
চার চালার পরবর্তী ধাপই হল আটচালা। দোতলা না হলে আটচালা সম্পূর্ণ হয় না। বাড়ি তৈরির ক্ষেত্রে এই আটচালার উদাহরণ খুবই সীমিত। কিন্তু এই সীমাবদ্ধতা পূর্ণতা পেয়েছে আটচালা মন্দিরে এসে।। চালা রীতির মধ্যে আটচালা খুব জনপ্রিয়।
এক তলায় চার চালা স্থাপত্যের ওপরে আরো একটি ছোট চার চালা নির্মিত হলেই এটা আটচালা হয়। বাড়িটি দোতলা হলেও , মন্দিরের ক্ষেত্রে দ্বিতল টি কোন আলাদা কক্ষ নয়। প্রথম তলায় চার চালা খানিকটা উঠে একটা সমতল পাটাতনে এসে পরিণতি লাভ করে। এই পাটাতনের ওপরে আরেকটি ছোট চার তলা কক্ষ তৈরি করেই আটচালা মন্দির তার পূর্ণাঙ্গ রূপ পায় ।
খড়ের চাল তৈরির সময় বাঁকানো বর্ধিত অংশটা রাখা হতো বৃষ্টির জল ঝরে যাওয়ার জন্য। কিন্তু ইটের মন্দিরের ক্ষেত্রে এই বর্ধিত অংশের কোন প্রয়োজনীয়তা থাকে না। তবুও আকৃতিগতভাবে এই ধনুকাকৃতি চালার রূপটা রেখে দেওয়া হয়েছে । কেবলমাত্র দেওয়াল রক্ষার জন্য খড়ের চালায় যে বর্ধিত অংশটা থাকতো , এক্ষেত্রে সেই বর্ধিত অংশটা বাদ দেয়া হয়েছে । অর্থাৎ ধনুকাকৃতি অংশটা অলংকরণের জন্য ব্যবহার করা হয়েছে, এর কোনও ব্যবহারিক প্রয়োজন নেই।
The Atchala style represents the next phase in the evolution of Char Chala architecture, distinguished by its double-storeyed design. Although rare in residential constructions, the Atchala temple fully realizes this form.
A hallmark of Atchala temples is the superimposition of a smaller, four-chala structure upon a single-storey, four-chala base, creating a two-tiered appearance. Unlike houses, the upper level does not function as a separate room.
The Atchala temple’s design features four chalas rising from the first floor, merging into a flat floor, and culminating in a smaller, four-chala room above.
While the curved extension in traditional straw and mud houses served to drain rainwater, this feature became unnecessary in brick temples. However, its arch-shaped siluyeta has been preserved as a decorative motif, devoid of practical purpose.
বাণেশ্বর মন্দির Baneswar Temple
পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া ঘাটাল রাস্তায় দাসপুর থানার মহাকালপোতা গ্রামে যে আটচালা মন্দিরটি আছে, তা একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। বানেশ্বর মন্দির নামে খ্যাত এই শিব মন্দিরটি ১৮১৯ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। মন্দিরটি আটচালা এবং পশ্চিমমুখী। শ্রী তারাপদ সাঁতরা লিখিত পুরা কীর্তি সমীক্ষা মেদিনীপুর গ্রন্থে এর প্রতিষ্ঠা লিপির একটি পাঠ দেওয়া আছে। লিপিটি নিম্নরূপ- ” শ্রী শ্রী সিব। সন১২।২৬সাল। […]
Read More
নাথ পরিবারের শিব মন্দির Shiv Temple of Nath Family
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাজার পাড়ায় নাথ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত আটচালা শিব মন্দির টি অবস্থিত। অষ্টাদশ শতকের নির্মিত মন্দিরটি আটচালা শৈলীর একটি স্থাপত্য। পূর্বমুখী মন্দিরটি দৈর্ঘ্যে ১০ ফুট প্রস্থে ১০ ফুট এবং উচ্চতায় ২০ ফুট। মন্দিরটি জীর্ণ হলেও এখনো প্রচুর টেরাকোটা ফলক বর্তমান। মন্দিরটি সংরক্ষণের জন্য পারিবারিক উদ্যোগ প্রশংসনীয়। […]
Read More
আমাদপুর নন্দীদের শিবমন্দির Amaqpur Nandy Family Shiv Temple
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নন্দী পাড়ায় নন্দী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত আটচালা শিব মন্দির টি অবস্থিত। ১৭৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরটি তে প্রবেশ পথের খিলানের ওপর প্রচুর সুসজ্জিত টেরাকোটা ফলক ছিল। মন্দিরের বিগ্রহ শিব বর্তমানেও নিত্য পূজিত হন। মন্দিরটি এখন ধ্বংসাবশেষে পরিণত হতে চলেছে। এর টেরাকোটা সজ্জার বিবরণ যজ্ঞেশ্বর […]
Read More
বড় কালিতলা শিব মন্দির পরিত্যক্ত Bara Kalitala Shiv Temple ( abondoned)
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বড় কালীতলা পাড়ায় আটচালা শিব মন্দিরটি অবস্থিত। এই অঞ্চলে প্রসিদ্ধ মন্দির বড় মা কালী। এই মন্দিরের পাশে রাস্তার ওপর একটি আটচালা শিব মন্দির আছে। বর্তমানে মন্দিরটি জীর্ণ এবং পরিত্যক্ত। এত সত্বেও মন্দিরের ভিত্তি লাখোয়া অংশগুলিতে বেশ কিছু টেরাকোটা ফলক রয়েছে। সমাজ চিত্র, পৌরাণিক কাহিনী […]
Read More
বন্দোপাধ্যায় পরিবারের মদনগোপাল মন্দির Madangopal Temple of Bandopadhya Family
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় মদন গোপাল মন্দিরটি অবস্থিত। লাগোয়া বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত এই মন্দিরটি অপরূপ টেরাকোটা কাজে সমৃদ্ধ। উঁচু ভিত্তি ভূমির উপর প্রতিষ্ঠিত আটচালা মন্দিরটি দক্ষিণ মুখী এবং ত্রিখিলান বারান্দা যুক্ত একটি স্থাপত্য। প্রতিষ্ঠা লিপি অনুসারে দেখা যায় যে মন্দিরটি ১১৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ ১৭৩০ […]
Read More
শ্যামচাঁদ মন্দির Shyamchand Temple
নদীয়া জেলার শান্তিপুরে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত আটচালা মন্দিরটি স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। লিপি অনুসারে ১৬৪৮ শক অর্থাৎ ১৭২৬ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় রামগোপাল খাঁ চৌধুরী। কথিত আছে, মন্দির নির্মাণে দু লক্ষ টাকা খরচ হয়েছিল। মন্দিরের বিগ্রহ কৃষ্ণমূর্তি কষ্টিপাথরের তৈরি। প্রথম অবস্থায় রাধার মূর্তিতে ছিল সোনার। মন্দিরের সামনে খুব বড় একটি নাটমন্দির […]
Read More