image

কালনা রূপেশ্বর মন্দির Kalna Rupeswar Temple

পূর্ব বর্ধমান জেলা কালনা মহকুমায় কালনা সদরে রাজবাড়ী প্রাঙ্গণের মধ্যে। যে ঐতিহ্যময় মন্দিরগুলি আছে তার মধ্যে অন্যতম রুপেশ্বর মন্দিরটি। ডেভিড ম্যাক্কাচ্চন এই মন্দিরটিকে সমতল ছাদ বিশিষ্ট মন্দির বা চাঁদনী মন্দির হিসাবে চিহ্নিত করেছেন। এ
১৬৮৩ শকাব্দে (১৭৬১ খ্রিস্টাব্দে) মহারাজ তিলক চাঁদের জ্যেষ্ঠা মহিষী মহারানী রুপ কুমারী দেবী শ্রীরূপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি নিম্নরুপ -

শ্রীরাম প্রতিম মহাগুণময় স্ত্রৈলোক্যন্দ্রো নৃপ
স্তস্যান্তে নৃপশেখরস্য মহিষী জ্যেষ্ঠা ধরিত্রী সুতা ।
সাকার্ষী ত্রিপুবান্তকস্য ভবনং কৈলাস শৈলোপমং
তত্র রসাষ্টষড়বনিমে চাপেয় মার্তন্ডকে ।।

আয়তাকার মন্দিরটি ১৮ ফুট দৈর্ঘ্য এবং 15 ফুট প্রস্থ বিশিষ্ট। মন্দিরটির তিন দিকে কোন কারুকার্য নেই। সামনের দিকটি অতি উৎকৃষ্ট টেরাকোটা কারুকার্য খচিত। মূলগর্ভ গৃহের বাইরে ত্রিঘিলনযুক্ত বারান্দা নিয়ে সম্পূর্ণ মন্দিরটি নির্মিত হয়েছে। টেরাকোটা ফলক গুলি অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। এখনো দেখলে বোঝা যায় ফুল লতাপাতা বিভিন্ন নকশা সহ কৃষ্ণ লীলার বেশ কিছু ফলক ছিল।

Rupeshwar Temple is one of the traditional temples located in the Rajbari premises of Kalna Sadar in Kalna subdivision of East Burdwan district.David McCutcheon has identified this temple as a flat-roofed temple or a chandni temple.

In 1683 Shaka (1761 AD), Maharaja Tilak Chand's eldest wife, Maharani Roop Kumari Devi, founded the Sri Roopeshwar Shiva Temple. The foundation inscription of the temple is -

Śrīrāma pratima mahāguṇamaẏa strailōkyandrō nr̥pa
stasyāntē nr̥paśēkharasya mahiṣī jyēṣṭhā dharitrī sutā.
Sākārṣī tripubāntakasya bhabanaṁ kailāsa śailōpamaṁ
tatra rasāṣṭaṣaṛabanimē cāpēẏa mārtanḍakē.

The rectangular temple is 18 feet long and 15 feet wide. The temple has no carvings on three sides. The front side is decorated with exquisite terracotta carvings. The entire temple is built with a triangular verandah outside the main temple. The terracotta panels have been largely destroyed. Still, it can be seen that there were several panels of Krishna Leela with various designs of flowers, vines and leaves.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পরিকাঠামো যুক্ত সমতল ছাদ বিশিষ্ট With Super Structure + Flat Roofed

পলাশী লক্ষ্মীজনার্দন মন্দির Lakshmijanardan Temple, Palashi

লক্ষ্মীজনার্দন মন্দির, পলাশী (ডেবরা) চিন্ময় দাশ এক সময় ছিল, যখন মেদিনীপুর নগরীর চেয়েও আয়তনে বড়  ছিল আনন্দপুর গ্রামটি। ইতিহাসে উল্লেখ আছে এ কথার। রেশমের ব্যবসা থেকে বিশেষ রকম আর্থিক সমৃদ্ধি হয়েছিল এখানকার অধিবাসীদের। রেশম উৎপাদক, রেশমশিল্পী, মহাজন, ফড়ে, ব্যবসায়ী– নানান জনের হাতে প্রচুর অর্থের যোগান আসছিল। গ্রামের অধিবাসীদের আর্থিক অবস্থার উন্নতির কারণে, অন্যান্য নানান জীবিকার […]

Read More
পরিকাঠামো যুক্ত সমতল ছাদ বিশিষ্ট With Super Structure + Flat Roofed

দক্ষিণ করকাই রাধাগোবিন্দ মন্দির Dakshin Korkai Radhagobinda Temple

রাধাগোবিন্দ মন্দির, দক্ষিণ করকাই (থানা– পিংলা, মেদিনীপুর) চিন্ময় দাশ ‘করকাই’ নামে তিনটি গ্রাম আছে পিংলা থানায়– করকাই (জে. এল. নং ১৩৮), করকাই বাটিটাকি (১৩৭) এবং করকাই বাটিটাকি ওরফে কড়াভাঙ্গা (৮১)। খান্দার পরগণার অধীন এই তিন গ্রামের দুটিতে দুটি দেবালয় গড়েছিলেন এক জমিদার। তারই একটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। দেবালয়, দেবতার বিগ্রহ বা প্রতিষ্ঠার কথা বলবার […]

Read More
পরিকাঠামো যুক্ত সমতল ছাদ বিশিষ্ট With Super Structure + Flat Roofed

গড় হরিপুর রামচন্দ্র মন্দির Garh Haripur Ramchandra Temple

রামচন্দ্র মন্দির, গড় হরিপুর (থানা– দাঁতন, মেদিনীপুর) চিন্ময় দাশ মেদিনীপুর জেলার দক্ষিণতম এলাকার গ্রাম গড় হরিপুর। সেখানে এক জমিদার তাঁর পিতা-মাতার স্মৃতিতে একটি মন্দির স্থাপন করেছিলেন। এই পরিবারের জমিদারী গডে় উঠেছিল `চিরস্থায়ী বন্দোবস্ত` প্রথার সুবাদে। আসলে জরির ব্যবসা ছিল জমিদার মাইতি পরিবারের। শুনতে জরি, কিন্তু খুব বড় মাপের ব্যবসা। ভারতের অন্যান্য কোন কোনও অংশের মত, […]

Read More