar Madhabeswar
নদীয়া জেলার শান্তিপুরে কাঁসারী পাড়ায় একটি মন্দির গুচ্ছ রয়েছে। দুপাশে দুটি আটচালা শিব মন্দিরের মাঝখানে একটি দালান মন্দির এবং সামনে একটি বড় নাট-মন্দির রয়েছে। দুপাশের দুটি শিব মন্দিরের একটি যাদবেশ্বর এবং অপরটি মাধবেশ্বর নামে পরিচিত। মধ্যখানে দালান মন্দিরটিতে কষ্টি পাথরের বেনু কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধামুর্তী আছে। প্রতিষ্ঠা লিপি অনুসারে ১৮৬৩ খ্রিস্টাব্দে শিব মন্দির দুটি প্রতিষ্ঠিত […]
Read More
ওঝাপাড়া পঞ্চ শিবমন্দির Ojhaparafive Shiva temple cluster
বীরভূম জেলার দুবরাজপুরে ওঝাপাড়ায় একটি ত্রয়োদশরত্ন মন্দির রয়েছে। এলাকাটিকে নামোপাড়াও বলা হয়। পাঁচটি শিব মন্দিরের গুচ্ছ নিয়ে মন্দির গুলি গড়ে উঠেছে। ত্রয়োদশরত্ন মন্দিরটির দুপাশে দুটি দেউল রীতির মন্দির সন্নিবেশিত হয়েছে। মন্দিরগুলি পাশাপাশি থাকলেও সেগুলি বারান্দাহীন। আরো দুটি মন্দির পাশে রয়েছে। সব গুলোরই উপাস্য দেবতা শিব। এলাকায় এর পরিচিতি পঞ্চ শিবমন্দির নামে। এ সম্বন্ধে ত্রয়োদশ রত্ন […]
Read More