image

মদনগোপালজীউ মন্দির Madangopal Jiu Temple

হাওড়া জেলার বাগনান থানার মেল্লক গ্রামে অত্যন্ত প্রাচীন এক টেরাকোটার মন্দির রয়েছে। জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী এই গ্রামে ১৬৫১ খ্রিস্টাব্দে, মন্দিরটি তৈরি করেন। মন্দিরটি আটচালা এবং পশ্চিমবঙ্গের যে বৃহৎ মন্দির গুলি আছে তার মধ্যে অন্যতম।
শ্রদ্ধেয় তারাপদ সাঁতরা মহাশয়ের হাওড়া জেলার পুরাকীর্তি বইয়ে এই মন্দির সম্বন্ধে বিস্তারিত বলা রয়েছে। যে টেরাকোটা ফলক গুলি এখানে ছিল তার মধ্যে রাম কর্তৃক মাড়িচবধ , লক্ষী সরস্বতীর মূর্তি, রাম লক্ষণ  মূর্তি,  দশাবতার , কৃষ্ণলীলা,  বেদেনী দের কসরত সহ প্রচুর টেরাকোটা ফলকে মন্দিরটি সমৃদ্ধ ছিল।
কষ্টি পাথরে নির্মিত পাল যুগের একটি বাসুদেব মূর্তি এখানে পূজিত হতো।। উক্ত বইয়ে উল্লেখিত আছে ১৯৭৪ সালে মন্দিরটি সংস্কারের সময় সামনের অংশ ভেঙে পড়ে।
২০১৭ সালে আমার পরিদর্শনের সময় ভগ্ন মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়েছে দেখেছি। সামান্য কিছু অলংকরণ পরিলক্ষিত হয়েছিল।

গভীর পরিতাপের বিষয় এরকম একটি প্রাচীন সৌধ আমরা রক্ষা করতে পারিনি।

There is a very ancient terracotta temple in the village of Mellak in Bagnan police station of Howrah district. Zamindar Mukunda Prasad Roychowdhury built the temple in this village in 1651 AD. The temple is one of the largest temples in Atchala at West Bengal.The book "Howrah jelar Purakirti" by Venerable Tarapada Santra Mahasaya has detailed information about this temple. The terracotta tablets that were here include the killing of Marich by Rama, the idol of Lakshmi Saraswati, the idol of Rama Laxman, the Dashavatar etc.
The temple was also rich in numerous terracotta plaques depicting Krishnaleela and the exercises of the Vedenis
It is a matter of deep regret that we could not save such an ancient monument.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

দাসপুর নাড়াজোল মৃত্যুঞ্জয় শিবমন্দির Daspur Narajole Mrityunjoy Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অঞ্চলে নাড়াজোল রাজবাড়িতে একটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। আটচালা এই মন্দিরটি মৃত্যুঞ্জয় শিবের মন্দির নামে খ্যাত । পশ্চিমমুখী এই মন্দিরটিতে এক প্রতিষ্ঠা লিপি অনুসারে জানা যায় যে এটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে বেশ কিছু টেরাকোটা অলংকরণ আছে। A Shiva temple can be found in Narajol Rajbari in the […]

Read More
আটচালা Aath Chala

খণ্ডরূই রাধাবল্লভ মন্দির Khandarui Radhaballav Temple

জীর্ণ মন্দিরের জার্নাল-

রাধাবল্লভ মন্দির, খণ্ডরূইগড় (দাঁতন– ২)

চিন্ময় দাশ

আইন-ই-আকবরী’তে যাকে ‘তরকোল মহাল’ নামে উল্লেখ পাই, সেটি হল তুর্কাচৌর পরগণা। মেদিনীপুর জেলার দক্ষিণের এলাকায় অবস্থান সেটির। ষোড়শ শতকের একেবারে প্রথম দিকের ঘটনা। দক্ষিণ দেশের তেলেঙ্গী জাতীয় এক রাজা সেখানে রাজত্ব করতেন। রাজধানী ছিল খণ্ডরূইগড়।

Read More
আটচালা Aath Chala

পঞ্চানন শিব Panchanan Shib

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীনে সোনাখালি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় কোনাখালী বাজারের কাছে অতি প্রাচীন একটি শিব মন্দির আছে। পশ্চিমমুখি আটচালা এই শিব মন্দিরটি ১৭৭২ / ৭৩ সালে তৈরি হয়েছিল। একসময় পোড়ামাটির ফলকে যে সুন্দর আঙ্গিকে মন্দিরটি কারুকার্যময় হয়ে উঠেছিল , বর্তমানে রং করার ফলে তার গরিমা অনেকটাই নষ্ট হয়েছে। বিশেষত পোড়ামাটি ফলক […]

Read More