image

রত্ন Ratna

বাংলার নিজস্ব মন্দির রীতি অর্থাৎ চালা মন্দিরের সাথে সর্বভারতীয় শিখর রীতির মিশ্রণে সৃষ্টি হল রত্নশৈলী। বাংলার পূর্ব পশ্চিম দুদিকেই এই রীতি জনপ্রিয়তা অর্জন করেছিল। এই রীতিতে চালা রীতির শৈলীতে নির্মিত মন্দিরের ওপরে আরেকটি ছোট মন্দির তৈরি করা হতো। এটি মূলত অলংকারের অংশ। চালা আচ্ছাদনটি নিচু হলেও অল্প ঢালু ছাদ এবং ধনুকাকৃতি কারনিসের মধ্যেই এর মূল বৈশিষ্ট্যটা নিহিত আছে। এর ওপরে ছোট মন্দির আকৃতির শিখরটিকেই রত্ন নামে অভিহিত করা হয়। তৈরি হতো এক রত্ন মন্দির।
পরবর্তীতে চালার সংখ্যা এবং কার্নিশের কোনায় রত্নের সংখ্যা বাড়িয়ে একরত্ন থেকে ২৫ রত্ন মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে। সব সময়ই মধ্যবর্তী চূড়া বা রত্নটি প্রধান এবং তুলনায় বড় করে তৈরি করা হয়েছে।

প্রায়শই  এই প্রশ্নটি ওঠে যে চূড়া বা রত্নের সংখ্যা ক্রমশ বাড়ানো এটি হিন্দু ঘরানার অংশ , নাকি মুসলিম ঘরানার অংশ। ছাদের বিভিন্ন তলে ছত্রী বা ডোমের পুঞ্জিভূত রূপ এটা মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য। আবার হিন্দুদের রথেও এই ঘরানার সুস্পষ্ট ছাপ আছে। বিশিষ্ট পন্ডিত ডেভিড ম্যাককাচ্চন (12-08-1930 – 12-01-1972) দেখিয়েছেন যে ইন্দো ইসলামিক সময়কালের আগে এই ঘরানার কোন অস্তিত্ব ছিল না। বিষ্ণুপুরে মল্ল রাজারাই এই ঘরানাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।

যাইহোক রত্ন রীতির তিনটি সম্ভাব্য উৎস হলো –
১) পূর্বে স্থাপিত একটি ডোম (single domed ) সম্বলিত মসজিদের সাথে এক রত্ন মন্দিরের স্থাপত্য জনিত এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
২) একরত্ন মন্দিরের চারদিকের বারান্দা , পূর্ববর্তী ঘরানায় রেখ দেউলের চারপাশে পরিক্রমা পথের সাথে সাযুজ্য যুক্ত। এই হিসাবে রেখদেউলের থেকে এক রত্ন মন্দিরের উৎপত্তি হয়েছে বলে মনে করা যেতে পারে।
৩) মধ্য এবং উত্তর ভারতে কিছু মধ্যযুগীয় মন্দির স্থাপত্যের প্রভাব এই রত্ন মন্দিরে দেখা যায়। বিশেষত মন্দিরের চারদিক দিয়ে প্রবেশদ্বার , চারপাশের পরিক্রমা পথ এবং এর আচ্ছাদিত ছাদের চার কোনায় ছত্রীর উপস্থিতি  পঞ্চরত্ন মন্দিরের সাথে তুলনীয়।

উৎস যাই হোক না কেন এই রত্ন রীতি বিশেষ করে পঞ্চরত্ন বা নবরত্ন বাংলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল।

The Ratnashaili or pinacled style emerged as a unique fusion of Bengal’s indigenous Chala temple architecture and the All-India Shikhar style. This distinctive style gained widespread popularity in both eastern and western Bengal.
Characterized by a small temple built atop a Chala-style temple, the Ratnashaili served primarily as a decorative element. Despite the low Chala cover, its sloping roof and arched cornice were notable features. The small temple-shaped peak above was referred to as a Ratna.
Initially, single-gem (Ek Ratna) temples were constructed, but later designs featured increased numbers of roofs and Ratnas at the cornice corners, ranging from one to twenty-five Ratnas. The central crest or Ratna was consistently emphasized and enlarged.
The gradual proliferation of ratnas / churas or jewels raises questions about the style’s origins, sparking debate over whether it belongs to Hindu or Muslim architectural traditions. While the stacking of chhatris or domes on multiple roof levels is characteristic of Muslim architecture, similar elements appear in Hindu chariots.
Renowned scholar David McCutcheon (1930-1972) argued that this genre did not precede the Indo-Islamic period. Instead, it was popularized by the Malla kings of Bishnupur.

