image

অনন্তদেব মন্দির Anmantadev Temple

অনন্তদেব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা শহর)
চিন্ময় দাশ

মান্য ইতিহাসে দেখা যায়, ইংরেজ অধিকার প্রতিষ্ঠার পূর্বে, ক্রমান্বয়ে মল্লবংশ, কেতু বংশ, ভান বংশ, এবং সব শেষে বর্ধমান রাজ বংশের শাসনে ছিল চন্দ্রকোণা। কারও কারও অভিমত, কেতুবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রকেতু-র নাম থেকে চন্দ্রকোণা নামের উৎপত্তি।
অপরদিকে, ভানবংশের শেষ রাজা ছিলেন মিত্রসেন। তাঁর নাম থেকে মিত্রসেনপুর নামে একটি গ্রাম গড়ে উঠেছিল। ১৮২৮ সালে ইংরেজের হাতে চন্দ্রকোণা পৌরসভা হিসাবে গড়ে উঠলে, মিত্রসেনপুর একটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছে।
‘বাহান্ন বাজার আর তিয়ান্ন গলি’-র শহর চন্দ্রকোণা। এই শহর এক সময় সূতি, পাট এবং রেশম বস্ত্রের উৎপাদনে বিশেষ সমৃদ্ধি লাভ করেছিল। তার সাথে বিকশিত হয়েছিল নানান কুটিরশিল্পও। এই সকল শিল্পসম্ভার বিকাশের সুবাদে, ইউরোপীয় বণিকরা যেমন লাভবান হয়েছিল, তেমনই ভাবে ধনবান হয়ে উঠেছিল স্থানীয় বহু পরিবারও।
এই পরিবারগুলির মধ্যে তাম্বুলি, সুবর্ণ বণিক এবং তন্তুবায়রা ছিল অগ্রগণ্য। চন্দ্রকোণা নগরীর বহুসংখ্যক মন্দির এই তিন সম্প্রদায়ের হাতে নির্মিত।
বহু পূর্বকাল থেকে মিত্রসেনপুর এলাকাটি একটি সমৃদ্ধ পটি বা মহল্লা হিসাবে পরিচিত। এই পটির বামুনপাড়ায় শরাক (বুদ্ধ উপাসক শ্রাবক) তন্তুবায় সম্প্রদায়ের বসবাস আছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, কেবল মিত্রসেনপুর মহল্লায় নয়, চন্দ্রকোণা পৌর এলাকার ১০টি মহল্লায় শরাক সম্প্রদায় বসবাস করেন।
যাইহোক, এই জার্ণালের আলোচ্য মন্দিরটি মিত্রসেনপুর এলাকায় অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠা-ফলক থেকে জানা যায়, ১৭০২ শকাব্দে, বঙ্গাব্দের ১১৮৭ সনে বা ইং ১৭৮০ সালে মন্দিরটি নির্মিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক শ্রী নিমাই চরণ দাস দত্ত।
একটি সংস্কার-ফলকও আছে দেওয়ালে। তা থেকে জানা যায়, ১৮২১ শকাব্দে, বঙ্গাব্দের ১৩০৬ সনে বা ইং ১৮৯৯ সালে, জনৈক শ্রী কালাচাঁদ কর মন্দিরটি সংস্কার করেছিলেন।
