image

দেবীপুর লক্ষ্মী জনার্দন মন্দির Lakshmi Janardan temple Debipur

বর্ধমান  জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। মন্দিরটি উড়িষ্যা ঘরানার রেখ দেউল আদলে তৈরি হয়েছে। মন্দিরটি সংলগ্ন উচু ভিত্তি ভূমির উপরে ত্রিখিলান যুক্ত একটি এক বাংলা কাঠামো (জগমোহন)  রয়েছে।
মন্দির টি একটি অতি উৎকৃষ্ট টেরাকোটা সমৃদ্ধ স্থাপত্য। প্রায় ৫০ ফুট উচ্চ মন্দিরটির শিখর সপ্তরথ ঘরানায় নির্মিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি অনুসারে এটি নির্মাণ শুরু হয় ১৭৬২ শকাব্দ বা সন ১২৪৭ সাল এবং নির্মাণ কাজ সমাপ্ত হয়। ১৭৬৬ শকাব্দ বা সন ১২৫১ সাল।
 

Devipur is a village in Memari police station of Burdwan district. The Lakshmi Janardan temple established by the Singh family in this village is a very beautiful monument. The temple is built in the style of the Rekha Deul of the Orissa Gharana. The temple is surrounded by a high foundation with a three-arched Ek  Bengla structure (Jagmohan). The temple is a very fine terracotta rich architecture. The spire , of the  50 feet high temple , is built in the Saptaratha style.

According to the foundation inscription of the temple, its construction began in 1762 Shakabd or the year 1247 Bangabda and the construction work was completed in 1766 Shakabd or the year 1251 Bangabda.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

জগন্নাথ মন্দির Jagannath Temple

জগন্নাথ মন্দির, সুজাগঞ্জ, মেদিনীপুর শহর।চিন্ময় দাশ বহু প্রাচীন কালের নগরী মেদিনীপুর। কপিসা বা কংসাবতী নদীর উত্তর তীরে গড়ে উঠেছে এই নগরী। দক্ষিণ দিকে নদী অতিক্রম করে শহরে ঢোকার মুখেই আকাশে মাথা তুলে দাঁড়ানো ঋজু গড়নের জগন্নাথ মন্দির। দেখামাত্রই মনে হয়, এই শহরের প্রাণপুরুষ, শহরের অভিভাবক হলেন জগন্নাথ দেব।তবে, এখন যে মন্দির আমরা দেখি, সেটি প্রকৃতপক্ষে […]

Read More
12-1
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

রাধাগোবিন্দ জীউ Radhagovinda jiu

শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, লোয়াদা (ডেবরা থানা, জেলা মেদিনীপুর)চিন্ময় দাশ বড় মাপের মন্দির গড়া হয়েছে, কিন্তু কোন না কোনও দুর্বিপাকে, বিগ্রহ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি—এমন কয়েকটি অভিশপ্ত মন্দির মেদিনীপুর জেলাতেও আছে। এমনই দুর্দৈবের শিকার হয়েছিল ধনবান একটি মোদক পরিবার। মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে, ব্জ্রপাত হয় মন্দিরে। দেবতার বিগ্রহ স্থাপন করা হয়নি। চিরকালের জন্য পরিত্যক্ত হয়ে যায় দেবালয়টি। […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

ইছাই ঘোষের দেউল Ichai Ghosher Deul

পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর এর কাছে অজয় নদীর ধারে যে দেউলটি আছে তা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। ষোড়শ শতকে নির্মিত স্থাপত্যটি অনবদ্য শিখর রীতির ঘরানায় তৈরি। এই অঞ্চলটি একসময় গোপভুমের সদগোপ রাজাদের অধীনে ছিল। এই শাসকেরা ঈশ্বর ঘোষকে তাদের আদি পুরুষ হিসেবে স্মরণ করত। সম্ভবত তারই নামে নামাঙ্কিত হয়েছিল ইছাই ঘোষের দেউল।দেউলটিতে নকশা কাটা […]

Read More