image

সিদ্ধেশ্বর মন্দির Siddheswar Temple

বাঁকুড়া জেলার ওঁদা থানার মধ্যে অবস্থিত বহুলাড়া গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরটি প্রাচীন বাংলার এক ঐতিহ্য বহন করে চলেছে। পশ্চিমমুখী সিদ্ধেশ্বর শিবের মন্দিরটি ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ। ১৮৭২-৭৩ খ্রিস্টাব্দে মিস্টার বেগলার বাংলা সফরের যে বিবরণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে আটখন্ডে প্রকাশিত হয়েছে তার মধ্যে এই মন্দিরটির বিশদ বিবরণ আছে। এছাড়াও ডঃ রমেশ চন্দ্র মজুমদার সম্পাদিত হিস্ট্রি এন্ড কালচার অফ দি ইন্ডিয়ান সিরিজের দিস্ট্রাগল ফর এম্পায়ার গ্রন্থে এই মন্দিরটি নিয়ে একটি বিশেষ নিবন্ধ আছে। বর্তমানকালে অমিয় কুমার বন্দোপাধ্যায় প্রণীত বাঁকুড়া জেলার পুরা কীর্তি গ্রন্থে এর বিবরণ লিপিবদ্ধ আছে।
এই রেখ দেউলটি ওড়িশা শৈলীতে নির্মিত , এর বাইরের দেয়ালটি পঞ্চরথ পদ্ধতিতে বিন্যস্ত। মন্দিরের চূড়াটি ভেঙে গেছে।
গর্ভ গৃহে প্রবেশদ্বার থেকে বেশ কিছুটা নিচে মাঝখানে সিদ্ধেশ্বর শিবলিঙ্গটি অবস্থিত।
বর্তমান মন্দিরটি প্রথমে শিব মন্দির ছিল না জৈন মন্দির ছিল এ বিষয়ে তর্কের অবকাশ আছে।
ইট নির্মিত রেখ দেউলটিতে  কোন প্রতিষ্ঠা লিপি পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই মন্দিরটির নির্মাণকাল একাদশ খ্রিষ্টাব্দ হিসাবে চিহ্নিত করেছেন।


The Siddheshwar Temple, situated in Bahulara village under Onda police station in Bankura district, is a remarkable example of ancient Bengal's architectural heritage. This west-facing Shiva temple showcases exceptional Indian temple architecture and has been documented in various notable sources, including:
 
- The Archaeological Survey of India report (1872-73) by Mr. Beglar
- "The Struggle for Empire" under the series  " History & Culture of the Indians "  edited by Dr. Ramesh Chandra Majumdar
- "Bankura Jelar Purakriti" by Amiya Kumar Bandyopadhyay
 
Built in the Odisha style, the Rekha Deul temple features a Panch-ratha pattern on its exterior walls. Although the temple's spire has collapsed, the sanctum sanctorum still houses the revered Siddheshwar Shivalinga, positioned below the entrance level.
 
The temple's origins are debated, with some speculating it may have been a Jain temple before becoming a Shiva temple. Despite the lack of inscriptions, experts attribute its construction to the 11th century AD.
 
 
 
 
 
 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

12-1
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

রাধাগোবিন্দ জীউ Radhagovinda jiu

শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, লোয়াদা (ডেবরা থানা, জেলা মেদিনীপুর)চিন্ময় দাশ বড় মাপের মন্দির গড়া হয়েছে, কিন্তু কোন না কোনও দুর্বিপাকে, বিগ্রহ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি—এমন কয়েকটি অভিশপ্ত মন্দির মেদিনীপুর জেলাতেও আছে। এমনই দুর্দৈবের শিকার হয়েছিল ধনবান একটি মোদক পরিবার। মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে, ব্জ্রপাত হয় মন্দিরে। দেবতার বিগ্রহ স্থাপন করা হয়নি। চিরকালের জন্য পরিত্যক্ত হয়ে যায় দেবালয়টি। […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

দেবীপুর লক্ষ্মী জনার্দন মন্দির Lakshmi Janardan temple Debipur

বর্ধমান  জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। মন্দিরটি উড়িষ্যা ঘরানার রেখ দেউল আদলে তৈরি হয়েছে। মন্দিরটি সংলগ্ন উচু ভিত্তি ভূমির উপরে ত্রিখিলান যুক্ত একটি এক বাংলা কাঠামো (জগমোহন)  রয়েছে।মন্দির টি একটি অতি উৎকৃষ্ট টেরাকোটা সমৃদ্ধ স্থাপত্য। প্রায় ৫০ ফুট উচ্চ […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

ইছাই ঘোষের দেউল Ichai Ghosher Deul

পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর এর কাছে অজয় নদীর ধারে যে দেউলটি আছে তা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। ষোড়শ শতকে নির্মিত স্থাপত্যটি অনবদ্য শিখর রীতির ঘরানায় তৈরি। এই অঞ্চলটি একসময় গোপভুমের সদগোপ রাজাদের অধীনে ছিল। এই শাসকেরা ঈশ্বর ঘোষকে তাদের আদি পুরুষ হিসেবে স্মরণ করত। সম্ভবত তারই নামে নামাঙ্কিত হয়েছিল ইছাই ঘোষের দেউল।দেউলটিতে নকশা কাটা […]

Read More