image

পলাশপাই বিষ্ণু মন্দির রাসমঞ্চ (দাসপুর) Palashpai Vishnu Temple Rasmancha (Daspur)

বিষ্ণু মন্দির রাসমঞ্চ  পলাশপাই (দাসপুর)
চিন্ময় দাশ  

কংসাবতী নদীর একটি শাখা এসে রূপনারায়ণের সাথে মিশেছে। পলাশপাই খাল তার নাম। সেই জলধারা ছুঁয়েই দাসপুরের এক গ্রাম পলাশপাই। এখানে মাইতি পদবীর একটি পরিবারও রেশম ব্যবসায় নেমেছিল। তা থেকে প্রভূত ধনী হয়ে উঠেছিল পরিবারটি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সুবাদে একটি জমিদারীও করেছিলেন তাঁরা। ইং ১৮৩৪ সালে তাঁরা বড় মাপের এক বিষ্ণু  মন্দির  গড়েছিলেন  কুলদেবতা বিষ্ণুর জন্য। শ্রীধর জীউ নামে একটি শালগ্রাম শিলা পূজিত হয়।
মন্দিরের প্রতিষ্ঠা-ফলকে জনৈক গোবিন্দরাম মাইতির নাম উল্লেখ আছে। তবে, সেবাইত পরিবার বলেন, পরাণ মাইতি নামে নিঃসন্তান  এক সহোদর ছিলেন গোবিন্দরামের। উভয়ে যৌথভাবে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন।
মন্দির সংলগ্ন বহু টেরাকোটা ফলকে সাজানো একটি রাসমঞ্চও আছে এই পরিবারের। ' বেহারী রসুনচূড়া 'র নব-রত্ন রীতির। আটটি দ্বারপথ। প্রতিটির দুপাশে একটি করে বাদিকা মূর্তি। এছাড়া কার্ণিশের নীচ বরাবর দুটি করে সারিতে অজস্র ফলক। সপরিবার শিব-দুর্গা, মা-যশোদার দধিমন্থন ইত্যাদি সবই পুরাণ-কাহিনী নির্ভর মোটিফ।

Vishnu Temple Rasmancha, Palashpai (Daspur)

Chinmoy Das

A branch of the Kangsabati River joins the Rupnarayan. That watercourse is called the Palashpai Canal. Along its banks lies the village of Palashpai in Daspur. A family with the surname Maity here also entered the silk trade. They became immensely wealthy from it. Taking advantage of the Permanent Settlement system, they also established a zamindari estate. In 1834, they built a large Vishnu temple for their family deity, Vishnu. A Shaligram stone known as Sridhar Jiu is worshipped there.

The temple's foundation plaque mentions a certain Gobindaram Maity. However, the family of hereditary caretakers says that Gobindaram had a childless brother named Paran Maity. The two brothers jointly founded the temple.

Beside the temple stands a Rasmancha belonging to this family, richly decorated with numerous terracotta panels. It is built in the nine-towered style of the "Behari Rasunchura." It has eight entrances. On either side of each entrance is a female musician figure. In addition, countless panels are arranged in two rows beneath the cornice. Motifs such as Shiva and Durga with their family, Mother Yashoda churning curd, and many others are all based on stories from the Puranas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

সত্যপুর শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ (ডেবরা) Satyapur Shitalananda Krishna Temple, Rasmancha (Debra)

শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ  সত্যপুর (ডেবরা)চিন্ময় দাশ শীতলানন্দ কৃষ্ণ মন্দির অংশে বিবৃত মন্দির সংলগ্ন একটি নব-রত্ন রাসমঞ্চ আছে দেবতার। আটটি দ্বারপথ, প্রতিটির দু ‘দিকে একটি করে মোট ১৬টি পূর্ণাবয়ব গোপিনী মূর্তি রচিত আছে। এছাড়া, অনেকগুলি ফলক আছে ৮টি কার্নিশের প্রত্যেকটির নীচ বরাবর একটি করে সরলরৈখিক প্যানেলে। এবং আটটি স্তম্ভের কোনাচ অংশে একটি করে খাড়া সারিতে। […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

মাংলই সতেরো চুড়া রাসমঞ্চ Manglai seventeen spires Rasmancha

মাংলই গ্রাম একটি বিুষ্ণমন্দির। মন্দিরের পাশেই রয়েছে দেবতার একটি রাসমঞ্চ। এত সুন্দর, সারা অঙ্গ জুডে় এত অলংকৃত রাসমঞ্চ এই জেলায় খুব কমই আছে। কিন্তু এই মন্দির ও রাসমঞ্চের বর্তমানে অতি জীর্ণদশা। রাসমঞ্চে একটি প্রতিষ্ঠালিপি আছে। সেটির হুবহু বয়ান– “শ্রীশ্রী রাধাদামুদরজীউ /শুভমস্তু সকাব্দাঃ /১৭৮০ সক সন ১২ /৬৬ সাল ইঙরাজী /সন ১৮৫৯ সাল /শ্রীঠাকুরদাস মাইতি”। অর্থাৎ […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

বৈদ্যপুর রাস মঞ্চ Baidyapur Ras Mancha

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে রাস তলায় এই রাস মঞ্চটি প্রতিষ্ঠিত আছে। বৈদ্যপুরের অনেক মন্দিরের প্রতিষ্ঠাতা নন্দী পরিবার ১৮৩৬ খ্রিস্টাব্দে এই রাস মঞ্চটি প্রতিষ্ঠা করেন।৫ ফুট ভিত্তির ওপর নবরত্ন রাস মঞ্চটি এক কথায় অতুলনীয় এক স্থাপত্য। দেখে মনে হয়েছে এক সময় এটি সম্পূর্ণভাবে পোড়ামাটি দিয়ে তৈরি ছিল পরবর্তীকালে সংস্কারের প্রলেপ পরেছে।আটকোনা বিশিষ্ট […]

Read More