সংস্কার কাজের কিছুকাল পরেই, মন্দিরের বিগ্রহটি চুরি হয়ে যায়। তখন থেকে বিগ্রহহীন দেবালয়টি পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
দেবী লক্ষ্মীর একটি বিগ্রহ করবংশের বসতবাড়িতে রেখে পূজার্চনা করা হয়। কালাচাঁদ করের দুই পৌত্র শ্রী জীবনকৃষ্ণ কর এবং শ্রী নিমাই চরণ কর সেবাইত হিসাবে বহাল আছেন।
খোপ কাটা, ফুট তিনেক উঁচ্‌ পাদপীঠ। তার উপর পূর্বমুখী ইটের মন্দিরটি দালান-রীতির। বর্গাকার মন্দিরের দুটি অংশ—সামনে খিলানের তিন-দুয়ারী অলিন্দ। সিলিং হয়েছে টানা-খিলানের সাহায্যে। পিছনে খিলানেরই এক-দুয়ারী গর্ভগৃহ। তার সিলিংও খিলানে গড়া হয়েছে।
মন্দিরের সামনের আলসে-র উপর রচিত, শীর্ষক বা চুড়া অংশটি ভারি সুদর্শন। লম্ফমান দুটি সিংহমূর্তি আরও মহনীয় করেছে সেটিকে। মাঝখানের শীর্ষক অংশটি বেঁকি, আমলক, কলস, বিষ্ণুচক্র শোভিত।
মন্দিরের অলঙ্করণ হয়েছে টেরাকোটা আর পঙ্খের সমাহারে। কার্ণিশের নীচে সমান্তরাল এক সারি এবং দুই কোণাচের গায়ে দুটি খাড়া সারিতে ছোট ছোট খোপে কিছু ফলক যুক্ত করা হয়েছে।
ফলকের মোটিফ হিসাবে দেখা যায়, রাধাকৃষ্ণ, বিষ্ণুর দশাবতার, রামচন্দ্র ও সীতাদেবীর সিংহাসন আরোহন, বাদ্যযন্ত্র সহ সংকীর্তন-দৃশ্য ইত্যাদি।
পঙ্খের কাজ আছে সামনের দেওয়ালে। তিনটি দ্বারপথের মাথার উপর, তিনটি বড় প্রস্থে, পঙ্খের জ্যামিতিক নকশা আছে।
কিছু মূর্তিও রচিত হয়েছে এই মন্দিরে। ১ কার্ণিশের উপরে, আলসে-র কেন্দ্রীয় অংশে, ত্রিভঙ্গ ভঙ্গিমায় দণ্ডায়মান, বড় আকারের একটি কৃষ্ণমূর্তি। ২ শীর্ষক বা চুড়ার দু’দিকে, ব্যাদিত-বদন দুটি লম্ফমান সিংহমূর্তি। ৩ গর্ভগৃহের দ্বারপথের দু’দিকে দুটি দ্বারপাল মূর্তি।
মন্দিরটি দীর্ঘকাল পরিত্যক্ত। বিলম্বিত লয়ে হলেও, জীর্ণতার ছাপ ফুটে উঠছে সারা অঙ্গে। এখনই সতর্ক না হলে, সঙ্কটের সৃষ্টি হবে প্রাচীন সৌধটির।
সাক্ষা সৎ কার ঃ শ্রী জীবনকৃষ্ণ কর, শ্রী নিমাই চরণ কর, শ্রী সর্বজিত কর, কুমারী ইন্দ্রানী কর—মিত্রসেনপুর।
সহযোগিতা ঃ শ্রী গণেশ দাস, প্রাবন্ধিক—ঠাকুরবাড়ি, চন্দ্রকোণা শহর।
পথনির্দেশ ঃ মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, চন্দ্রকোণা রোড কিংবা আরামবাগ—সব দিক থেকেই সরাসরি চন্দ্রকোণা পৌঁছানো যাবে। বাসস্ট্যাণ্ড থেকে অল্প দূরেই মিত্রসেনপুর।

