image

মাংলই সতেরো চুড়া রাসমঞ্চ Manglai seventeen spires Rasmancha

মাংলই গ্রাম একটি বিুষ্ণমন্দির। মন্দিরের পাশেই রয়েছে দেবতার একটি রাসমঞ্চ। এত সুন্দর, সারা অঙ্গ জুডে় এত অলংকৃত রাসমঞ্চ এই জেলায় খুব কমই আছে। কিন্তু এই মন্দির ও রাসমঞ্চের বর্তমানে অতি জীর্ণদশা। রাসমঞ্চে একটি প্রতিষ্ঠালিপি আছে। সেটির হুবহু বয়ান– ``শ্রীশ্রী রাধাদামুদরজীউ /শুভমস্তু সকাব্দাঃ /১৭৮০ সক সন ১২ /৬৬ সাল ইঙরাজী /সন ১৮৫৯ সাল /শ্রীঠাকুরদাস মাইতি''। অর্থাৎ দেড়শ বছর অতিক্রম করেছে এটির আয়ু।

একটি রাসমঞ্চ আছ রাধা-দামোদরজীউর। শ্রেষ্ঠ সম্পদ সেটিই। মুখ্য চুড়ার সাথে দ্বিতলে আট এবং ত্রিতলে আট– এই নিয়ে সতেরো চুড়া রাসমঞ্চ। চুড়াগুলি কলিঙ্গধারায় পীঢ় ভাগ করা। আট কোণা সৌধ। দৈর্ঘ্য-প্রস্থ ১৬ ফুট, উচ্চতা ২৫ ফুট। পশ্চিমদিকের পাদপীঠে সিঁড়ি যুক্ত একটি ছোট সুড়ঙ্গদ্বার আছে উপরে উঠবার জন্য। যা একান্তই নজিরবিহীন। সিঁড়ির নীচের সিলিংগুলি নির্মাণে শিল্পী তাঁর দক্ষ হাতের ছাপ রেখে গেছেন।

অজস্র টরাকোটা ফলকে সমৃদ্ধ সেৌধটি। মোটিফ হিসাবে  দেখা যায় : কৃষ্ণলীলা থেকে— গোপিনীদের বস্ত্রহরণ, ননীচুরি, নেৌকা পারাপার ইত্যাদি। রামায়ণ থেকে— সীতাহরণ, জটায়ুর যুদ্ধ, রাম-রাবণের যুদ্ধ, বানর সেনা, রামের অভিষেক ইত্যাদি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

পলাশপাই বিষ্ণু মন্দির রাসমঞ্চ (দাসপুর) Palashpai Vishnu Temple Rasmancha (Daspur)

বিষ্ণু মন্দির রাসমঞ্চ  পলাশপাই (দাসপুর)চিন্ময় দাশ   কংসাবতী নদীর একটি শাখা এসে রূপনারায়ণের সাথে মিশেছে। পলাশপাই খাল তার নাম। সেই জলধারা ছুঁয়েই দাসপুরের এক গ্রাম পলাশপাই। এখানে মাইতি পদবীর একটি পরিবারও রেশম ব্যবসায় নেমেছিল। তা থেকে প্রভূত ধনী হয়ে উঠেছিল পরিবারটি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সুবাদে একটি জমিদারীও করেছিলেন তাঁরা। ইং ১৮৩৪ সালে তাঁরা বড় মাপের […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

সত্যপুর শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ (ডেবরা) Satyapur Shitalananda Krishna Temple, Rasmancha (Debra)

শীতলানন্দ কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ  সত্যপুর (ডেবরা)চিন্ময় দাশ শীতলানন্দ কৃষ্ণ মন্দির অংশে বিবৃত মন্দির সংলগ্ন একটি নব-রত্ন রাসমঞ্চ আছে দেবতার। আটটি দ্বারপথ, প্রতিটির দু ‘দিকে একটি করে মোট ১৬টি পূর্ণাবয়ব গোপিনী মূর্তি রচিত আছে। এছাড়া, অনেকগুলি ফলক আছে ৮টি কার্নিশের প্রত্যেকটির নীচ বরাবর একটি করে সরলরৈখিক প্যানেলে। এবং আটটি স্তম্ভের কোনাচ অংশে একটি করে খাড়া সারিতে। […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

বৈদ্যপুর রাস মঞ্চ Baidyapur Ras Mancha

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামে রাস তলায় এই রাস মঞ্চটি প্রতিষ্ঠিত আছে। বৈদ্যপুরের অনেক মন্দিরের প্রতিষ্ঠাতা নন্দী পরিবার ১৮৩৬ খ্রিস্টাব্দে এই রাস মঞ্চটি প্রতিষ্ঠা করেন।৫ ফুট ভিত্তির ওপর নবরত্ন রাস মঞ্চটি এক কথায় অতুলনীয় এক স্থাপত্য। দেখে মনে হয়েছে এক সময় এটি সম্পূর্ণভাবে পোড়ামাটি দিয়ে তৈরি ছিল পরবর্তীকালে সংস্কারের প্রলেপ পরেছে।আটকোনা বিশিষ্ট […]

Read More