image

বারান্দা যুক্ত Porches

যমজ দেউল Twin Deul

বৈদ্যপুর জোড় দেউল Baidyapur Twin Deul

পূর্ব বর্ধমান জেলায় কালনা থানার অন্তর্গত বর্ধিষ্ণু গ্রাম বৈদ্যপুর। এই গ্রামের প্রাচীন স্থাপত্যটি হল ১৫৯৮ খ্রিস্টাব্দে নির্মিত জোড়া দেউল। রেখ দেউল ঘরানায় নির্মিত জোড় দেউলের একটি গর্ভ গৃহ এবং অপরটি জগমোহন। যজ্ঞেশ্বর চৌধুরী লিখিত গ্রন্থে পাওয়া যায় মন্দিরটির নির্মাতা ছিলেন শুভানন্দ পাল। মন্দির লিপি পাঠে দেখা যায় এটি ” শ্রীকৃষ্ণপাদসেবার্থম ” অর্থাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবার্থে […]

Read More
নব্য ধ্রুপদী বারান্দা Neo Classical Porch

হরিপাল রাধাগোবিন্দ মন্দির Haripal Radhagovinda Temple

হুগলি জেলার হরিপাল থানার মধ্যে রায় পাড়াতে সর্ব প্রাচীন যে মন্দিরটি আছে সেটি হল ১৬৫৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাধাগোবিন্দ মন্দির। হরিপাল গ্রামে অনেক পুরানো স্থাপত্য আছে। দক্ষিণ মুখী রাধা গোবিন্দ মন্দির টি আট চালা। বারান্দা যুক্ত এই মন্দিরটিকে ডেভিড ম্যাককাচ্চন মহাশয় নিও-ক্লাসিক্যাল ঘরানার মন্দির হিসাবে বর্গীকৃত করেছেন। ত্রিখিলান যুক্ত প্রবেশ পথ সম্বলিত মন্দিরটির সম্মুখভাগে বেশ কিছু […]

Read More
চার চালা বারান্দা Char Chala Porch

বৃন্দাবন জিউ মন্দির Brindaban Jiu Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানায় সাউরি জনপদ থেকে এক কিলোমিটার দূরে দামোদরপুর গ্রাম। এই গ্রামে বৃন্দাবনজীউ মন্দিরটি উল্লেখযোগ্য। স্থানীয়  চৌধুরী দাস মহাপাত্র পরিবার এই মন্দিরটির প্রতিষ্ঠাতা। প্রায় ৫ ফুট উঁচু ভিত্তির উপর ইটের শিখর দেউল টি অবস্থিত। দেউলটির সামনে একটি চারচালা জগমোহন রয়েছে। পূর্ব মুখী মন্দিরের ঠিক সামনে বিষ্ণুর বাহন গড়ুর মূর্তি স্থাপিত।জগমোহনের খিলান শীর্ষে […]

Read More
পিড়াযুক্ত বারান্দা Pirha Porch

হটনগর শিব মন্দির Hatnagar Shiv Temple

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সদরে অবস্থিত বিখ্যাত মন্দির টি হল ‘হট নাগর শিব মন্দির’। লোক মুখে প্রচারিত উড়িষ্যার রাজা মুকুন্দ দেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন । মন্দিরটি ওড়িশা রীতিতেই তৈরি। বারান্দা যুক্ত সুউচ্চ শিখর দেউলের সামনে পীড়া আকৃতির জগমোহন টি দর্শনীয়। গর্ভগৃহ সম্বলিত শিখর দেউলটি সপ্তরথ রীতিতে ভূমি থেকে শীর্ষ অবধি নির্মিত হয়েছে। শীর্ষে […]

Read More