গুচ্ছ মন্দির তৈরীরও একটা প্রবণতা বিভিন্ন সময়ে ছিল। যেমন –
দুটি মন্দিরের গুচ্ছ
চারটি মন্দিরের গুচ্ছ
নটি মন্দিরের গুচ্ছ
দ্বাদশ মন্দিরের গুচ্ছ
১০৮ মন্দিরের গুচ্ছ
Furthermore, cluster temples have been a recurring trend throughout history, featuring:
– Dual temples
– Quadruple temple clusters
– Cluster of nine temples
– cluster of twelve temples
– 108-shrine complexes
নামোপাড়া তিনটি মন্দিরের গুচ্ছ Namo Para Three Temples cluster
বীরভূম জেলার অন্যতম বর্ধিষ্ণুগ্রাম দুবরাজপুরে যে মন্দির সংস্কৃতির প্রচলন হয়েছিল তার মধ্যে নমোপাড়ায় নায়েক পরিবাররা যেখানে বসবাস করেন , সেখানে তিনটি মন্দিরের একটি গুচ্ছ রয়েছে। এক পাশে একটি চার চালা মন্দির এবং অন্যপাশে পঞ্চরথ ঘরানার একটি শিখর মন্দিরের মাঝে নবরত্ন মন্দিরটি অবস্থান করছে। এ সম্বন্ধে নব রত্ন মন্দির অংশে ‘ নামোপাড়া শিব মন্দির ‘ পাতায় […]
Read More
মুদি পাড়া শিব মন্দির গুচ্ছ Mudi para Shib Temple Cluster
বীরভূম জেলার দুবরাজপুরে ত্রয়োদশ রত্ন মন্দিরে যে ঘরানাটি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল মুদিপাড়ায় ( ময়না পাড়া) অবস্থিত শিব মন্দির। দুটি বীরভূম ঘরানার দেউল মন্দিরের মধ্যবর্তী অংশে ত্রয়োদশ মন্দিরটি অবস্থিত। এ সম্বন্ধে ত্রয়োদশ রত্ন মন্দির অংশে ‘ শিব মন্দির মুদি পাড়া’ পাতায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। One of the gharanas that developed in […]
Read More
কালনা রাজবাড়ী মন্দির কমপ্লেক্স Kalna Rajbari Temple Complex
বর্ধমান জেলার কালনা মহকুমার অম্বিকা কালনার ইতিহাস সুদীর্ঘ। কালনা শহরের প্রাচীনতম পুরাকীর্তি ১৪৮৯ খ্রিস্টাব্দের একটি মসজিদ। গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে অম্বিকা কালনার নামকরণ করা হয়েছিল হিন্দু দেবী দুর্গার নামে । পরবর্তী পর্যায়ে অম্বিকা কালনার পুরাকীর্তি গুলি তৈরি হয়েছিল বর্ধমান রাজ বংশের আনুকূল্যে।বর্ধমান রাজবাড়ী প্রাঙ্গণে বিভিন্ন সময়ে যে মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম লালজী মন্দির। […]
Read More
শ্রীবাটি মন্দির কমপ্লেক্স Sribati Temple Complex
বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক গুজরাটি ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ […]
Read More
কালনা জগন্নাথবাড়ী শিবমন্দির Kalna Jagannathbari Shib Temples
বর্ধমান জেলার কালনায় কোর্ট যাবার রাস্তার কাছে জগন্নাথ মন্দির ছিল। জগন্নাথ বাড়ি চারটি শিব মন্দির এগুলি ধ্বংসের পথে। এখন গঙ্গার ধারে দুটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। গঙ্গা অনেকটা দূরে সরে গেছে কিন্তু কালের সাক্ষী জোড়া শিব মন্দির দুটি এখনো রয়েছে। শিব মন্দির দুটি রামেশ্বর ও ভুবনেশ্বর শিব নামে পরিচিত। ছ ফুট বেদীর ওপরে ৩৪ […]
Read More
উচকরণ মন্দির গুচ্ছ Uchkaran Temples
বীরভূমের নানুরের ঠিক দক্ষিণ দিকে উচকরণ গ্রামটি অবস্থিত। এই গ্রামে চারটি চারচালা মন্দির একই বারান্দার ওপরে অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি হিসাবে দেখা যায় ১১৭৫ বঙ্গাব্দে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলি সবই পশ্চিমমুখী। টেরাকোটা ফলকের অলংকরণ গুলি খুব সূক্ষ্ম সৌন্দর্য মণ্ডিত। শ্রদ্ধেয় দেব কুমার চক্রবর্তী তার গ্রন্থ বীরভূম জেলার পুরাকীর্তি যা 1972 সালে প্রথম প্রকাশিত হয়েছিল […]
Read More