Anantadev Temple, Mitrasenpur (Chandrakona City)
Chinmoy Das

It is seen in the history that before the establishment of British rule, Chandrakona was successively ruled by the Malla dynasty, the Ketu dynasty, the Bhan dynasty, and finally the Burdwan dynasty. Some believe that the name Chandrakona is derived from the name of Chandraketu, the founder of the Ketu dynasty.
On the other hand, the last king of the Bhavana dynasty was Mitrasena. A village named Mitrasenpur was named after him. When Chandrakona was formed as a municipality by the British in 1828, Mitrasenpur was included in a ward.
Chandrakona is the city of 'fifty bazaars and fifty alleys'.
This city was once particularly prosperous in the production of cotton, jute, and silk textiles. Various cottage industries also flourished. Due to the development of all these industries, European merchants benefited as well many local families also became wealthy in this way.
Among these families, the Tambulis, the gold merchants and the Tantubais were prominent. Many temples in Chandrakona city were built by these three communities.
Since ancient times, the Mitrasenpur area has been known as a prosperous belt or mahalla. The Sharak (Buddhist worshippers) community lives in the Bamunpara area of this belt. A survey has shown that, the Sharak community lives not only in the Mitrasenpur area, but also in 10 other areas of the Chandrakona municipality.
However, the temple discussed in this journal is located in the Mitrasenpur area. The foundation plaque of the temple states, the temple was built in 1702 Saka, 1187 Bengali or 1780 AD. The founder was one Shri Nimai Charan Das Dutta.
There is also a renovation plaque on the wall. It shows that in the year 1821, 1306 of the Bengali calendar or 1899, a certain Shri Kalachand Kar renovated the temple.
Shortly after the renovation work, the idol of the temple was stolen. Since then, the temple has been abandoned without an idol.
An idol of Goddess Lakshmi is kept in the residence of the Karbansha family and is worshipped. Kalachand Kar's two grandsons, Shri Jibankrishna Kar and Shri Nimai Charan Kar, continue as sevaits.
The stele is cut, the pedestal is about three feet high. On it, the east-facing brick temple is in the style of Dalan temple.
The square temple has two parts—the three-door atrium with arches in the front. The ceiling is made with the help of a drawn arch. The one-door sanctum sanctorum with arches in the back. Its ceiling is also made with arches.
The spire or top section, built on the front of the temple, is very handsome. The two leaping lion statues make it even more magnificent. The spire in the middle is decorated with a benki, amalaka, kalas, and Vishnu chakra.
The temple is decorated with a combination of terracotta and pankha. A parallel row below the cornice and two vertical rows on the two corners have been added with small plaques.
The motifs of the plaques include Radha Krishna, Vishnu's ten avatars, Ramachandra and sita Devi's ascension to the throne, a scene of chanting with musical instruments, etc.
There is a work of pankha on the front wall. On the heads of the three doorways, in three large widths, there is a geometric design of pankha. Some statues have also been carved in this temple. 1. Above the cornice, in the central part of the alsa, is a large Krishna statue standing in a triangular posture. 2. On either side of the top or peak, are two lion statues with splayed bodies . 3. Two gatekeeper statues on either side of the sanctum sanctorum.
The temple has been abandoned for a long time. Even though it is a belated renovation, the entire structure is showing signs of wear and tear. If we are not careful now, the ancient monument will be in trouble.
Interview : Shri Jibankrishna Kar, Shri Nimai Charan Kar, Shri Sarvajit Kar, Kumari Indrani Kar—Mitrasenpur.
Collaboration: Shri Ganesh Das, Editor—Thakurbari, Chandrakona City.

Directions: Chandrakona can be reached directly from all directions - Medinipur, Kharagpur, Panshkura, Chandrakona Road or Arambagh. Mitrasenpur is a short distance from the bus stand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

পরিকাঠামো যুক্ত সমতল ছাদ বিশিষ্ট With Super Structure + Flat Roofed

কালনা রূপেশ্বর মন্দির Kalna Rupeswar Temple

পূর্ব বর্ধমান জেলা কালনা মহকুমায় কালনা সদরে রাজবাড়ী প্রাঙ্গণের মধ্যে। যে ঐতিহ্যময় মন্দিরগুলি আছে তার মধ্যে অন্যতম রুপেশ্বর মন্দিরটি। ডেভিড ম্যাক্কাচ্চন এই মন্দিরটিকে সমতল ছাদ বিশিষ্ট মন্দির বা চাঁদনী মন্দির হিসাবে চিহ্নিত করেছেন। এ১৬৮৩ শকাব্দে (১৭৬১ খ্রিস্টাব্দে) মহারাজ তিলক চাঁদের জ্যেষ্ঠা মহিষী মহারানী রুপ কুমারী দেবী শ্রীরূপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি নিম্নরুপ […]

Read More