Three possible sources have been identified for the Ratna style:
1. Architectural similarities with single-domed mosques.
2. The veranda surrounding Ekaratna temples, reminiscent of the circumambulation path around Rekh Deul temples.
3. Influences from medieval temple architecture in Central and North India, evident in features like multiple entrances, circumambulatory paths, and corner canopies.

Regardless of its origins, the Ratna style, particularly the Pancharatna (5 ratnas) and Navaratna (9 ratnas )  variations, became immensely popular in Bengal.

চারকল পঞ্চরত্ন শিব মন্দির Charkol Pancha Ratna Shib Temple

বিষ্ণুপুরে নানুর থানার মধ্যে চারকল গ্রাম অবস্থিত। বর্ধিষ্ণু এই গ্রামে চ্যাটার্জিপাড়ায় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। পঞ্চরত্ন এই মন্দিরটি পূর্বমুখী। মন্দিরের দেয়ালে উৎকীর্ণ একটি লিপিতে উল্লেখ রয়েছে যে এটি ১২৪৫ সালে ১১ আসাড় তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি যে কত স্বল্প খরচে তৈরি হয়েছিল তা ওই ফলকে উল্লেখিত আছে। বর্তমানে ফলকের কিয়দংশ মন্দিরে [...]

Read More

মদনমোহন মন্দির Madanmohan Temple

বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহনের এক রত্ন মন্দিরটি এক কথায় অনবদ্য। মাকড়া পাথরের ভিত্তি ভূমির উপরে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল ১৬৯৪ খ্রিস্টাব্দে। ধনুক আকৃতি বাঁকা চালার উপরে স্থাপিত শিখরটি অনবদ্য। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি এইরকম -"শ্রী রাধাব্রজরাজনন্দন পদাম্ভজেষু তৎ প্রীতয়ে মল্লাব্দে ফনীরাজশীর্ষগনিতে মাসে শুচৌ নির্মলেসৌধং সুন্দররত [...]

Read More

নবরত্ন মন্দির Nabaratna Temple

বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় দামোদরের শাখা নদী ভোদাইয়ের ধারে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম থাকলেও তাদের একসাথেই উচ্চারণ করে ডাকা হয় হদল - নারায়ণপুর । কাছাকাছি রেলস্টেশন বলতে পাঁচ কিলোমিটার দূরে ধগড়িয়া।আগের জমিদারি আমলের মন্ডল উপাধিধারি পরিবারের তিন তরফ বড় তরফ, মেজ তরফ এবং ছোট তরফ এদের প্রতিষ্ঠিত কিছু টেরাকোটা মন্দির, রাস মঞ্চ এই [...]

Read More

রাধা দামোদর নবরত্ন মন্দির Radha Damodar Nabaratna Temple

পঞ্চরত্ন মন্দির Pancha Ratna Temple

অনন্ত বাসুদেব মন্দির Ananta Basudev Temple

১৬৫৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান বর্ধমান জেলার পাটুলির রাঘব দত্ত রায় কে সাতগাঁও অঞ্চলের একুশ টি পরগনার জমিদারি প্রদান করেন। তার পুত্র রামেশ্বর দত্ত। পরবর্তীকালে রাজা উপাধি পান। তিনি বাঁশ ঝাড় অধ্যুষিত এই এলাকা পরিষ্কার করে একটি দুর্গ নির্মাণ করেন। এখান থেকে এলাকার নাম হয় বাঁশবেড়িয়া। তিনি ১৬৭৯ খ্রিস্টাব্দে অনন্ত বাসুদেবের এক রত্ন মন্দিরটি [...]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *