image

জগন্নাথ মন্দির Jagannath Temple

জগন্নাথ মন্দির, সুজাগঞ্জ, মেদিনীপুর শহর।
চিন্ময় দাশ

বহু প্রাচীন কালের নগরী মেদিনীপুর। কপিসা বা কংসাবতী নদীর উত্তর তীরে গড়ে উঠেছে এই নগরী। দক্ষিণ দিকে নদী অতিক্রম করে শহরে ঢোকার মুখেই আকাশে মাথা তুলে দাঁড়ানো ঋজু গড়নের জগন্নাথ মন্দির। দেখামাত্রই মনে হয়, এই শহরের প্রাণপুরুষ, শহরের অভিভাবক হলেন জগন্নাথ দেব।
তবে, এখন যে মন্দির আমরা দেখি, সেটি প্রকৃতপক্ষে জগন্নাথের দ্বিতীয় মন্দির। উনিশ শতকের একেবারে মাঝামাঝি সময়ে এটি গড়ে তোলা হয়েছিল।
আদি মন্দিরটি ছিল বহুকাল আগের তৈরী। খ্রিস্টীয় দ্বাদশ থেকে ষোড়শ শতকের মাঝামাঝি পর্যন্ত মেদিনীপুরের প্রায় সমগ্র ভূভাগ ছিল কলিঙ্গ রাজাদের শাসনাধীন। সেসময়ই ওডিশার গঙ্গবংশীয় কোনও নৃপতি সেটি নির্মাণ করে থাকবেন। শহরের একেবারে দক্ষিণ সীমায়, ওডিশা ট্রাঙ্ক রোডের উপর, কংসাবতী নদীর কোলে অবস্থান ছিল মন্দিরের। শিখ ধর্মগুরু নানকদেবও পুরী যাত্রার কালে এই মন্দিরে এসেছিলেন। তাঁর পবিত্র স্মৃতিতে একটি " নানক সঙ্গত " গড়ে তোলা হয়েছিল এখানে। জেলা শহরের " সঙ্গত বাজার " আজও নানকদেবের স্মৃতি বহন করে চলেছে।
উনিশ শতকের প্রথমার্ধে দু-দুটি ভয়ানক বন্যা হয়েছিল কংসাবতী নদীতে। ১৮২৩ সালের বন্যার পর, ১৮৩৯-৪০ সালে পুনরায় বন্যা হয়। দুর্যোগে টানা ৭ দিন সূর্যের মুখ দেখা যায়নি। সেই বন্যায় মন্দিরটি, খেয়াঘাট, যাত্রীদের চটি ইত্যাদি সম্পূর্ণ ভেসে যায়। কোনও কিছুরই চিহ্ন ছিল না।
জগন্নাথের ভেসে যাওয়া বিগ্রহ উদ্ধার বা তাঁর জন্য নতুন মন্দির গড়ে তোলার কাহিনী সংগ্ৰহ করতে লোকশ্রুতি আর মন্দিরলিপির সাহায্য নিতে হবে আমাদের। যা জানা যায়, তা হল-- সেসময় শহরে নামকরা জমিদার ছিলেন জন্মেঞ্জয় মল্লিক। সপ্তাহভর দুর্যোগ কেটে যাওয়ার পর, অষ্টম দিনের বিকেল বেলা। সপার্ষদ জমিদার নদীর তীরে এসেছেন। ভ্রমণও বলা যায়, আবার ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখাও। হঠাৎই নারীকন্ঠের জগন্নাথ বন্দনার সুর কানে লাগল জমিদারের। দেখা গেল, একটি কুঁড়েঘরে এক বৃদ্ধা তিনটি বিগ্রহের সামনে বসে গান গাইছেন ভক্তিভরে।
জলে ধোয়া তিনটি দারুবিগ্রহ-- জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী। বন্যায় ভেসে যাওয়া বিগ্রহগুলি নদীর কুল থেকে কুড়িয়ে এনেছিলেন বৃদ্ধাটি। সেদিন রাতেই মন্দির নির্মাণ করে দেওয়ার জন্য দেবতার স্বপ্নাদেশ পান জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় ছিলেন তাম্বুলী সম্প্রদায়ভুক্ত। তিনি উদ্যোগী হয়ে শহরের তাম্বুলী জাতির ব্যবসায়ীদের সহায়তায় জগন্নাথদেবের বর্তমান মন্দিরটি গড়ে তোলা এবং নতুন করে সেবাপূজার প্রচলন করেছিলেন। সেকারনে জন্মেঞ্জয়কেই বর্তমান মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়।
যোগেশ চন্দ্র বসু প্রমুখ জেলার ইতিহাস রচয়িতা সকলেই তাঁকে এই স্বীকৃতি দিয়েছেন। ১৯২১ সালটি মেদিনীপুর জেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। সেবছরই যোগেশ চন্দ্রের " মেদিনীপুরের ইতিহাস " প্রকাশিত হয়। ১৯২১-য়েই " BENGAL DISTRICT GAZETTEERS MIDNAPORE " প্রকাশ করেন L. S. S. O’MALLEY সাহেব। সেখানেও মন্তব্য আছে-- " ... and the temple of Jagannath, built 60 or 70 yers ago by the shopkeepers of bazar, are the only buildings with any pretentions of architectural beauty. " । যাইহোক, ইং ১৮৫১ সাল বা বাংলা ১২৫৮ সনে বর্তমান জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল।
ইটের তৈরী দক্ষিণদ্বারী মন্দির। কলিঙ্গশৈলীর শিখর দেউল রীতিতে নির্মিত। দৈর্ঘ্য প্রস্থ ২১ ফুট হিসাবে। উচ্চতা প্রায় ৭৩ মূল মন্দিরের সামনে একটি জগমোহন অংশ আছে। সেটি চার্-চালা রীতির। চালায় কলিঙ্গশৈলীর পীঢ়-ভাগ করা। ঘন সন্নিবদ্ধ ২৯টি থাকে সৌন্দর্য সৃষ্টি করেছে। মূল মন্দিরে বাঢ় এবং গন্ডী জুড়ে নব-রথ বিভাজন করা।
মন্দিরের সামনে একটি উন্মুক্ত নাটমন্দির, গরুড়স্তম্ভ এবং দ্বিতল বিশিষ্ট নহবতখানা।
তেমন কোনো অলংকরণ নাই মন্দিরে। কয়েকটি টেরাকোটা ফলক-- তামাক সেবনরত জমিদার, মা যশোদার দধিমন্থন, মিথুনমূর্তি দেখা যায়। সামান্য কিছু পঙ্খের নকশাও আছে জগমোহনের দেওয়ালে।

Jagannath Temple, Sujaganj, Medinipur City.
Chinmoy Das.

Medinipur is a city of ancient times. This city is built on the north bank of the Kapisa or Kangsabati river. Crossing the river to the south and entering the city, the Jagannath temple with its straight structure stands tall in the sky. At first glance, it seems that the soul of this city, the guardian of the city, is Jagannath Dev.
However, the temple we see now is actually the second temple of Jagannath. It was built in the very middle of the 19th century.
The original temple was built much earlier. From the 12th to the middle of the 16th century AD, almost the entire territory of Medinipur was under the rule of the Kalinga kings.
It must have been built by a Ganga dynasty prince of Odisha at that time. The temple was located on the southern edge of the city, on the Odisha Trunk Road, on the banks of the Kangsavati River. The Sikh Guru Nanak Dev also visited this temple during his pilgrimage to Puri. A "Nanak Sangat" was built here in his sacred memory. The "Sangat Bazar" of the district town still carries the memory of Nanak Dev.
In the first half of the 19th century, there were two terrible floods in the Kangsabati River. After the flood of 1823, another flood occurred in 1839-40. During the disaster, the sun did not shine for 7 consecutive days. In that flood, the temple, the ferry pier, the passengers' huts, etc. were completely washed away. There was no trace of anything.
To collect the story of the rescue of the washed away idol of Jagannath or the construction of a new temple for him, we have to take the help of folklore and temple inscriptions. What is known is that at that time, Janmenjoy Mallick was a famous landlord in the city. After a week of disaster, on the afternoon of the eighth day. The council landlord came to the river bank. It can also be called a trip, and again, he saw the damage with his own eyes. Suddenly, the tune of a female voice singing Jagannath Vandana reached the landlord's ears
It was seen that an old woman was sitting in a hut in front of three idols and singing with devotion.
Three wooden idols washed in water - Jagannath, Balaram and Subhadra Devi. The old woman had collected the idols that had been washed away in the flood from the river bank. That night, Janmenjoy received a dream message from the god to build a temple. Janmenjoy belonged to the Tambuli community. He took the initiative to build the current temple of Jagannath Dev with the help of the Tambuli traders of the city and introduced a new form of worship.

Therefore, Janmanjaya is considered the founder of the present temple.
All the historians of the district including Yogesh Chandra Bose have given him this recognition. The year 1921 is important in the history of Midnapore district. It was in that year that Yogesh Chandra's "History of Midnapore" was published.

In 1921, "BENGAL DISTRICT GAZETTEERS MIDNAPORE" was published by L. S. S. O’MALLEY. There is also a comment there-- " ... and the temple of Jagannath, built 60 or 70 yers ago by the shopkeepers of bazar, are the only buildings with any pretensions of architectural beauty." However, the present Jagannath temple was established in 1851 or Bengali 1258.)
Brick-built Dakshindwari temple. Built in the Kalinga style Shikhar Deul style. Length and width are 21 feet. Height is about 73. There is a Jagmohan section in front of the main temple. It is of the Char-Chala style. The Kalinga style pidh-bhag is made. 29 densely packed bhags have created beauty. The main temple has a nava-rath division across the bard and gandi.
In front of the temple is an open Natmandir, Garudastambha and a two-storey Nahabatkhana.
There is no decoration in the temple. A few terracotta plaques - a landlord smoking tobacco, mother Yashoda churning milk, and a twin statue can be seen. There are also some small designs of wings on the walls of Jagmohan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

12-1
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

রাধাগোবিন্দ জীউ Radhagovinda jiu

শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, লোয়াদা (ডেবরা থানা, জেলা মেদিনীপুর)চিন্ময় দাশ বড় মাপের মন্দির গড়া হয়েছে, কিন্তু কোন না কোনও দুর্বিপাকে, বিগ্রহ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি—এমন কয়েকটি অভিশপ্ত মন্দির মেদিনীপুর জেলাতেও আছে। এমনই দুর্দৈবের শিকার হয়েছিল ধনবান একটি মোদক পরিবার। মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে, ব্জ্রপাত হয় মন্দিরে। দেবতার বিগ্রহ স্থাপন করা হয়নি। চিরকালের জন্য পরিত্যক্ত হয়ে যায় দেবালয়টি। […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

দেবীপুর লক্ষ্মী জনার্দন মন্দির Lakshmi Janardan temple Debipur

বর্ধমান  জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। মন্দিরটি উড়িষ্যা ঘরানার রেখ দেউল আদলে তৈরি হয়েছে। মন্দিরটি সংলগ্ন উচু ভিত্তি ভূমির উপরে ত্রিখিলান যুক্ত একটি এক বাংলা কাঠামো (জগমোহন)  রয়েছে।মন্দির টি একটি অতি উৎকৃষ্ট টেরাকোটা সমৃদ্ধ স্থাপত্য। প্রায় ৫০ ফুট উচ্চ […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

ইছাই ঘোষের দেউল Ichai Ghosher Deul

পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর এর কাছে অজয় নদীর ধারে যে দেউলটি আছে তা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। ষোড়শ শতকে নির্মিত স্থাপত্যটি অনবদ্য শিখর রীতির ঘরানায় তৈরি। এই অঞ্চলটি একসময় গোপভুমের সদগোপ রাজাদের অধীনে ছিল। এই শাসকেরা ঈশ্বর ঘোষকে তাদের আদি পুরুষ হিসেবে স্মরণ করত। সম্ভবত তারই নামে নামাঙ্কিত হয়েছিল ইছাই ঘোষের দেউল।দেউলটিতে নকশা কাটা […]

Read More