image

কুটির শৈলী Hut Style

গৃহ নির্মাণের ক্ষেত্রে বাংলার নিজস্ব ধারা ‘কুটির রীতি’। খড়ের চাল মাটি  বাঁশ দিয়ে বাংলার কুটিরের যে চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে ঠিক সেই রকম ভাবেই মন্দিরের রূপকল্প ঠিক হয়েছিল। বাংলার রীতিতে এক বাংলা  দোচালা , এক বাংলা চার চালা , জোর বাংলা এই রূপকল্পে মন্দিরগুলি তৈরি হয়েছিল। পরবর্তীতে চালার সংখ্যা বাড়িয়ে চারচালা ,আটচালা ,বারোচালা এইভাবে মন্দিরগুলি তৈরি হয়। কারণ হিসাবে দেখা যায় আমাদের গ্রামীণ শিল্পীরা বাসগৃহ তৈরীর জন্য যে পদ্ধতি ব্যবহার করতেন , সেই একই পদ্ধতিতে মন্দিরের কাজ সম্পন্ন হয়েছিল।
অধ্যাপক হিতেশ হিতেশরঞ্জন সান্যাল দেখিয়েছিলেন যে বাঁশ ও খড়ের মাধ্যমে নির্মিত চালা গৃহের রূপটি ইটের মাধ্যমে ফুটিয়ে তোলার প্রাথমিক চেষ্টার কোন নিদর্শন আজ আর নাই।
খড়মাটি বাঁশ ইত্যাদি দিয়ে বাসগৃহের ক্ষেত্রে চালের বক্র আকৃতি এবং দেয়াল থেকে চালার বর্ধিত অংশ যেভাবে নির্মাণ করা হতো, ইটের তৈরি মন্দিরের ক্ষেত্রেও সেটিই প্রয়োগ করা হলো।

Bengal boasts a unique ‘hut style’ in house construction, which has also influenced temple architecture. The  Bengali cottage, made of straw, mud, and bamboo, shares a striking resemblance with temple designs. Early temples in Bengal were built in the Ek Bangla Dochala, Ek Bangla Char Chala, and Jor Bangla styles, which later evolved to feature four, eight, and twelve chalas (roofs). This progression was a natural extension of traditional house-building techniques employed by rural artisans.

Professor Hitesh Hitesharanjan Sanyal notes that initial attempts to replicate the bamboo and straw hut form using bricks have left no discernible trace. However, the curved shape of the eaves and the extension of the chala from the walls, characteristic of mud and bamboo houses, were successfully adapted in brick temples. This seamless transition of design elements from humble abodes to sacred spaces underscores the ingenuity and resourcefulness of Bengal’s architectural heritage.

জোড় বাংলা Jor Bangla

আমাদপুর জোড় বাংলা মন্দির Amadpur Jor Bangla Temple

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় দাস পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত একটি জোড় বাংলা মন্দির আছে। অষ্টাদশ শতকের মধ্যভাগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল পাশাপাশি দুটি দোচালা মন্দির সন্নিবদ্ধ হয়ে রীতি অনুসারে জোড়বাংলা স্থাপত্যটি তৈরি হয়েছে। জোর বাংলার ভেতরের অংশটিতে দামোদরের বিগ্রহ আছে এবং বাইরের অংশটি ভক্ত সমাবেশের স্থান। ত্রিখিলান […]

Read More
আটচালা Aath Chala

বড় কালিতলা শিব মন্দির পরিত্যক্ত Bara Kalitala Shiv Temple ( abondoned)

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বড় কালীতলা পাড়ায় আটচালা শিব মন্দিরটি অবস্থিত। এই অঞ্চলে প্রসিদ্ধ মন্দির বড় মা কালী। এই মন্দিরের পাশে রাস্তার ওপর একটি আটচালা শিব মন্দির আছে। বর্তমানে মন্দিরটি জীর্ণ এবং পরিত্যক্ত। এত সত্বেও মন্দিরের ভিত্তি লাখোয়া অংশগুলিতে বেশ কিছু টেরাকোটা ফলক রয়েছে। সমাজ চিত্র, পৌরাণিক কাহিনী […]

Read More
আটচালা Aath Chala

বন্দোপাধ্যায় পরিবারের মদনগোপাল মন্দির Madangopal Temple of Bandopadhya Family

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় মদন গোপাল মন্দিরটি অবস্থিত। লাগোয়া বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত এই মন্দিরটি অপরূপ টেরাকোটা কাজে সমৃদ্ধ। উঁচু  ভিত্তি ভূমির উপর প্রতিষ্ঠিত আটচালা মন্দিরটি দক্ষিণ মুখী এবং ত্রিখিলান বারান্দা যুক্ত একটি স্থাপত্য। প্রতিষ্ঠা লিপি অনুসারে দেখা যায় যে মন্দিরটি ১১৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ ১৭৩০ […]

Read More
জোড় বাংলা Jor Bangla

লক্ষীপারি রাধাগোবিন্দ Lakshmipari Radhagobonda

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ভেতরে বাস রাস্তা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার কংক্রিটের পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে লক্ষীপারি গ্রাম। বৈষ্ণব প্রভাব যুক্ত এই গ্রামে রাধাগোবিন্দ মন্দির টি  অভিনব। জোড় বাংলা রীতিতে তৈরি এই ঘরানার মন্দির পশ্চিমবঙ্গে আর আছে কিনা জানা নেই। দুটি চারচালা মন্দির সামনে এবং পেছনে জুড়ে জোড় বাংলা ঘরানায় এই […]

Read More
আটচালা Aath Chala

শ্যামচাঁদ মন্দির Shyamchand Temple

নদীয়া জেলার শান্তিপুরে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত আটচালা মন্দিরটি  স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। লিপি অনুসারে ১৬৪৮ শক অর্থাৎ ১৭২৬ খ্রিস্টাব্দে মন্দিরটি  তৈরি হয়েছিল। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় রামগোপাল খাঁ চৌধুরী। কথিত আছে, মন্দির নির্মাণে দু লক্ষ টাকা খরচ হয়েছিল। মন্দিরের বিগ্রহ কৃষ্ণমূর্তি কষ্টিপাথরের তৈরি। প্রথম অবস্থায় রাধার মূর্তিতে ছিল সোনার। মন্দিরের সামনে খুব বড় একটি নাটমন্দির […]

Read More
চার চালা Char Chala

জলেশ্বর মন্দির Jaleswar Temple

প্রখ্যাত বৈষ্ণব তীর্থ শান্তিপুর অত্যন্ত পুরাকীর্তি সমৃদ্ধ স্থান। এখানে তিলি পাড়ায় জলেশ্বর মন্দিরটি পুরাকীর্তর  এক অনন্য নিদর্শন। প্রতিষ্ঠা লিপির অভাবে পারিপার্শ্বিকতার বিচারে গুণীজনের মতে আঠারো শতকের প্রথম দিকে নদীয়ার রাজা রুদ্র রায়ের ছোট পুত্র রামকৃষ্ণের মাতা দেবী এটি প্রতিষ্ঠা করেন। সে সময় শিবলিঙ্গটির নাম ছিল রুদ্রকান্ত। কথিত আছে একবার অনাবৃষ্টির সময় বিজয় কৃষ্ণ গোস্বামী বৃষ্টি […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *