পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে রাস তলায় এই রাস মঞ্চটি প্রতিষ্ঠিত আছে। বৈদ্যপুরের অনেক মন্দিরের প্রতিষ্ঠাতা নন্দী পরিবার ১৮৩৬ খ্রিস্টাব্দে এই রাস মঞ্চটি প্রতিষ্ঠা করেন।
৫ ফুট ভিত্তির ওপর নবরত্ন রাস মঞ্চটি এক কথায় অতুলনীয় এক স্থাপত্য। দেখে মনে হয়েছে এক সময় এটি সম্পূর্ণভাবে পোড়ামাটি দিয়ে তৈরি ছিল পরবর্তীকালে সংস্কারের প্রলেপ পরেছে।
আটকোনা বিশিষ্ট মঞ্চটিতে ৮টি স্তম্ভ এবং প্রত্যেক প্রবেশপথের ওপরে খিলান তৈরি করে এর রূপ প্রদান করা হয়েছে। আট কোনার প্রত্যেকটি কোনায় একটি করে নয়নাভিরাম চূড়া স্থাপন করা হয়েছে। প্রতিটি চূড়ার নিচে একটি করে ময়ূরের অবয়ব রয়েছে। এর মাঝখানে কেন্দ্রীয় চুরাটি সর্ববৃহৎ। চূড়ার মাথায় ঘট স্থাপন করা হয়েছে। চূড়া সহ ওপরের অংশটি দেখতে প্যাগোডার মত লাগে।
This Ras Mancha is located at Ras Tala in Baidyapur village under Kalna police station of East Burdwan district. The Nandi family, the founders of many temples in Baidyapur, established this Ras Mancha in 1836 AD.
The Navratna Ras Mancha, built on a 5-foot base, is an unparalleled piece of architecture. It appears to have once been made entirely of terracotta and later covered in a layer of renovation.
The octagonal platform is shaped by 8 pillars and arches above each entrance. A magnificent pinnacle has been placed at each of the eight corners. There is a peacock figure under each peak. The central peak in the middle is the largest. A pot has been placed on the top of the peak. The upper part including the peak looks like a pagoda.

