image

বাণেশ্বর মন্দির Baneswar Temple

পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া ঘাটাল রাস্তায় দাসপুর থানার মহাকালপোতা গ্রামে যে আটচালা মন্দিরটি আছে, তা একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। বানেশ্বর মন্দির নামে খ্যাত এই শিব মন্দিরটি ১৮১৯ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। মন্দিরটি আটচালা এবং পশ্চিমমুখী।
শ্রী তারাপদ সাঁতরা লিখিত পুরা কীর্তি সমীক্ষা মেদিনীপুর গ্রন্থে এর প্রতিষ্ঠা লিপির একটি পাঠ দেওয়া আছে। লিপিটি নিম্নরূপ-

" শ্রী শ্রী সিব। সন১২।২৬সাল। মন্দির সাঙ্গ।"
এ থেকে বোঝা যায় শিব মন্দিরটি ১২২৬ বঙ্গাব্দে নির্মিত অর্থাৎ ১৮১৯ খ্রিস্টাব্দ।
ত্রিখিলানযুক্ত মন্দিরটির সামনে প্রচুর টেরাকোটার কাজ আছে। রাম রাবণের যুদ্ধ , দশাবতার , কৃষ্ণের বিভিন্ন লীলা ইত্যাদি ফলক সমৃদ্ধ মন্দিরটি রং করার ফলে নতুন রূপ ধারণ করেছে।
টেরাকোটা মন্দিরের গরিমা বেশ কিছুটা নষ্ট হয়েছে।

The Atchala Temple, located in Mahakalpota village of Daspur police station on the Panshkura Ghatal road in Paschim Medinipur, is a notable ancient monument. This Shiva temple, also known as Baneshwar Temple, was built in 1819 AD.The temple is atachala and faces west.
A text of its foundation inscription is given in the book Pura Kirti Samiksha Medinipur written by Sri Tarapada Sant. The inscription is as follows:

"Śrī śrī siba / Sana12/26Sāla /Mandira sāṅga"

This suggests that the Shiva temple was built in 1226 Bengali, i.e. 1819 AD.
The three-arched temple has a lot of terracotta work in front.
The temple, which is rich in plaques depicting the battle of Rama and Ravana, the Dashavatars, various pastimes of Krishna, etc., has taken on a new look after being painted.
The glory of the terracotta temple has been somewhat damaged.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

আটচালা Aath Chala

দাসপুর নাড়াজোল মৃত্যুঞ্জয় শিবমন্দির Daspur Narajole Mrityunjoy Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অঞ্চলে নাড়াজোল রাজবাড়িতে একটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। আটচালা এই মন্দিরটি মৃত্যুঞ্জয় শিবের মন্দির নামে খ্যাত । পশ্চিমমুখী এই মন্দিরটিতে এক প্রতিষ্ঠা লিপি অনুসারে জানা যায় যে এটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে বেশ কিছু টেরাকোটা অলংকরণ আছে। A Shiva temple can be found in Narajol Rajbari in the […]

Read More
আটচালা Aath Chala

খণ্ডরূই রাধাবল্লভ মন্দির Khandarui Radhaballav Temple

জীর্ণ মন্দিরের জার্নাল-

রাধাবল্লভ মন্দির, খণ্ডরূইগড় (দাঁতন– ২)

চিন্ময় দাশ

আইন-ই-আকবরী’তে যাকে ‘তরকোল মহাল’ নামে উল্লেখ পাই, সেটি হল তুর্কাচৌর পরগণা। মেদিনীপুর জেলার দক্ষিণের এলাকায় অবস্থান সেটির। ষোড়শ শতকের একেবারে প্রথম দিকের ঘটনা। দক্ষিণ দেশের তেলেঙ্গী জাতীয় এক রাজা সেখানে রাজত্ব করতেন। রাজধানী ছিল খণ্ডরূইগড়।

Read More
আটচালা Aath Chala

পঞ্চানন শিব Panchanan Shib

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীনে সোনাখালি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় কোনাখালী বাজারের কাছে অতি প্রাচীন একটি শিব মন্দির আছে। পশ্চিমমুখি আটচালা এই শিব মন্দিরটি ১৭৭২ / ৭৩ সালে তৈরি হয়েছিল। একসময় পোড়ামাটির ফলকে যে সুন্দর আঙ্গিকে মন্দিরটি কারুকার্যময় হয়ে উঠেছিল , বর্তমানে রং করার ফলে তার গরিমা অনেকটাই নষ্ট হয়েছে। বিশেষত পোড়ামাটি ফলক […]

Read More